📄 শয়তানের সুরমা, চাটনি, ও সুগন্ধি
(হাদীস) হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِنَّ لِلشَّيْطَانِ كُحْلاً وَلُعُوفًا وَنُشُوقا : أَمَّا لُعُوقَهُ فَالْكِذَبُ وَأَمَّا نُشُوقُهُ فَالْغَضْبُ وَأَمَّا كُحْلُهُ فَالنَّوْمُ
শয়তানের সুর্মা আছে, চাটনি আছে, সুগন্ধিও আছে। সুর্মা হচ্ছে ঘুমানো, চাটনি হল মিথ্যা বলা এবং সুগন্ধি হল রাগ করা। (৪১)
টিকাঃ
(৪১) মাজমাউয যাওয়াইদ।, ২: ২৬২; ৫:৯৬। আহাফুস্ সাদাহ্, ৫: ১৮৫; ৭: ৫১৬। তাখরীজুল ইরাকী লিইহয়াউল উলুম, ১ঃ ৩৫৯; ৩ঃ ১৩৩। কানযুল উম্মাল, ১২৩৩, ১২৩৪। তারীখে ইসবাহান, আবু নাঈম, ২: ২০৪। মীযানুল ইইতিদাল, ২৭৪১। ইবনু আদী। বায়হাকী।
📄 শয়তান সবচেয়ে বেশি কাঁদে কখন
জনৈক ব্যক্তির সূত্রে হযরত সাফওয়ান (রহঃ) বর্ণনা করেছেনঃ যখন এমন কোনও মুমিন মানুষের মৃত্যু হয়-যার জীবদ্দশায় শয়তান তাকে পথভ্রষ্ট করার কাজে সফল হয়নি-তখন শয়তান সবচেয়ে বেশি কাঁদে। (৪২)
টিকাঃ
(৪২) মাকায়িদুশ শায়তান, ইবনু আবিদ দুনইয়া (৩১)।
📄 শয়তান সর্বপ্রথম কোন্ কাজ করেছে
ইমাম ইবনু সীরীন (রহঃ) ও হযরত হাসান বস্ত্রী (রহঃ) বলেছেনঃ সর্বপ্রথম 'কিয়াস' করেছে শয়তান। (৪৩)
হযরত মাইমুন বিন মুহরান (রহঃ) বলেছেনঃ আমি হযরত আবদুল্লাহ বিন উমর (রাঃ)-কে প্রশ্ন করি, সর্বপ্রথম 'ইসা'কে 'আতামাহ্' নাম দিয়েছিল কে? উনি বলেন, শয়তান। (৪৪)
ইমাম বাগবী (রহঃ) বলেছেনঃ শোক-আহাজারী ও মাতম সর্বপ্রথম শয়তান করেছিল। (৪৫)
হযরত জাবির (রাঃ) রসূলুল্লাহ (সাঃ)-এর থেকে বর্ণনা করেছেনঃ সর্বপ্রথম গান গেয়েছিল শয়তান।
হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেছেনঃ আল্লাহ তাআলা যখন ইবলীসকে সৃষ্টি করেন, সেই সময় (সর্বপ্রথম) তার নাক ডেকেছিল। (৪৬)
টিকাঃ
(৪৩) মুসান্নিফ ইবনু আবী শায়বাহ্, কিতাবুল আওয়াইল, ইবনু আবী আরূবাহ্।
(৪৪) তবারানী, কাবীর, ৬: ৩০৯। মাজমাউয যাওয়াইদ, ৪: ৯৯। কানযুল উম্মাল, ৯৩৩৪। তারীখে বাগদাদ, ১২:৪২৬।
(৪৫) মূলগ্রন্থে এখানে কোনও 'হাওয়ালা' দেওয়া হয়নি।
(৪৬) মাকায়িদুশ শায়তান (৩৪), ইবনু আবিদ দুনইয়া।
📄 শয়তানের বংশধর
হযরত মুজাহিদ (রহঃ) বলেছেনঃ শয়তানের পাঁচটা ছেলে। প্রত্যেককে সে একটা একটা কাজে নিযুক্ত করে রেখেছে। তাদের নামগুলো হলঃ সাব্রাদ, আউর, মাসূত, দাসিম ও যিনাবূর।
* সাবরাদের দায়িত্বে আছে বিপদাপদে ধৈর্য হারানোর কাজ। মানুষের বিপদ বিপর্যয়ের সময় এই শয়তান তাকে অধৈর্য হয়ে মৃত্যুকে ডাকতে, জামাকাপড় ছিঁড়তে বুক-মুখ চাপড়াতে এবং ইসলাম-বিরোধী অজ্ঞসুলভ কথাবার্তা বলতে প্ররোচিত করে।
* আউর-এর দায়িত্বে আছে ব্যভিচার। এই শয়তান মানুষকে ব্যভিচারের নির্দেশ দেয় এবং ওই কাজের দিকে আকৃষ্ট করে।
* মাসূত-এর দায়িত্বে আছে মিথ্যা সংবাদ রটানো। যেমন, এই শয়তান মিথ্যা কথা শুনে অন্য লোককে তা বলে। সে আবার তার এলাকার লোকদের কাছে গিয়ে বলে -একজন আমাকে এইসব কথা বলেছে। তার নাম জানি না বটে, তবে সে আমার মুখচেনা।
* দাসিমের কাজ হল মানুষের সাথে সাথে তার বাড়িতে আসা এবং বাড়ির লোকদের দোষের কথাগুলো বলে দিয়ে তাদের বিরুদ্ধে তাকে ক্ষেপিয়ে তোলা।
* আর ফিল্মানূর-এর দায়িত্বে আছে হাট-বাজার। সে তার (গুমরাহীর) পতাকা পুঁতে রেখেছে হাটে-বাজারে। (৪৭)
টিকাঃ
(৪৭) মাকায়িদুশ শায়তান (৩৫), ইবনু আবিদ দুনইয়া। তালবীসুল ইব্ল্লীস। ইহইয়াউল উলুম, ৩: ৩৭। আদ্-দুররুল মান্নুর, ৪: ২২৭।