📄 জিনদের পিয়ন
হযরত উমর (রাঃ) একবার (জেহাদের উদ্দেশ্যে) একদল সেনাবাহিনী পাঠান। (পরে) এক ব্যক্তি এসে মদীনাবাসীদের কাছে ঘোষণা করেন যে, মুসলমানরা দুশমনদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। খবরটা মদীনার মানুষের মুখে মুখে ফিরতে লগল। এ-বিষয়ে হযরত উমর (রাঃ) জানতে চাইলে তাঁর কাছেও উল্লেখ করা হল। তিনি বললেন, 'ও হল আবুল হাইসাম, মুসলমান জ্বিনদের সংবাদ বাহক। খুব সত্বরে মানুষ সংবাদক-বাহকও এসে পৌঁছতে চলেছে। এর কয়েকদিনের মধ্যেই মানুষও ওই খবর নিয়ে আসে। (১৩)
* মানুষের চেয়ে জ্বিন অতি গতিশীল। হওয়ার কারণে সে যুগে মানুষের যোগাযোগ ব্যবস্থায় এত উন্নতি হয়নি বলে মানুষের কয়েকদিন আগেই জ্বিন খবর নিয়ে পৌঁছে গিয়েছিল।
টিকাঃ
(১৩) আল্লামা জালালুদ্দীন সুয়ূত্বী (রহঃ) কর্তৃক উদ্ধৃতিবিহীন।
📄 আটা পেষাইকারী জিন
বর্ণনায় নাউফ আল-বুকালী: হযরত সুলাইমান (আঃ)-এর এক বাঁদী প্রতিরাতে তিন কফীয পরিমাপ বিশেষ পরিমাণ আটা পেষাই করত। তার কাছে শয়তান আসে এবং তাকে সমুদ্রের দিকে নিয়ে গিয়ে দু'টুকরো করে দেয়। যাঁতাও ছিনিয়ে নেয়। তারপর সেই শয়তান নিজে ওই বাঁদীর মতো আটা নিয়ে যেত এবং কিছুক্ষণের মধ্যেই পিষে এনে হযরত সুলাইমান (আঃ)-এর কাছে হাজির করত। হযরত সুলামইমান (আঃ) তার ওই কাজে অবাক হয়ে অন্য এক বাঁদীকে এর কারণ জিজ্ঞাসা করলেন। বাঁদীটি ইঙ্গিতে শয়তানের কথা বলল। এরপর হযরত সুলায়মান (আঃ) সমুদ্রের ধারে ধারে দেওয়াল গাঁথার কাজ করান। সুতরাং হযরত সুলাইমান (আঃ) হলেন প্রথম ব্যক্তি, যিনি ওই কাজ করিয়েছেন। (১৪)
টিকাঃ
(১৪) ইইতিলালুল কুলুব, খরায়িত্বী।
📄 ইবলীসের আকাঙ্ক্ষা
বর্ণনায় হযরত মুজাহিদ (রহঃ) (বিখ্যাত তাবিঈ): ইবলীস আল্লাহর কাছে আবেদন করেছিল- ১) সে নিজে সবাইকে দেখবে কিন্তু অন্য কেউ (মানুষ) যেন তাকে দেখতে না পায়, ২) সে যেন যমীনের তলা দিয়েও বের হতে পারে, এবং ৩) সে বুড়ো হবার পর যেন ফের জওয়ান হয়ে যায়- ইবলীশের এই তিনটি ইচ্ছাই পূরণ করা হয়। (১৫)
টিকাঃ
(১৫) তাফসীরে আবুশ শায়খ।
📄 জিনরা শয়তানদের দেখতে পায় না
বর্ণনা করেছেন নুআইন বিন উমার (রহঃ): মানুষ যেমন জ্বিনদের দেখতে পায় না, জ্বিনরাও তেমনই শয়তানদের দেখতে পায় না। (১৬)
টিকাঃ
(১৬) কিতাবুল উম্মাহ, আবুশ্ শায়খ।