📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের বংশধর

📄 শয়তানের বংশধর


হযরত মুজাহিদ (রহঃ) বলেছেনঃ শয়তানের পাঁচটা ছেলে। প্রত্যেককে সে একটা একটা কাজে নিযুক্ত করে রেখেছে। তাদের নামগুলো হলঃ সাব্রাদ, আউর, মাসূত, দাসিম ও যিনাবূর।
* সাবরাদের দায়িত্বে আছে বিপদাপদে ধৈর্য হারানোর কাজ। মানুষের বিপদ বিপর্যয়ের সময় এই শয়তান তাকে অধৈর্য হয়ে মৃত্যুকে ডাকতে, জামাকাপড় ছিঁড়তে বুক-মুখ চাপড়াতে এবং ইসলাম-বিরোধী অজ্ঞসুলভ কথাবার্তা বলতে প্ররোচিত করে।
* আউর-এর দায়িত্বে আছে ব্যভিচার। এই শয়তান মানুষকে ব্যভিচারের নির্দেশ দেয় এবং ওই কাজের দিকে আকৃষ্ট করে।
* মাসূত-এর দায়িত্বে আছে মিথ্যা সংবাদ রটানো। যেমন, এই শয়তান মিথ্যা কথা শুনে অন্য লোককে তা বলে। সে আবার তার এলাকার লোকদের কাছে গিয়ে বলে -একজন আমাকে এইসব কথা বলেছে। তার নাম জানি না বটে, তবে সে আমার মুখচেনা।
* দাসিমের কাজ হল মানুষের সাথে সাথে তার বাড়িতে আসা এবং বাড়ির লোকদের দোষের কথাগুলো বলে দিয়ে তাদের বিরুদ্ধে তাকে ক্ষেপিয়ে তোলা।
* আর ফিল্মানূর-এর দায়িত্বে আছে হাট-বাজার। সে তার (গুমরাহীর) পতাকা পুঁতে রেখেছে হাটে-বাজারে। (৪৭)

টিকাঃ
(৪৭) মাকায়িদুশ শায়তান (৩৫), ইবনু আবিদ দুনইয়া। তালবীসুল ইব্‌ল্লীস। ইহইয়াউল উলুম, ৩: ৩৭। আদ্-দুররুল মান্নুর, ৪: ২২৭।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তান রক্তপ্রবাহের মতো মানবদেহে চলাচল করে

📄 শয়তান রক্তপ্রবাহের মতো মানবদেহে চলাচল করে


(হাদীস) হযরত সফিয়্যাহ্ বিনতে হাই (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ ابْنِ آدَمَ مَجْرَى الدم
শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলাচল করে। (৪৮)

টিকাঃ
(৪৮) বুখারী, কিতাবুল আহকাম, বাব ২১; কিতাবু বাউল খল্ক, বাব ১১; কিতাবুল ইইতিকাফ, বাব ১১-১২। মুসলিম। আবু দাউদ, কিতাবুস্ সওম, বাব ৭৮। ইবনু মাজাহ্, কিতাবুল আদাব, বাব ৬৫। দারিমী, কিতাবুর রিকাক, বাব ৬৬। মুস্লাদে আহমাদ, ৩ঃ ১৫৬, ২৮৫, ৩০৯, ৬:৩৩৭।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের বিছানা

📄 শয়তানের বিছানা


হযরত কাইস বিন আবী হাযিম (রহঃ) বলেছেনঃ যে ঘরে এমন বিছানা পাতা থাকে, যাতে কেউ শোয় না, তাতে শয়তান শোয়। (৪৯)
হযরত জাবির (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
فراش لِلرَّجُلِ وَفِرَاشُ لِامْرَأَتِهِ وَالثَّالِثُ لِلضَّيْفِ وَالرَّابِعُ لِلشَّيْطَانِ
প্রথম বিছানা পুরুষের জন্য, দ্বিতীয় বিছানা তার স্ত্রীর জন্য, তৃতীয় বিছানা অতিথির জন্য, এবং চতুর্থ/বিছানা শয়তানের জন্য (অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বিছানায় শয়তান থাকে)। (৫০)

টিকাঃ
(৪৯) ফাইযুল ক্বাদীর, শারহু জামিই সগীর, ১:১১।
(৫০) মুসলিম, কিতাবুল লিবাস, হাদীস ৪১। আবূ দাউদ, কিতাবুল লিবাস, বাব ৪২। নাসায়ী, কিতাবুন্ নিকাহ্, বাব ৮২। মুস্লাদে আহমাদ, ৩: ২৯৩, ৩২৪। মিল্কাত (৪৩১০)। আহাফুস্ সাদাহ্, ৫: ২৯২।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তান দুপুরে ঘুমায় না

📄 শয়তান দুপুরে ঘুমায় না


হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেছেনঃ তোমরা দুপুরে কিছুক্ষণ বিশ্রাম করবে। কেননা, শয়তান দুপুরে বিশ্রাম নেয় না।
ইমাম তবারানী (রহঃ) ও ইমাম আবু নুআঈম (রহঃ) উপরোক্ত কথাটি জনাব রসূলুল্লাহ (সাঃ)-এর পবিত্র বাণী হিসাবে হযরত আনাস (রাঃ)-এর বর্ণনাসূত্রে গ্রথিত করেছেন। (৫১)

টিকাঃ
(৫১) মুউজামে আউসাত, তবারানী। আত্ ত্বিব্ব, আবু নাঈম। মাজমাউয যাওয়াইদ, ৮: ১১২। আহাফুস্ সাদাহ, ৫: ১৪৩। আত্ ত্বিব্বুন নববী, যাহাবী (১৫)। কানযুল উম্মাল, ২১৪৭৭। আল্ আহকায়ুন নাবাবিয়‍্যাহ্ ফী যিলালাতি, ত্বিব্বিয়‍্যাহ, ১: ১১৪। ফাহুল বারী, ১১: ৭০। কুরতুবী, ১৩: ২৩। কাশফুল খফা, ২:১৫৪। কুইসিরানী, ৫৮৩। দুরার, ১২২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00