📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 উট থেকে সাপ হয়েছে শয়তান

📄 উট থেকে সাপ হয়েছে শয়তান


এক মুহাদ্দিস বর্ণনা করেছেনঃ শয়তান জান্নাতে প্রবেশ করে চারপেয়ে পশুর আকারে, যেন ঠিক উটের মতো। ওর উপর আল্লাহর অভিশাপ পড়ে। ফলে ওর পাগুলো খসে যায় এবং সাপে পরিণত হয়।
হযরত আবুল আলিয়াহ্ (রহঃ) বলেছেনঃ কিছু কিছু উট জন্মানোর পর প্রথমদিকে জ্বিন হয়ে থাকত। (৩০)

টিকাঃ
(৩০) তাফসীর, ইবনু জারীর।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 কাঁধে (কোমরের পাশে) হাত রাখা শয়তানের স্টাইল

📄 কাঁধে (কোমরের পাশে) হাত রাখা শয়তানের স্টাইল


হযরত হামীদ বিন হিলাল (রহঃ) বলেছেনঃ নামায পড়ার সময় কাঁখে হাত রাখতে নিষেধ করার কারণ- শয়তানকে যখন পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়, সেই সময় সে ছিল কাঁখে হাত রাখা অবস্থায়। (৩১)
(তাছাড়া শয়তান কাঁখে হাত চলাফেরা করে।) (৩২)

টিকাঃ
(৩১) ইবনু আবী শায়বাহ্।
(৩২) তিরমিযী শরীফ, ২ঃ ২২৩।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানকে নামানো হয়েছিল পৃথিবীর কোন্ জায়গায়

📄 শয়তানকে নামানো হয়েছিল পৃথিবীর কোন্ জায়গায়


হযরত হাসান বস্ত্রী (রহঃ) বলেছেনঃ ইবলীসকে নামানো হয়েছিল (বর্তমান ইরাকের বস্ত্রাহ শহর থেকে কয়েক মাইল দূরে 'দাশতে মাইসান' নামক স্থানে। (৩৩)

টিকাঃ
(৩৩) ইবনু আবী হাতিম।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তান মোট ক’বার কেঁদেছে

📄 শয়তান মোট ক’বার কেঁদেছে


হযরত মুজাহিদ (রহঃ) বলেছেনঃ ইবলীস (খুব কান্না) কেঁদেছে মোট চারবারঃ (১) 'অভিশপ্ত' আখ্যা পাবার সময়, (২) আসমান থেকে নামানোর সময়, (৩) রসূলুল্লাহ (সাঃ)-এর আবির্ভাবের সময় এবং (৪) সূরা ফাতিহাহ্ নাযিলের সময়। (৩৪)

টিকাঃ
(৩৪) কিতাবুল আযاماه্, আবুশ্ শায়খ। হুলইয়াহ, আবু নাঈম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00