📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 নবীজীর সন্ধানে স্বয়ং শয়তান

📄 নবীজীর সন্ধানে স্বয়ং শয়তান


(হাদীস) বর্ণনায় হযরত ابو হুরাইরা (রাঃ): জনাব রসূলুল্লাহ (সাঃ) যখন (আনুষ্ঠানিকভাবে) নুবুওঅত পান, সেদিন সকালে দেখা গেল, মূর্তি প্রতিমাগুলো মুখ গুঁজে পড়ে আছে। শয়তানরা ইবলীসের কাছে গিয়ে ওই খবর জানাল। ইবলীস বলল- কোনও নবীর আর্বিভাব ঘটেছে। তার সন্ধান করো।' শয়তানরা বলল- 'আমরা খোঁজাখুজি করেছি কিন্তু পাইনি।' ইব্‌ল্লীস বলল- 'ঠিক আছে, আমি নিজেই খোঁজ নিচ্ছি।' সুতরাং ইবলীস তখন ওখান থেকে একথা বলতে বলতে চলে গেল- 'আমি ওই নবীর সাথে জিব্রাঈলকেও (রক্ষী হিসেবে) দেখেছি। (৬)

টিকাঃ
(৬) দালায়িলুন, নুবুওঅত, ابو নুআইম ইস্পাহানী।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 নবীজীর গলা টিপে ধরার শয়তানী প্ল্যান

📄 নবীজীর গলা টিপে ধরার শয়তানী প্ল্যান


(হাদীস) বর্ণনায় হযরত আনাস (রাঃ): একবার জনাব রসূলুল্লাহ (সাঃ) মক্কাশরীফে সাজদারত অবস্থায় ছিলেন, সেই সময় ইল্লীস এসে পৌঁছয় এবং নবীজীর পবিত্র গলা টিপে ধরার কুমতলব আঁটে। তখন হযরত জিব্রাঈল ইবলীসের গায়ে এমন ফুঁক মারেন যে, ও দাঁড়িয়ে থাকা দূরের কথা, জর্ডানে গিয়ে পড়ে। (৭)

টিকাঃ
(৭) মাকাদিদুশ শায়তান (৬২), ইবনু আবিদ দুনইয়া। দালায়িলুন্ নুবুওঅত, আবূ নুআইম, ১ঃ ৬০। মুজামে আউসাতু, তবারানী। আবুশ শায়খ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 আগুন নিয়ে নবীজীর পিছনে ধাওয়া করেছে শয়তান

📄 আগুন নিয়ে নবীজীর পিছনে ধাওয়া করেছে শয়তান


(হাদীস) বর্ণনায় হযরত ইয়াহইয়া বিন সাঈদ (রহঃ): 'মিরাজ'-এর রাতে জনাব রসূলুল্লাহ (সাঃ) তাঁর পিছনে পিছনে এক বিশালকায় শয়তানকে আগুনের মশাল নিয়ে যেতে দেখেন। যখনই তিনি পিছনে তাকিয়েছেন, তাকে দেখতে পেয়েছেন (সঙ্গী) হযরত জিব্রাঈল (নবীজীকে) বলেন- আমি কি আপনাকে এমন কলিমা শিখিয়ে দেব না, যা পড়লে ওর মশাল নিভে যাবে এবং ও ব্যর্থ হয়ে যাবে?

নবীজী বলেন- অবশ্যই বলে দিন। حضرت জিব্রাঈল বলেন, আপনি বলবেন-(৮)
أعُوذُ بِوَجْهِ اللهِ الْكَرِيمِ وَبِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَلَا فَاجِرُ مِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا وَمِنْ شَرِّ مَا ذَرَأَ فِي الْأَرْضِ وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا وَمِنْ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمِنْ طَوَارِقِ اللَّيْلِ وَالنَّهَارِ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ -

টিকাঃ
(৮) মুআত্ত্বা, কিতাবুল জামিই, ২: ২৩৩। দালায়িলুন্ নুবুওয়ত, বায়হাকী, ৭ঃ ৯৫। কিতাবুল আসমা অস সিফাত, বায়হাকী। সুনানু নাসায়ী। মুস্লাদে আহমাদ, ৩:৪১৯।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 নবীজীর বিরুদ্ধে শয়তানের প্রোপাগান্ডা

📄 নবীজীর বিরুদ্ধে শয়তানের প্রোপাগান্ডা


জনৈক সাহাবীর বর্ণনা: আমরা যখন 'লাইলাতুল আকাবা'য় রসূলুল্লাহ (সাঃ)-এর হাতে বায়আত (আনুগত্যের শপথ) নিই, সেই সময় শয়তান আকাবার এক টিলার উপর থেকে এমন জোরে চিৎকার করে যে, অমন জোরালো আওয়াজ আমি কখনও শুনিনি। সে চিৎকার করে বলে- 'ওহে মক্কার বাসিন্দারা! তোমরা মুযাম্মাম (কাফিরদের দেওয়া নবীজীর বিকৃত নাম) ও তার বিধর্মী সাথীদের জব্দ করতে পারছ না! ওরা যে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য একতাবদ্ধ হচ্ছে।'

তখন নবীজী বলেন- এটা 'আযাব্বুল আকাবা' (শয়তান)-এর আওয়াজ। এরপর নবীজী শয়তানকে সম্বোধন করে বলেন-ওহে উযাইবাল আকাবাহ্! ওরে আল্লাহর দুশমন। আমার কথা মন দিয়ে শুনে রাখ, আমিও তোর সাথে অবশ্যই হেস্তনেস্ত করব। (৯)

টিকাঃ
(৯) দালায়িলুন নুবুওয়ত, বায়হাকী, ২৪ ৪৪৮। সীরাত, ইবনু হিশাম, ২:৫৭। ইবনু ইস্হাক।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00