📄 বদর যুদ্ধে শয়তানের অংশ নেওয়া ও পালিয়ে যাওয়া
বর্ণনা করেছেন হযরত ইবনু আব্বাস (রাঃ): বদর যুদ্ধে শয়তান এসেছিল তার এক বাহিনী নিয়ে, ঝাণ্ডা উঁচিয়ে, মুল্লিজ্ গোত্রীয় মানুষদের রূপ ধরে। সেদিন সে নিজে ছিল সারাক্কহ্ বিন মালিক বিন জাশামের ছদ্মবেশে। মক্কার কাফির বাহিনীর উদ্দেশে সে বলছিল-আজ মুসলমানদের কেউ-ই তোমাদের উপর জয়ী হতে পারবে না। আজ আমি তোমাদের মদদ্গার (সাহায্যকারী)।
সেই সময় হযরত জিব্রাঈল (আঃ) শয়তানের দিকে ফেরেন। শয়তান যখন তাঁকে দেখতে পায়, তখন তার হাত ছিল এক মুশরিকের হাতে। সঙ্গে সঙ্গে শয়তান নিজের হাত টেনে নিয়ে পিছন ফিরে পালাতে লাগে। তার শয়তানী সেনাবাহিনীও পালাতে শুরু করে।
তখন সেই মুশরিক বলে- ওহে সারাক্কহ্! তুমি তো আমাদের মদদ্গার (অথচ এখন পাল্লাচ্ছ কোথায়)?
শয়তান পালাতে পালাতে বলে- আমি যা কিছু দেখছি, সেসব তোমরা দেখতে সক্ষম হবে না, অবশ্যই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বড়ই কঠিন শাস্তিদানকারী। (১১)
টিকাঃ
(১১) তাফসীর, ইবনু জারীর (সূরা আল্-আনফাল)। ইবনু মুনযির। ইবনু আবী হাতিম। ইবনু মারদাবিয়াহ্। দুররুল মানসুর, ৩: ১৬৯। দালায়িলুন নুবুওয়ত, বায়হাকী, ৩ঃ ৭৯-৭৯।
📄 বদর যুদ্ধে ইবলীসের ব্যাকুলতা
হযরত রিফাআহ্ বিন রাফিই আনসারী (রাঃ) বলেছেনঃ বদর যুদ্ধে ফিরিস্তাদেরকে মুশরিকদের হত্যা করতে দেখে ইল্লীস ভয়ের চোটে জান বাঁচানোর জন্যে পালাতে শুরু করে। হারিস বিন হিশাম (আবু জাহল) ইবলীসকে সারাক্কহ্ বিন মালিক ভেবে ধরতে যায়। ইল্লীস তখন আবূ জাহলের বুকে এমন এক ঘুসি মারে যে, সে পড়ে যায়। তারপর ইবলীস ওখান থেকে পালিয়ে নিজেকে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে এবং হাত তুলে এই দুআ চায় - اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ نَظْرَتَكَ إِيَّايَ হে আল্লাহ! (কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার) যে অবকাশ আমাকে দেওয়া হয়েছে, আমি তা ভিক্ষা চাইছি আপনার কাছে। (১২)
হযরত মা'মার (রহঃ) বলেছেনঃ (যুদ্ধশেষে) মক্কার কাফিররা সারাক্কহ্ বিন মালিকের কাছে গিয়ে তার উপর হাত ছাড়িয়ে পালিয়ে আসার অভিযোগ চাপালে সে তা অস্বীকার করে বলে, অমন কোনও কথা তো আমি বলিনি। (১৩)
টিকাঃ
(১২) তবারানী। আবূ নুআইম।
(১৩) আবদুর রায্যাক।
📄 হুনাইনের যুদ্ধে নবীজীর নিহত হবার গুজব রটিয়েছে শয়তান
হযরত যাহহাক (রহঃ) বলেছেন: হুনাইনের যুদ্ধক্ষেত্রে জনৈক ঘোষক এই বলে ঘোষণা করেছিলঃ মুহাম্মদ (সাঃ)-এর সাহাবীরা হেরে গেছে এবং মুহাম্মদ (সাঃ)-কে কতল করা হয়েছে। (নাউযু বিল্লাহ) । (১৪)
শয়তান ইব্ল্লীস ওই ঘোষণা করেছিল। (১৫)
টিকাঃ
(১৪) ইবনু জারীর তবারী।
(১৫) তবকাত, ইবনু সাদ।
📄 শয়তান নবীজীর রূপ ধরতে অক্ষম
(হাদীস) হযরত আবূ কতাদাহ (রাঃ) বলেছেন যে, জনাব রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
مَنْ رَآنِي فَقَدْ رَأَى الْحَقَّ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَرَأَى بِي
যে ব্যক্তি (স্বপ্নে) আমাকে দেখে, সে প্রকৃতই আমাকে দেখে, কারণ শয়তান আমার রূপ ধরে নিজেকে দেখাতে পারে না। (১৬)
টিকাঃ
(১৬) বুখারী, কিতাবুল ইল্ম, বাব ৩৮, কিতাবুত তাস্বীরুল রুউইয়া, বাব ১০। মুসলিম, কিতাবুর রুউইয়া, হাদীস নং ১১। মুস্লাদে আহমাদ, ৩ঃ ৫৫; ৫ঃ ৩০৬। মাজমাউয় যাওয়াঈদ ৭ঃ ১৮১। দালায়িলুন নুবুওয়ত, বাইহাকী, ৭ঃ ৪৫। তারীখে বাগদাদ, ৭:১৭৮। মিশকাত শরীফ, ৪৬১।