📄 শয়তানের একটি নাম ‘শাইউতির’
ইমাম ইবনু আসীর জাযারী বলেছেন: 'খাইতিউর' শয়তানের একটি নাম। (৩২)
* উল্লেখ্য: এরপর আল্লামা জালালুদ্দীন সুয়ূত্বী (রহঃ) 'খাইতিউর' সম্পর্কিত একটি দীর্ঘ আরবী কবিতা উল্লেখ করেছেন। খুব জরুরী না-হওয়ার দরুন সেটি এখানে পরিবেশন করা হলো না। (৩৩)
আবূ হাদ্রশ বলছেন: এই খাইতিউর ছিল সেইসব জ্বিনের অন্তর্গত, যারা হযরত আদম (আঃ)-এর পূর্বে পৃথিবীতে বসবাস করত। এবং শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জমানায় তাঁর প্রতিও ঈমান এনেছিল। (৩৪)
টিকাঃ
(৩২) নিহায়াহ্, ইবনু আসীর।
(৩৩) অনুবাদক।
(৩৪) আল্-মুগ্ধার।
📄 স্বপ্নের শয়তান
(হাদীস) হযতর আবু সালমাহ বিন আব্দুর রহমান বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
وَكُلَ بِالنُّفُوسِ شَيْطَانَ يُقَالُ لَهُ : اللَّهُمَّ فَهُوَ يُخَيَّلُ إِلَيْهَا ويتراء أن ينتهى إِذَا عَرَجَ بِهَا فَإِذَا انْتَهَى إِلَى السَّمَاءِ فَمَا رَأَتْ 一 فَهُوَ الرُّؤْيَا الَّتِي تَصْدُقُ
নাফসের সাথে এক শয়তান মোতায়েন থাকে, যাকে বলে 'লাহুট'। সে (ঘুমের সময়) নাফ্সে বাজে খিয়াল আনিয়ে দেয় এবং তার সামনে সামনে থাকে। নাফ্স্ যদি (ঘুমের মধ্যে) উপরের দিকে ওঠে, তো সেও তার সাথে যায়। এবং যখন নাফস আসমানে পৌঁছে যায়, তখন মানুষ যে স্বপ্ন দেখে তা সত্য হয়। (কেননা আসমানে শয়তান পৌঁছতে পারে না, সে কেবল 'যমীনী স্বপ্নে' তার ধৃষ্টতা মেশাতে পারে। (৩৫)
টিকাঃ
(৩৫) নাওয়াদিরুল উসূল, হাকীম তিরমিযী। আল্-জামিই আল্-কাবীর, ১৪৮৭১। আহাফুস্ সাদাহ্, ৭৪ ২৮৮। কান্যুল উম্মাল ৪১৪২৯।
📄 শয়তানের ডানাও আছে
হযরত যাহহাক (রহঃ)-কে প্রশ্ন করা হয় যে, শয়তানের ডানা আছে কী? উত্তরে তিনি বললেন, 'হ্যাঁ, ডানা আছে, যার সাহায্যেই তো ও শূন্যে বেড়ায়। (৩৬)
টিকাঃ
(৩৬) ইবনু জারীর।