📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 এক নবীর সাথে শয়তানের বাক বিনিময়

📄 এক নবীর সাথে শয়তানের বাক বিনিময়


হযরত ইয়াযীদ বিন কুসাইত (রহঃ) বলেছেন: নবীদের মসজিদ হত শহর বা জনপদের বাইরে। কোনও নবী যখন আল্লাহর কাছে কোনও বিশেষ বিষয়ে জানতে চাইতেন, তো মসজিদে চলে যেতেন এবং নামায আদায় করার পর সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থনা করতেন। একবার এক নবী ওই উদ্দেশ্যে মসজিদে ছিলেন। এমন সময় ইবলীস তাঁর কাছে গিয়ে হাজির হয় এবং তাঁর ও কিল্লার মাঝখানে বসে যায়। তখন সেই নবী তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন।

শয়তান তখন বলে, আপনি আমাকে বলুন যে, আপনি আমার হাত থেকে কোন পদ্ধতিতে নিরাপদ হয়ে যান।

সেই নবী বলেন, বরং তুই বল যে, তুই কীভাবে মানুষকে ফাঁদে ফেলিস?
এই নিয়ে দু'জনের মধ্যে বাদানুবাদ চলতে লাগল। একসময় সেই নবী বললেন, আল্লাহ বলেছেনঃ
إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ مِنْ سُلْطَانِ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ
আমার বান্দাদের উপর তোর কোনও ক্ষমতা চলবে না কেবলমাত্র তাদেরই উপর চলবে, বিভ্রান্তদের মধ্যে যারা তোর অনুসরণ করবে। (৩৭)

ইবলীস তখন বলে, ওকথা তো আমি আপনার জন্মের আগে থেকেই শুনে রেখেছি।
নবী বলেন, আল্লাহ তাআলা একথাও বলেছেনঃ
وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ
যদি তোমার (মনে) কোনও অসূয়া হয় শয়তানের তরফ থেকে, তবে বিতাড়িত শয়তানের (অনিষ্ট) থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। (৩৮)
তাই, আল্লাহর কসম করে বলছি, তোর উপস্থিতি টের পাওয়া মাত্রই আমি তোর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।
শয়তান বলে, আপনি ঠিকই বলেছেন। এইজন্যই আপনি আমার হাত থেকে রেহাই পেয়ে যান।
তখন সেই নবী বলেন, এবার তুই বল যে, কীভাবে তুই মানুষকে কাবু করিস?
শয়তান বলে, আমি মানুষকে কাবু করি তার রাগ ও উত্তেজনার সময়। (৩৯)

টিকাঃ
(৩৭) সূরা আল হিজর, আয়াত-৪২।
(৩৮) আল্-কোরআন।
(৩৯) ইবনু জারীর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00