📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 হযরত ঈসার (আঃ) কাছে শয়তানের প্রশ্ন

📄 হযরত ঈসার (আঃ) কাছে শয়তানের প্রশ্ন


হযরত আবূ উসমান (রহঃ) বলেছেন: হযরত ঈসা (আঃ) একবার এক পাহাড়ের উপরে নামায পড়ছিলেন। সেই সময় ইবলীস তাঁর কাছে এসে বলে, আপনি তো বলে থাকেন, সবকিছুই আল্লাহর কুদরতে ও আল্লাহর ইচ্ছায় সম্পন্ন হয়, তা আপনি এই পাহাড় থেকে নিচে পড়ুন এবং বলুন তো দেখি, হে আল্লাহ! আপনার কুদরতের নমুনা দেখান!

হযরত ঈসা (আঃ) বলেন-ওরে অভিশপ্ত! আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষা করতে পারেন, কিন্তু, বান্দার এই অধিকার নেই যে, সে আল্লাহর পরীক্ষা নেবে। (৩৩)

টিকাঃ
(৩৩) মাকায়িদুশ শায়তান (৫৬), ইবনু আবিদ দুনইয়া। হুলইয়াহ্, আবু নুআইম, ৪ : ১২। מסায়িবুল ইনসান।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানকে দেখে হযরত ঈসার (আঃ) উক্তি

📄 শয়তানকে দেখে হযরত ঈসার (আঃ) উক্তি


হযরত সাঈদ বিন আবদুল আযীয (রহঃ) বলেছেন: হযরত ঈসা (আঃ) একবার শয়তানকে দেখে এ মর্মে বলেন- এই পৃথিবী হল শয়তানের সাম্রাজ্য। মানুষ জান্নাত থেকে নেমে এখানেই এসেছে এবং এর বিষয়েই (আখেরাতে) জিজ্ঞাসিত হবে। আমি তাই এই পৃথিবীর কোনও বস্তুর অংশীদার হব না। এখানকার কোনও পাথরও মাথার নিচে (বালিশ হিসেবে) ব্যবহার করব না এবং এখানে থেকে কখনও হাসবও না, যতক্ষণ না আমাকে এখান থেকে ডেকে নেওয়া হবে। (৩৪)

টিকাঃ
(৩৪) মাকায়িদুশ শায়তান (৫৭), ইবনু আবিদ দুনইয়া। যামুদ্‌দ দুনয়া, ইবনু আবিদ দুনইয়া।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 হযরত ঈসার (আঃ) বালিশ দেখে শয়তানের আপত্তি

📄 হযরত ঈসার (আঃ) বালিশ দেখে শয়তানের আপত্তি


ইবলীস একদিন হযরত ঈসার কাছ দিয়ে যাচ্ছিল। সেই সময় হযরত ঈসা একটা পাথরকে বালিশ বানিয়ে রেখেছিলেন। এবং তখন তিনি ঘুম থেকে উঠে পড়েছিলেন। শয়তান তাঁকে বলে- আপনি তো বলেছিলেন যে, দুনিয়ার সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না, তবুও কেন এই দুনিয়ার পাথরকে (বালিশ বানিয়ে) রেখেছেন?

হযরত ঈসা (আঃ) তখন উঠে বসেন এবং পাথরটা তুলে ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, (ওরে শয়তান) দুনিয়ার সাথে এই তোর পাথরটাও ত্যাগ করলাম। (৩৫)

টিকাঃ
(৩৫) তারীখে দামিশক, ইবনু আসাকির।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 হযরত ঈসার (আঃ) কাছে পাহাড়কে রুটি বানাবার আবেদন

📄 হযরত ঈসার (আঃ) কাছে পাহাড়কে রুটি বানাবার আবেদন


হযরত অহাব (রহঃ) বলেছেন: একবার হযরত ঈসা (আঃ)-কে শয়তান বলে, আপনি নাকি মৃতকে জীবিত করেন বলে দাবি করেন, যদি তাই হয়, তবে এই পাহাড়টাকে রুটি বানিয়ে দেবার জন্য আল্লাহর কাছে দুআ করুন তো দেখি।

হযরত ঈসা বলেন- সমস্ত জীব কি রুটি খেয়ে বেঁচে থাকে? শয়তান বলে- আচ্ছা, ঠিক আছে, আপনি যদি সাচ্ছা রসূল হন, তো এই পাহাড় থেকে লাফ দিয়ে পড়ুন, ফিরিস্তারা আপনাকে ধরে নেবেন (মাটিতে পড়তে দেবেন না)।

হযরত ঈসা বলেন- আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন যে, আমি যেন নিজের নফসের পরীক্ষা না নিই। কেননা আমার জানা নেই যে অমন করলে আমি নিরাপদ থাকব কি না। (৩৬)

টিকাঃ
(৩৬) কিতাবুস যুহদ, ইমাম আহমাদ বিন হাম্বাল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00