📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 বড় আলেম জিনদের মধ্যে না মান্নব সমাজে

📄 বড় আলেম জিনদের মধ্যে না মান্নব সমাজে


বর্ণনায় আলী বিন সারাহ: একবার কতিপয় জ্বিন একত্রিত হয়ে বলে, 'আমাদের আলিম মানুষদের আলিমের চাইতে বড়।' কেউ কেউ এর বিপরীত মতও ব্যক্ত করে। শেষ পর্যন্ত ওরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য (মানুষ আলিম) কাইফ বিন খস্তমের কাছে যেতে মনস্থ করল। সেখানে তখন এক বৃদ্ধ বসেছিলেন। তিনি বললেন, 'তোমরা এখানে কেন এসেছ?'

জ্বিনরা বলল- 'আমাদের একটা উট হারিয়ে গেছে। তাই আমরা আপনার কাছে এসেছি, যাতে মেহেরবানী করে উটটা খুঁজে দেন।'

বৃদ্ধ বলল- 'আমি তো খুব দুর্বল হয়ে গেছি। আর আমার মন-মগজও আমার দেহের অংশ বিধায় তা-ও দেহের মতো দুর্বল হয়ে গেছে।' জ্বিনরা বলল- 'আপনি এই অবস্থায় আমাদের সঙ্গে চলুন এবং আমাদের উটটা খুজে দিন।'

বৃদ্ধ বললেন- 'আমি আমার অবস্থার কথা খুলে বললাম তো। তা সত্ত্বেও তোমরা এমন জিদ করছ কেন! আচ্ছা তোমরা আমার ওই খোকাকে নিয়ে যাও। ও তোমাদের উট দেখিয়ে দেবে।'

সুতরাং জ্বিনের দল সেই বাচ্চাকে নিয়ে তাঁবু ছেড়ে বের হল। কিছু দূর যাবার পর তাদের সামনে দিয়ে একটি পাখি গেল। পাখিটা উড়ার সময় তার একটা ডানা উপরের দিকে আর একটা ডানা নিচের দিকে করল। অমনি সেই বাচ্চাটি দাঁড়িয়ে গিয়ে বলে উঠল- 'ওহে লোক সকল! আল্লাহকে ভয় করো। আমি ছাড়া অন্য কেউ তাঁকে স্মরণ করছে না। আমি তো ছোট বাচ্চা। অথচ তোমরা! তোমারা আল্লাহকে ভয় করো। আর আমাকে ছেড়ে দাও।' জ্বিনরা বলল- 'ব্যাপারটা কী? কী এমন ঘটল, অন্তত আমাদের বলো, আমরা শুনি।'

বাচ্চাটা বলল- 'তোমরা ওই পাখিটাকে দ্যাখোনি, যেটা তোমাদের সামনে দিয়েই তো গেল। ওই পাখিটা একটা ডানা তুলেছে এবং অন্য ডানা নামিয়েছে। এর মাধ্যমে ও আমাকে আসমান ও জমিনোর প্রভুর কসম করে বলেছে যে, তোমাদের উট হারায়ণি। তাই নিশ্চয়ই তোমরা জ্বিন। মানুষ নও।'

জ্বিনরা তখন বলে উঠল- 'আল্লাহ তোমাকে ঘৃণিত করুন। যাও, তোমার বাবার কাছে যাও (অর্থাৎ প্রকৃত পক্ষে বড় আলিম আছে মানব সমাজে)।

টিকাঃ
(১০) কিতাবুল অ্যাজায়িব, আবূ আব্দুর রহমান হারবী।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনরা মানুষকে ভয় করে

📄 জিনরা মানুষকে ভয় করে


বর্ণনায় হযরত মুজাহিদ (রহঃ) একরাতে আমি নামাজ পড়ছিলাম। হঠাৎ আমার সামনে একটা ছেলে এসে দাঁড়ায়। আমি তাকে ধরতে যেতেই সে সজোরে লাফ দেয় এবং দেওয়ালের পিছনে গিয়ে পড়ে। তার মাটিতে পড়ার শব্দও আমি শুনতে পাই। এরপর আর কখনোই আমার কাছে আসেনি।

এই জ্বিনরা তোমাদের ওরকম ভয় করে যে-রকম তোমরা ওদের ভয় করো। (১১)
হযরত মুজাহিদ (রহঃ) বলেছেন: তোমরা যেমন শয়তানকে ভয় করো, শয়তান তার চাইতেও বেশি তোমাদের ভয় করত। সে তোমাদের সামনে এলে তোমরা তাকে ভয় করো না। তোমরা তাকে ভয় পেলে সে তোমাদের উপর সওয়ার হয়ে যাবে। আর তোমরা যদি তার মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যাও, তবে সে পালিয়ে যাবে। (১২)
আবু শারাআহ্ (রহঃ) বলেছেন: আমাকে (অন্ধকারে) গলি-খুঁজিতে যেতে ভয় করতে দেখে হযরত ইয়াহ্ইয়া জামার (রহঃ) বলেন- আমরা যাদের ভয় করি, তারা তো আরও বেশি আমাদের ভয় করে। (১৩)

টিকাঃ
(১১) ইবনু আবিদ দুনইয়া।
(১২) ইবনু আবিদ দুনইয়া।
(১৩) ইবনু আবিদ দুনইয়া।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00