📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 শয়তান পানি খায় কীভাবে

📄 শয়তান পানি খায় কীভাবে


(হাদীস) হযরত ইবনু শিহাব (রহঃ) বলেছেনঃ জনাব রসূলুল্লাহ (সাঃ) যখনই পানি পান করতেন, তিনদমে পান করতেন। একদমে ঢক্ করে পান করতে তিনি নিষেদ করেছেন। তিনি বলেছেন, এভাবে শয়তান পান করে। (৬৭)
হযরত ইক্রিক্রমাহ (রাঃ) বলেছেনঃ একদমে পানি পান করো না। এ হল শয়তানের পান করার পদ্ধতি। (৬৮)

টিকাঃ
(৬৭) বায়হাকী।
(৬৮) বায়হাকী।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 খোলা পাত্রে শয়তান থুথু ফেলে

📄 খোলা পাত্রে শয়তান থুথু ফেলে


(হাদীস) হযরত যাযান (রহঃ) বলেছেনঃ কোন পাত্র ঢাকনা ছাড়াই সারা রাত খোলা থাকলে তাতে শয়তান থুতু ফেলে। হযরত আবু জাফর (রহঃ) বলেছেনঃ ওঁর ওই কথা আমি হযরত ইব্রাহীম নাখঈ (রহঃ)-র কাছে উল্লেখ করতে, তিনি ওতে এটুকু সংযোজন করেছেন- অথবা ওই খোলা পাত্র থেকে পান করে। (৬৯)

টিকাঃ
(৬৯) মুসন্নিফে আব্দুর রয্যাক, মুসন্নিফে ইবনু আবী শায়বাহ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 শয়তানের গ্রাস

📄 শয়তানের গ্রাস


হযরত আলী (রাঃ) বলেছেনঃ শয়তানের মুখের গ্রাস হল প্লীহা। (৭০)

টিকাঃ
(৭০) ইবনু আবী শাইবাহ্।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 শয়তানের সওয়ারী

📄 শয়তানের সওয়ারী


(হাদীস) বর্ণনায় হযরত খালিদ বিন মিইদান (রহঃ) : একবার কিছু লোক রসূলুল্লাহ (সাঃ)-এর কাছ দিয়ে একটা উটনী নিয়ে যায়। সেই উটনীর গলায় ঘণ্টা বাঁধা ছিল। তিনি (তা দেখে) বলেন
هَذِهِ مَطِيَّةُ الشَّيْطَانِ
এ হল শয়তানের বাহন। (অর্থাৎ যে সওয়ারী পশুর গলায় ঘণ্টা বাঁধা হয়, তার উপর শয়তানের খুব প্রভাব পড়ে। (৭১)

টিকাঃ
(৭১) ইবনু আবী শায়বাহ।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية