📄 খোলা পাত্রে শয়তান থুথু ফেলে
(হাদীস) হযরত যাযান (রহঃ) বলেছেনঃ কোন পাত্র ঢাকনা ছাড়াই সারা রাত খোলা থাকলে তাতে শয়তান থুতু ফেলে। হযরত আবু জাফর (রহঃ) বলেছেনঃ ওঁর ওই কথা আমি হযরত ইব্রাহীম নাখঈ (রহঃ)-র কাছে উল্লেখ করতে, তিনি ওতে এটুকু সংযোজন করেছেন- অথবা ওই খোলা পাত্র থেকে পান করে। (৬৯)
টিকাঃ
(৬৯) মুসন্নিফে আব্দুর রয্যাক, মুসন্নিফে ইবনু আবী শায়বাহ।
📄 শয়তানের গ্রাস
হযরত আলী (রাঃ) বলেছেনঃ শয়তানের মুখের গ্রাস হল প্লীহা। (৭০)
টিকাঃ
(৭০) ইবনু আবী শাইবাহ্।
📄 শয়তানের সওয়ারী
(হাদীস) বর্ণনায় হযরত খালিদ বিন মিইদান (রহঃ) : একবার কিছু লোক রসূলুল্লাহ (সাঃ)-এর কাছ দিয়ে একটা উটনী নিয়ে যায়। সেই উটনীর গলায় ঘণ্টা বাঁধা ছিল। তিনি (তা দেখে) বলেন
هَذِهِ مَطِيَّةُ الشَّيْطَانِ
এ হল শয়তানের বাহন। (অর্থাৎ যে সওয়ারী পশুর গলায় ঘণ্টা বাঁধা হয়, তার উপর শয়তানের খুব প্রভাব পড়ে। (৭১)
টিকাঃ
(৭১) ইবনু আবী শায়বাহ।
📄 শয়তান কেমন পাত্রে পান করে
(হাদীস) হযরত উমার বিন আবী সুফিয়ান বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
لَا تَشْرَبُوا مِنَ الظُّلْمَةِ الَّتِي تَكُونُ فِي الْقَدْحِ فَإِنَّ الشَّيْطَانَ يشرب منهـ
তোমরা পাত্রের ভাঙা জায়গা থেকে পান করো না। কারণ ওখান থেকে শয়তান পান করে। (৭২)
টিকাঃ
(৭২) আবূ নাঈম। জামিই কাবীর, ১:৮৯৩। দাইলামী, ৭৩৬৮, ৫:৩২। যাল ফিরদাউস, ৪: ১৮২। কানযুল উম্মাল, ৪১০৮৪।