📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 শয়তান পাক না নাপাক

📄 শয়তান পাক না নাপাক


ইবনু ইমাদ হামবলী (রহঃ) লিখেছেনঃ
اعوذُ باللهِ مِنَ الرِّجْسِ النَّجَسِ الخَبِيثِ الْمُخْبِثِ الشَّيْطَانِ الرحيم
জনাব রসূলুল্লাহ (সাঃ)-এর এই বাণী সুস্পষ্টরূপে প্রমাণিত করছে যে, ইবলীস 'নাযাসুল আইন' (অর্থাৎ এমন নাপাক, যা খাওয়া-পরা-ছোঁওয়া নাজায়েয) (৭৬)।
ইমাম বাগবী (রহঃ) শারহুস্ সুন্নাহ গ্রন্থে লিখেছেন: মুর্শিকদের মতো ইবলীসও 'তাহিরুল আইন' ('আপাত-পবিত্র'?)। তাঁর এই মতের সমর্থনে তিনি উল্লেখ করেছেন- জনাব রসূলুল্লাহ (সাঃ) নামায পড়তে থাকা অবস্থায় শয়তানকে ধরেছিলেন অথচ নামায ভাঙেননি। সুতরাং ইবলীস নাপাক হলে নবীজী ওকে নামাযের মধ্যে পাকড়াও করতেন না। হ্যাঁ, নিঃসন্দেহে ইবলীস কার্যকলাপের বিচারে মারাত্মক রকমের অপবিত্র এবং ওর স্বভাব চরিত্রও চরম পর্যায়ের কলুষিত। (৭৭)

টিকাঃ
(৭৬) সিরাজ, আলজাওযাতুল জান্ন।
(৭৭) শারহুস্ সুন্নাহ। ইমাম বাগবী।

ফন্ট সাইজ
15px
17px