📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 জিন হত্যার বদলায় ১২০০০ দিরহাম সদকাহ্

📄 জিন হত্যার বদলায় ১২০০০ দিরহাম সদকাহ্


বর্ণনায় হযরত আবূ মালীকাহ্ (রহঃ) হযরত আয়িশাহ্ (রাঃ)-র কাছে একটা জ্বিন আসা-যাওয়া করত। হযরত আয়িশা (রাঃ) তাকে মেরে ফেলার হুকুম দেন। ফলে তাকে মেরে ফেলা হয়। তারপর হযরত আয়িশা (রাঃ) স্বপ্নে সেই জ্বিনকে দেখেন। সে বলে, 'আপনি আল্লাহর এক মুসলমান বান্দাকে নিহত করালেন।' হযরত আয়িশা বলেন, 'তুমি যদি মুসলমান হতে, তাহলে উম্মত জননীদের কাছে যাতায়াত করতে না।' তাঁকে বলা হয়, 'ও তো আপনার কাছে সেই সময় যেত, যখন আপনার পোশাক-পরিচ্ছদ ঠিকঠাক থাকত এবং ও তো কোরআনপাক শোনার জন্যই যেত।' হযরত আয়িশা (রাঃ) ঘুম থেকে জেগে উঠে বারো হাজার দিরহাম সদকাহ্ করার হুকুম দেন। এবং সেগুলি ফকীর মিসকীনদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। (৩)

টিকাঃ
(৩) কিতাবুল উম্মাহ্, আবু আশ্-শায়খ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 জিন হত্যার বদলায় ৪০ ক্রীতদাসকে মুক্তি

📄 জিন হত্যার বদলায় ৪০ ক্রীতদাসকে মুক্তি


হযরত আয়িশা (রাঃ): তাঁর কামরায় একবার একটা সাপ দেখতে পেয়ে সেটাকে মেরে ফেলার হুকুম দেন। সুতরাং সাপটাকে মেরে ফেলা হয়। রাতে তিনি স্বপ্নে দেখেন, তাঁকে এ মর্মে বলা হয়, যে সাপকে তিনি মেরেছেন, সে ছিল জ্বিন এবং সে ছিল সেই জ্বিনদের অন্তর্গত, যারা রসূলুল্লাহ (সাঃ)-এর থেকে কোরআনপাঠ (সূরা আল-জ্বিন) শুনেছিল। হযরত আয়িশা (রাঃ) (স্বপ্নের মাধ্যমে একথা জানার পর) কিছু লোককে ইয়ামানে পাঠান, যারা তাঁর জন্য চল্লিশজন গোলাম কিনে আনে। এবং তিনি তাদের সবাইকে মুক্ত করে দেন। (৪)

টিকাঃ
(৪) ইবনু আবিদ দুনইয়া।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 কোন প্রকার ‘বাসুসাপ’ মেরে ফেলা চলবে

📄 কোন প্রকার ‘বাসুসাপ’ মেরে ফেলা চলবে


হযরত আব্দুল্লাহ বিন উমর (রাঃ) তাঁর এক ত্রিতল (বা ত্রিকোণ) বাড়ির কাছে ছিলেন। এমন সময় সেখানে তিনি এক জ্বিনের চমক দেখতে পান। তিনি বলেন, 'ওই জ্বিনের পিছনে দৌড়াও এবং ওকে শেষ করে দাও।' তো হযরত আবূ লুবাবাহ্ আনসারী (রাঃ) বলেন, 'আমি জনাব রসূলুল্লাহ (সাঃ)-এর থেকে শুনেছি, তিনি বাড়িতে থাকা জ্বিনদের মারতে নিষেধ করেছেন তবে বিষধর সাপ ও দুষ্ট প্রকৃতির সাপকে মারা চলবে, কেননা ওরা দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয় এবং মহিলাদের গর্ভপাত ঘটায়। (৫)

টিকাঃ
(৫) সহীহ্ মুসলিম, কিতাবুস্ সালাম, হাদীস ১৩৫,১৩৬। সুনানু ইবনু মাজাহ্, কিতাবুত্ ত্বিব্ব ৪৫। সহীহ বুখারী, বাদউল খল্ক, বাব ১৫। সুনানু আবূ দাউদ, কিতাবুল আদাব, বাব ১৬২। সুনানু নাসায়ী, কিতাবুল হাজ্জ, বাব ৮৪। মুআত্তা মালিক। মুস্লাদে আহমাদ ২ঃ ১৪৬।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 বাড়িতে থাকা জিনকে কখন খতম করতে হবে

📄 বাড়িতে থাকা জিনকে কখন খতম করতে হবে


(হাদীস) হযরত আবু সাঈদ খুদ্রী (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِنَّ الْهَوَامَ مِنَ الْجِنِّ فَمَنْ رَأَى فِي بَيْتِهِ فَلْيَخْرُجْ عَلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ فَإِنْ عَارَ فَلْتَقْتُلُهُ فَإِنَّهُ شَيْطَانُ
বাড়িঘরে থাকা সাপ বিচ্ছুগুলো জ্বিনদের অন্তর্গত। কেউ তার বাড়িতে ওগুলোকে দেখলে তিনবার বের করে দেবে। তারপরেও যদি সে ফিরে আসে, তবে তাকে মেরে ফেলবে। কেননা সে শয়তান(৬)

(হাদীস) হযরত ইবনু আবী লাইলা (রহঃ) বলেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ)-কে 'বাস্তুসাপ' মেরে ফেলার বিষয়ে প্রশ্ন করা হলো, তিনি বলেনঃ
إِذَا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئًا فِي مَسَاكِنِكُمْ فَقُولُوا : أَنْشِدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُمْ نُوحٌ انْشِدُكُنَّ الْعَهْدَ الَّذِي عَلَيْكُمْ سُلَيْمَانُ إِلَّا تُؤْذُونَا فَإِنْ عُدْنَ فَاقْتُلُوهُنَّ .
ওসবের মধ্যে কোনও কিছুকে তোমরা তোমাদের ঘরবাড়িতে দেখলে বলবেঃ 'আমরা তোমাদের সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিচ্ছি, যা তোমরা হযরত নূহের (আঃ) সাথে করেছিলে; এবং সেই চুক্তিও স্মরণ করাচ্ছি, যা তোমরা হযরত সুলাইমানের (আঃ) সঙ্গে করেছিলে। সুতরাং তোমরা আমাদের কষ্ট দিও না।'- তা সত্ত্বেও যদি ওরা ঘরে ঢোকে, তবে ওদের মেরে ফেলবে। (৭)

টিকাঃ
(৬) সুনানু আবু দাউদ, কিতাবুল আদাব, বাব ১৬২, হাদীস নং ৫২৫৬। জামউল্ জাওয়ামিই ৫৯৯৯। কানযুল উম্মাল। আল-ফাতাওয়া আল-হাদীসিইয়াহ, ইবনু হাজার মাক্কী ২১।
(৭) সুনানু আবূ দাউদ, কিতাবুল আদাব, বাব ১৬২, হাদীস ৫২৬০। ত্ববারানী কাবীর ৭:৯২।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية