📄 নবীজীর দরবারে শয়তানের প্রশ্ন
(হাদীস) বর্ণনায় হযরত ইবনু উমর (রাঃ): একবার আমরা জনাব রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে বসেছিলাম। এমন সময় কদাকার চেহারার এক আগন্তুক এল। তার পোষাকও ছিল অত্যন্ত ময়লা এবং তার থেকে ভয়ানক দুর্গন্ধ বের হচ্ছিল। সকলের ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সে রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে গিয়ে বসল। তারপর প্রশ্ন করতে লাগল; আপনাকে কে সৃষ্টি করেছেন?
মহানবীঃ আল্লাহ।
আগন্তুকঃ আসমান সৃষ্টি করেছেন কে?
মহানবীঃ আল্লাহ।
আগন্তুকঃ পৃথিবীর স্রষ্টা কে?
মহানবীঃ আল্লাহ।
আল্লাহঃ আল্লাহকে সৃষ্টি করেছেন কে?
মহানবীঃ আল্লাহর সত্তা এ থেকে পবিত্র (অর্থাৎ আল্লাহকে কেউ সৃষ্টি করেনি)।
এরপর রসূলুল্লাহ (সাঃ) নিজের কপাল ধরে মাথাটি একটু নিচু করেন। সেই ফাঁকে আগন্তুক উঠে চলে যায়। রসূলুল্লাহ (সাঃ) মাথা তুলে বলেন- ওকে ধরে নিয়ে এসো।
আমরা তাকে খোঁজাখুজি করলাম। কিন্তু ও তখন হাওয়া হয়ে গিয়েছিল। এরপর নবীজী বলেন, ও ছিল ইব্ল্লীস। ইসলামের বিষয়ে তোমাদের মনে সংশয় সৃষ্টির উদ্দেশ্যে ও তোমাদের কাছে এসেছিল। (১৭)
টিকাঃ
(১৭) দালায়িলুন্ নুবুওয়ত, বায়হাকী, ৭ঃ ১২৫।