📄 শয়তানের রং
(হাদীস) বর্ণনায় হযরত রাফিই বিন ইয়াযীদ সাকাফী (রাঃ) রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِنَّ الشَّيْطَانَ يُحِبُّ الْحُمْرَةَ فَإِيَّاكُمْ وَالْعُمْرَةَ وَكُلَّ ثَوْبٍ ذِي شُهَرَةٍ
শয়তান লাল রং পছন্দ করে, অতএব তোমরা লাল রং (এর পোশাক পরা) থেকে নিজেদের বাঁচাবে এবং বিরত থাকবে সমস্ত গর্বসৃষ্টিকারী পোশাক থেকেও। (৬৪)
টিকাঃ
(৬৪) আবূ আহমাদ আল্ হাকিম, ফিল কিনা। কামিল, ইবনু আদী, ১১৭২। ইবনু কানিই। ইবনুস সুকুন। ইবনু মান্দাহ। আবু নাঈম, ফিল-মাত্মিফাত। বায়হাকী, ফী শুআবুল ঈমান। আল্-জামিই আস্-সগীর। মাজমাউয যাওয়াইদ, ৫: ১৩০। জামউল জাওয়ামিই, ৫৬১৯। কানযুল উম্মাল, ৪১১৬১। ফাতহুল বারী, ১০: ৩০৬। মুস্লাদুল ফিরদাউস, দায়লামী, হাদীস ৩৬৮৮; ২: ৩৭৯। মারাসীল, আবূ দাউদ। আল-জামিই আল্ কাবীর, ১৪৮৪।
📄 শয়তানের পোশাক
(হাদীস) হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
اغْذُوْا ثِيَابَكُمْ تَرْجِعُ إِلَيْهَا أَرْوَاحُهَا فَإِنَّ الشَّيْطَانَ إِذَا وَجَدَ ثَوْبًا مطويا لم يلبَسُهُ وإذا وجد منشورًا لَبِسَهُ
(ভাবার্থ) তোমরা নিজেদের পোশাক যথাযথভাবে পরিধান করবে, তাহলে তার সৌন্দর্য বজায় থাকবে। কেননা যথাযথভাবে পোশাক পরলে শয়তান তা পরতে পারে না। কিন্তু খোলা থাকলে শয়তান তা পরে। (৬৫)
টিকাঃ
(৬৫) মুউজামে আউসাত, ত্ববারানী। আল্-জামিই আল্-কাবীর, ১: ১১৭। মাজ মাউয যাওয়াইদ, ৫: ১৩৫। কানযুল উম্মাল, ৪১০৯৯, ৪১১২৬।
📄 শয়তানের পাগড়ী
হযরত ত্বাউস (রহঃ) বলেছেনঃ যে ব্যক্তি ঝালর নিচে নামিয়ে মাথার উপরে রাখে, সে শয়তানের মতো পাগড়ী পরে। (৬৬)
টিকাঃ
(৬৬) বায়হাকী।
📄 শয়তান পানি খায় কীভাবে
(হাদীস) হযরত ইবনু শিহাব (রহঃ) বলেছেনঃ জনাব রসূলুল্লাহ (সাঃ) যখনই পানি পান করতেন, তিনদমে পান করতেন। একদমে ঢক্ করে পান করতে তিনি নিষেদ করেছেন। তিনি বলেছেন, এভাবে শয়তান পান করে। (৬৭)
হযরত ইক্রিক্রমাহ (রাঃ) বলেছেনঃ একদমে পানি পান করো না। এ হল শয়তানের পান করার পদ্ধতি। (৬৮)
টিকাঃ
(৬৭) বায়হাকী।
(৬৮) বায়হাকী।