📄 সূরাহ্ ফাতিহা নাযিলের সময় শয়তানের কান্না
হযরত মুজাহিদ (রহঃ) বলেছেনঃ যখন আল্-হামদু লিল্লাহি রাব্বিল আলামীন (সূরা ফাতিহাহ্) নাযিল হয়। সেই সময় শয়তানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখন প্রচুর কান্না কাঁদে এবং প্রচন্ড দুর্বলতা অনুভব করতে থাকে। (৩৫)
টিকাঃ
(৩৫) ইবনু জুরাইস, ফাযায়িলুল কোরআন।
📄 শয়তানের সিংহাসন
(হাদীস) হযরত জাবির (রাঃ) বলেছেন, আমি জনাব রসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছিঃ
إِنَّ عَرْشَ إِبْلِيسَ عَلَى الْبَحْرِ فَيَبْعَثُ سَرَايَاهُ فَيَفْتِنُونَ النَّاسَ فَأَعْظَمُهُمْ عِنْدَهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ يَقُولُ : مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ اِمْرَأَتِهِ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نعم أنت
ইবলীসের আসন সমুদ্রের উপরে। সে ওখান থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য সৈন্য পরিচালনা করে। তার সেনাদের মধ্যে তার কাছে সবচেয়ে বেশি মর্যাদা সেই পায়, যে সবচেয়ে বড় ফিত্না ছড়ায়। (শয়তানবাহিনী ইবলীসের কাছে গিয়ে নিজেদের কাজের বিবরণ পেশ করে। যেমন-) তাদের মধ্যে উ বলে,-'আমি অমুকের পিছনে লেগে ছিলাম, শেষ পর্যন্ত তার ও তার স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়ে ছেড়েছি।' ইবলীস তখন কে কাছে টেনে বলে, 'তুমি তো বিরাট বড় কাজ করেছ!' (৩৬)
টিকাঃ
(৩৬) মুসলিম, কিতাবুল মুনাফিকীন, হাদীস ৬৬-৬৭। মুসনাদে আহমাদ, ৩: ২১৪, ৩৩২, ৩৫৪, ৩৮৪। হুলইয়াতুল আউলিয়া, ৭:৯২।
📄 শয়তানী সিংহাসনের চতূর্দিকে সাপ
বর্ণনায় হযরত আবু সাঈদ (রাঃ) জনাব রসূলুল্লাহ (সাঃ) একবার ইবনু সিয়াদ (যাকে সাহাবীগণ মনে করতেন সে-যুগের দাজ্জাল)-কে জিজ্ঞাসা করেন, 'তুমি এখন কী দেখতে পাচ্ছ?' সে বলে, 'আমি দেখছি, পানির উপরে একটি সিংহাসন-অথবা সে বলে, আমি সমুদ্রের উপরে একটি সিংহাসন দেখেছি-যার চারদিকে রয়েছে সাপ।' নবীজী বলেন- 'ওটা হল ইবলীসের আসন।' (৩৭)
টিকাঃ
(৩৭) মুসনাদে আহমাদ, ৩ঃ ৬৬, ৯৭, ৩৮৮। মুসলিম, কিতাবুল ফিতান, বাব ৮৮। তিরমিযী, কিতাবুল ফিতান, বাব ৬৩, হাসান-সহীহ্ হাদীস।
📄 শয়তান মানবশরীররে কোথায় থাকে
বর্ণনায় হযরত ইবনু আব্বাস (রাঃ) শয়তান পুরুষের (দেহের) তিন জায়গায় থাকেঃ চোখে, মনে ও পুংদণ্ডে এবং নারীদেহেরও তিন জায়গায় থাকেঃ চোখে, মনে ও নিতম্বে। (৩৮)
টিকাঃ
(৩৮) কিতাবুল কলাইদ, আবু বকর মুহাম্মদ বিন আহমাদ বিন শায়বাহ।