📄 শয়তানী সিংহাসনের চতূর্দিকে সাপ
বর্ণনায় হযরত আবু সাঈদ (রাঃ) জনাব রসূলুল্লাহ (সাঃ) একবার ইবনু সিয়াদ (যাকে সাহাবীগণ মনে করতেন সে-যুগের দাজ্জাল)-কে জিজ্ঞাসা করেন, 'তুমি এখন কী দেখতে পাচ্ছ?' সে বলে, 'আমি দেখছি, পানির উপরে একটি সিংহাসন-অথবা সে বলে, আমি সমুদ্রের উপরে একটি সিংহাসন দেখেছি-যার চারদিকে রয়েছে সাপ।' নবীজী বলেন- 'ওটা হল ইবলীসের আসন।' (৩৭)
টিকাঃ
(৩৭) মুসনাদে আহমাদ, ৩ঃ ৬৬, ৯৭, ৩৮৮। মুসলিম, কিতাবুল ফিতান, বাব ৮৮। তিরমিযী, কিতাবুল ফিতান, বাব ৬৩, হাসান-সহীহ্ হাদীস।
📄 শয়তান মানবশরীররে কোথায় থাকে
বর্ণনায় হযরত ইবনু আব্বাস (রাঃ) শয়তান পুরুষের (দেহের) তিন জায়গায় থাকেঃ চোখে, মনে ও পুংদণ্ডে এবং নারীদেহেরও তিন জায়গায় থাকেঃ চোখে, মনে ও নিতম্বে। (৩৮)
টিকাঃ
(৩৮) কিতাবুল কলাইদ, আবু বকর মুহাম্মদ বিন আহমাদ বিন শায়বাহ।
📄 শয়তানের হাতিয়ার
হযরত কাতাদাহ (রহঃ) বলেছেনঃ ইবলীসকে যখন আসমান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন সে আল্লাহর কাছে কয়েকটি প্রশ্ন করে। আল্লাহ সেগুলির উত্তর দেন। যেমনঃ হে প্রভু! আপনি তো আমাকে অভিশপ্ত করলেন, কিন্তু আমার ইল্ম কী হবে? -জাদু। আমার কোরআন কী হবে? - কবিতা আমার কিতাব কী? - মানুষের শরীরে খোদাই করা চিহ্ন। আমার খাদ্য কী? - যাবতীয় মরা প্রাণী এবং যেসব হালাল পশু আল্লাহর নাম না নিয়ে যবাহ্ করা/মারা হয়। আমার পানীয় কী? - মদ। আমার বাসস্থান? - গোসলখানা। বৈঠকখানা? - হাট-বাজার। আমার মুআযয্যিন কে? - গায়ক-বাদক। আমার ফাঁদ বা জাল কী? – নারী। (৩৯)
টিকাঃ
(৩৯) মাকায়িদুশ্ শায়তান, ইবনু আবিদ দুনয়া।
📄 শয়তানের সুরমা ও চাটনি
(হাদীস) হযরত সামুরাহ (রাঃ) বলেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِنَّ لِلشَّيْطَانِ كُحْلاً ولُعُوقًا فَإِذَا كَحَلَ الْإِنْسَانُ مِنْ كُحْلِهِ نَامَتْ عَيْنَاهُ عَنِ الذِّكْرِ وَإِذَا لَعِقَهُ مِنْ لُعُوقِهِ ذَرَبَ لِسَانُهُ بِالشَّرِ -
শয়তানের সুরমাও আছে, চাটনিও আছে। মানুষ যখন শয়তানের সুরমা লাগিয়ে নেয়, তখন আল্লাহর যিক্র করা থেকে তার চোখ ঘুমিয়ে যায়, এবং মানুষ যখন শয়তানের চাটনি চেটে নেয়, তখন তার জবান থেকে মন্দকথা বেরোয়। (৪০)
টিকাঃ
(৪০) মাকায়িদুশ শায়তান, ইবনু আবিদ দুনয়া (৭৭) জামিই সগীর (২৩৮১)। ফাইযুল কদীর, ২ঃ ৪৯৮। מסাবিউল আখলাক, খরায়িতী (৪৫, ১৩৩)। তবারানী, কাবীর, হাদীস নং ৩৬৮৫৫। মাজমাউয যাওয়াইদ, ৫:৯৬। হুলইয়াহ, আবূ নাঈম, ৬ঃ ৩০৯। শুআবুল ঈমান, বায়হাকী।