📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানকে দেখতে পায় গাধা

📄 শয়তানকে দেখতে পায় গাধা


(হাদীস) হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِذَا سَمِعْتُمْ صُرَاحَ الدِّيكَةِ فَاسْتَلُوا مِنْ فَضْلِهِ فَإِنَّهَا رَنَتْ مَلَكًا وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ فَتَعَرَّدُوا يَا للَّهِ مِنَ الشَّيْطَانِ فَإِنَّهَا رَأتْ شَيْطَانًا -
তোমরা মোরগের ডাক শুনলে আল্লাহর কাছে কল্যাণ (ফল) প্রার্থনা করবে, কারণ ওই সময় সে ফিরিস্তা দেখতে পায়। আর গাধার ডাক শুনলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, কেননা ওই সময় সে শয়তানকে দেখে। (৬৩)

টিকাঃ
(৬৩) বুখারী, কিতাবু, বাউল খলক বাব ১৫। মুসলিম, কিতাবুয যিক্স, হাদীস ৮২। তিরমিযী, কিতাবুদ দাআত, বাব ৫৬। মুসনাদে আহমাদ, ২ঃ ৩০৬, ৩২১, ৩৬৪। আবূ দাউদ, ৫১০২। শারহুস্ সুন্নাহ, ৫: ১২৬। মিশকাত, ২৪১৯। আল্ হাবায়িক ফী আখারিল মালায়িক, ১৪৯। তাফসীর ইবনু কাসীর, ৬: ৩৪২। আল্ আদাবুল মুফ্রাদ ১২৩৬।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের রং

📄 শয়তানের রং


(হাদীস) বর্ণনায় হযরত রাফিই বিন ইয়াযীদ সাকাফী (রাঃ) রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِنَّ الشَّيْطَانَ يُحِبُّ الْحُمْرَةَ فَإِيَّاكُمْ وَالْعُمْرَةَ وَكُلَّ ثَوْبٍ ذِي شُهَرَةٍ
শয়তান লাল রং পছন্দ করে, অতএব তোমরা লাল রং (এর পোশাক পরা) থেকে নিজেদের বাঁচাবে এবং বিরত থাকবে সমস্ত গর্বসৃষ্টিকারী পোশাক থেকেও। (৬৪)

টিকাঃ
(৬৪) আবূ আহমাদ আল্ হাকিম, ফিল কিনা। কামিল, ইবনু আদী, ১১৭২। ইবনু কানিই। ইবনুস সুকুন। ইবনু মান্দাহ। আবু নাঈম, ফিল-মাত্মিফাত। বায়হাকী, ফী শুআবুল ঈমান। আল্-জামিই আস্-সগীর। মাজমাউয যাওয়াইদ, ৫: ১৩০। জামউল জাওয়ামিই, ৫৬১৯। কানযুল উম্মাল, ৪১১৬১। ফাতহুল বারী, ১০: ৩০৬। মুস্লাদুল ফিরদাউস, দায়লামী, হাদীস ৩৬৮৮; ২: ৩৭৯। মারাসীল, আবূ দাউদ। আল-জামিই আল্ কাবীর, ১৪৮৪।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের পোশাক

📄 শয়তানের পোশাক


(হাদীস) হযরত জাবির (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
اغْذُوْا ثِيَابَكُمْ تَرْجِعُ إِلَيْهَا أَرْوَاحُهَا فَإِنَّ الشَّيْطَانَ إِذَا وَجَدَ ثَوْبًا مطويا لم يلبَسُهُ وإذا وجد منشورًا لَبِسَهُ
(ভাবার্থ) তোমরা নিজেদের পোশাক যথাযথভাবে পরিধান করবে, তাহলে তার সৌন্দর্য বজায় থাকবে। কেননা যথাযথভাবে পোশাক পরলে শয়তান তা পরতে পারে না। কিন্তু খোলা থাকলে শয়তান তা পরে। (৬৫)

টিকাঃ
(৬৫) মুউজামে আউসাত, ত্ববারানী। আল্-জামিই আল্-কাবীর, ১: ১১৭। মাজ মাউয যাওয়াইদ, ৫: ১৩৫। কানযুল উম্মাল, ৪১০৯৯, ৪১১২৬।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের পাগড়ী

📄 শয়তানের পাগড়ী


হযরত ত্বাউস (রহঃ) বলেছেনঃ যে ব্যক্তি ঝালর নিচে নামিয়ে মাথার উপরে রাখে, সে শয়তানের মতো পাগড়ী পরে। (৬৬)

টিকাঃ
(৬৬) বায়হাকী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00