📄 নিখোঁজ উটের সন্ধানে জিন
বর্ণনায় হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর উত্তরসূরী হযরত আবু বকর তাইমী (রহঃ) আকীল গোত্রের একজন মানুষের মুখে আমি শুনেছিলাম- সে বলেছিল- একবার আমি একটা (বনো) উট ধরে ঘরে এনে বেঁধে রাখি। রাত্রে অদৃশ্য থেকে কাউকে বলতে শুনি, 'ওহে অমুক! তুমি ইয়াতীমের উট দেখেছ কি?' উত্তরে কেউ বলে, 'একজন মানুষ তাকে ধরেছে। আল্লাহর কসম। সে যদি ওর কোনও ক্ষতি করে, তবে আমিও তার ওরকমই ক্ষতি করব।' একথা শোনার পর আমি উটের কাছে গিয়ে তাকে ছেড়ে দেই। এরপর শুনি, কেউ যেন উটকে ডাকছে। কাছে গিয়ে শুনতে পাই আওয়াজটা ঠিক উটের আওয়াজের মতো। (৮)
টিকাঃ
(৮) আল্-হাওয়াতিফ, ইবনু আবিদ দুনইয়া (১২৭), পৃষ্ঠা ১০৩।
📄 জিনের উপাসনা করত এক শ্রেণীর মানুষ
বর্ণনায় হযরত ইবনু মাসউদ (রাঃ) এক শ্রেণীর মানুষ একদল জ্বিনের উপাসনা করত। জ্বিনের সেই দলটি অবশ্য মুসলমান হয়ে যায়। কিন্তু তাদের উপসনাকারী মানুষের দলটি তাদের উপাসনা করতেই থাকে। তাই আল্লাহ নাযিল করলেন এই আয়াত-
أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ
📄 জিন হত্যা করেছে সাহাবী সাম্রদ বিন উবাদাহ্-কে
বর্ণনায় হযরত মুহাম্মদ বিন সিরীন (রহঃ) হযরত সাদ বিন উবাদাহ্ (রাঃ) নামাযে দাঁড়ানো অবস্থায় ইন্তিকাল করেছিলেন। জ্বিনরা তাঁকে হত্যা করেছিল। সেই সময় উপস্থিত ব্যক্তিগণ (অदृश्य থেকে) কাউকে কবিতাও আবৃত্তি করতে শুনেছিল।
قتلنا سيد الخزرج . -- سعد بن عبادة
رَمَيْنَاهُ بِسَهُم فَلَمْ يَخْطَ فَوَادَهُ
: বঙ্গায়ন : খযরজ-পতি উবাদাহ্-তনয় সাদকে মোরা খুন করেছি, কলিজায় গিয়ে বিঁধে গেছে এমন বাণ ছুঁড়েছি। (১০)
টিকাঃ
(১০) মুসনাদে আল্-হারিস।
📄 এক মহিলার সাপ
বর্ণনায় হযরত সালিম বিন আব্দুল্লাহ (রাঃ) বিন উমর (রাঃ) হযরত আবূ মূসা আশআরী (রাঃ)-এর কাছে হযরত উমর (রাঃ)-এর খবর আনয়নকারী জ্বিন একবার তাঁর কাছে আসতে দেরি করলে হযরত আবূ মূসা (রাঃ) এক মহিলার কাছে যান। সেই মহিলার (উপর ভর করে তার) মুখ দিয়ে শয়তান কথা বলত। হযরত আবূ মূসা তাকে (হযরত উমরের সম্বন্ধে) জিজ্ঞাসা করলে সে বলে, 'আমি দেখেছি উনি সদকার উটগুলো একত্রিত করছিলেন।' হযরত উমর (রাঃ)-এর এই মাহাত্ম্য ছিল যে, যখনই শয়তান তাঁকে দেখত, মুখ গুঁজে পড়ে যেত, ফেরেস্তা তাঁর সামনে থাকত এবং হযরত জিব্রাঈল তাঁর মুখ দিযে কথা বলতেন। (১১)
টিকাঃ
(১১) আল্-হাওয়াতিফ, ইবনু আবিদ দুনয়া (১৬৫) ইনু আসাকির।