📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনদের উদ্দেশে নবীজীর (সাঃ) সতর্ক বার্তা

📄 জিনদের উদ্দেশে নবীজীর (সাঃ) সতর্ক বার্তা


হযরত আবূ দুজানাহ (রাঃ) বলেছেনঃ আমি জনাব রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে অনুযোগ পেশ করি- হে আল্লাহর রসূল (সাঃ)! আমি (রাতে) নিজের বিছানায় শুয়ে থাকার সময় যাঁতা ঘোরার শব্দ পাই এবং মৌমাছির ভনভনানিও শুনতে পাই। আর ভয়ভীতির মধ্যে মাথা তুললে একটা কালো ছায়া আমার নজরে পড়ে। ছায়াটা বড় হতে হতে আমার বাড়ির উঠানে ছড়িয়ে পড়ে। তার পর আমি তার দিকে ঝুঁকি এবং তার গায়ে হাত দিই। মনে হয় গা শজারুর মতো। সে আমার দিকে আগুনের গোলা ছোঁড়ে। আমার মনে হয়, ও আমাকেও জ্বালিয়ে দেবে এবং আমার ঘরবাড়িও জ্বালিয়ে দেবে।'

রসূলুল্লাহ (সাঃ) বলেন- 'তোমার বাড়িতে অবস্থানকারী (জ্বিন) দুষ্ট। হে আবু দুজানাহ! কাস্বা'র প্রভুর কসম! তোমার মতো ব্যক্তিকেও কি কষ্ট দেওয়া উচিত।' অতঃপর বলেন, 'আমার কাছে দোয়াত ও কলম নিয়ে এসো।' তাঁর কাছে কলম-দোয়াত পেশ করা হল। তিনি সেগুলি হযরত আলী (রাঃ)-কে দিয়ে বলেন, 'হে আবুল হাসান, লেখো।' হযরত আলী বললেন, 'কী লিখব?' নবীজী বললেন, 'লেখো-
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ هَذَا كِتَابٌ مِنْ مُحَمَّدٍ رَسُولِ رَبِّ العلَمِينَ إِلَى مَنْ طَرَقَ الْبَابَ مِنَ الْعَمَّارِ وَالرِّوَارِ ، أَمَّا بَعْدُ فَإِنَّ لَنَا وَلَكُمْ فِي الْحَقِّ مَنْعَةٌ فَإِنْ شَكٍّ عَاشِقًا مُولِعًا أَوْ فَاجِرًا مُقْتَحِمًا أَوْزَاعِمًا حَقًّا مُبْطِلًا ، هَذَا كِتَابُ اللَّهِ يَنْطُقُ عَلَيْنَا وَعَلَيْكُم بِالْحَقِّ ، إِنَّا كُنَّا نَسْتَنْسِخُ مَا كُنْتُمْ تَعْمَلُونَ وَرُسُلُنَا يَكْتُبُونَ مَا تَكْتُمُونَ ، أَتْرَكُوا صَاحِبَ كِتَابِي هَذَا وَانْطَلِقُوا إِلَى
عِبْدَةُ الأَصْنَامِ وَإِلَى مَنْ يَزْعُمُ أَنَّ مَعَ اللهِ إِلهُ آخَرَ ، لَا إِلَهَ إِلَّا هُوَ كُلُّ شَيْ هَالِكٌ إِلَّا وَجْهَهُ ، لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ تُغْلَبُونَ هُمْ لَا تُنصَرُونَ ، حم عسق تَفْرُقُ أَعْدَاءُ اللهِ وَبَلَغَتْ حُجَّةُ اللهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا يا اللهِ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

হযরত আবূ দুজানাহ (রাঃ) বলেছেনঃ আমি ও (নবীজীর পক্ষ থেকে লিখিত সতর্কবার্তা)-টি জড়িয়ে বাড়ি নিয়ে যাই এবং মাথার নীচে রেখে নিজের বাড়িতে রাত কাটাই। রাতে এক চিৎকারকারীর চিৎকারে আমি জেগে উঠি। সে বলছিল-হে আবূ দুজানাহ! লাত ও উয্যার কসম! ওই 'কালিমা' আমাদের জ্বালিয়ে দিয়েছে। আপনাকে আপনার নবীর দোহাই দিয়ে বলছি, এই লেখাটি এখান থেকে সরিয়ে দিন। আর আমরা আপনাকে কষ্ট দেব না। আপনার পাড়া-প্রতিবেশীকেও না। এবং সেই স্থানেও (যাব না), যেখানে এই পবিত্র লিপি থাকবে।'

হযরত আবূ দুজানাহ বলেছেনঃ আমি জবাব দিলাম, 'আমাকে আমার রসূলের হকের কসম (যা আল্লাহ আমার উপর আবশ্যিক করেছেন)! আমি জনাব রসূলুল্লাহ (সাঃ) এর সঙ্গে পরামর্শ না করা পর্যন্ত এই লিপিটি এখান থেকে তুলব না।'

হযরত আবূ দুজানাহ্ বলেছেনঃ জ্বিনদের কান্নাকাটি ও চিৎকার-চেঁচামেচির ফলে রাতটা আমার কাছে খুব দীর্ঘ হয়ে গেল। ভোর হতে আমি রওয়ানা হলাম। ফজরের নামায নবীজীর পিছনে আদায় করলাম। তারপর জ্বিনদের থেকে যেসব শুনেছিলাম এবং আমি তাদের যাকিছু উত্তর দিয়েছিলাম সব নবীজীকে নিবেদন করলাম। তখন নবীজী বললেন- হে আবূ দুজানাহ! তুমি ও পবিত্র লিপিটি জ্বিনদের থেকে তুলে নাও। যিনি আমাকে সত্য সহকারে নবী বানিয়ে পাঠিয়েছেন, সেই সত্তা (আল্লাহ)-র কসম! ওই জ্বিনদের কিয়ামত পর্যন্ত শান্তি হতে থাকবে। (৫০)

টিকাঃ
(৫০) বায়হাকী দালায়িলুন নুবুওয়ত ৭ঃ ১২০। তাযকিরাতুল মাউযু-আত, ইবনুল জাউযী ২১1। আল্ লালী আল্ মাসনুআহ্ ২ঃ ৩৪১।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ‘লা হাওলা অলা ক্বুউওয়াতা’র কার্যকরিতা

📄 ‘লা হাওলা অলা ক্বুউওয়াতা’র কার্যকরিতা


(হাদীস) হযরত আবূ বকর সিদ্দিক (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
يَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ : قُلْ لا مَّتِكَ يَقُولُو : لَا حَولَ وَلَا قُوَّةَ إِلَّا بِا
لِلَّهِ عَشَرًا عِنْدَ الصُّبْحِ وَعَشَرًا عِنْدَ الْمَسَاءِ وَعَشَرًا عِنْدَ النَّوْمِ يُدْفَعُ عَنْهُمْ عِنْدَ النَّوْمِ يَلْوَى الدُّنْيَا وَ عِنْدَ الْمَسَاءِ مَكَانِدِ الشَّيْطَانِ وَعِنْدَ الصُّبْحِ أَسُوا غَضَبِي
অনন্ত মহান মর্যাদাবান আল্লাহ বলেছেন, (হে নবী!) আপনার উম্মতবর্গকে বলে দিন-তারা যেন সকালে, সন্ধ্যায় ও (রাতে) শোবার সময় দশবার করে লা-হাওলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। তাহলে ঘুমানোর সময় তাদের থেকে দুনিয়ার বিপদাপদ সরিয়ে দেওয়া হবে। সন্ধ্যায় শয়তানী চক্রান্ত থেকে মুক্ত রাখা হবে। এবং সকালে আমার কঠোর ক্রোধ নির্বাপিত হয়ে যাবে। (৫১)

টিকাঃ
(৫১) মুসনাদ আল্ ফিরদাউস ৫ঃ ২৪৮। যাহরুল ফিরদাউস ৪: ২৬৪। জামিউল জাওয়ামিই ১ঃ ১০০৭। কানযুল উম্মাল ৩৬০৭। আতহাফুস্ সুন্নিয়াহ্ ৬৬।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানদের থেকে সুরক্ষিত তিন প্রকার ব্যক্তি

📄 শয়তানদের থেকে সুরক্ষিত তিন প্রকার ব্যক্তি


(হাদীস) হযরত ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
ثَلَاثَةٌ مَعْصُومُونَ مِنْ شَرِ إِبْلِيسَ وَجُنُودِهِ : الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا باللَّيْلِ وَالنَّهَارِ وَالْمُسْتَغْفِرُونَ بِالْأَسْحَارِ وَالْبَاكُونَ مِنْ خَشْيَةِ اللهِ عَزَّ وَجَلَّ
তিন প্রকার মানুষ ইবলীস ও তার দলবলের অনিষ্ট হতে মুক্ত থাকবে-১। রাতে দিনে আল্লাহকে অধিক স্মরণকারীগণ, ২। জাদুর গুনাহ্ থেকে তাওবাকারীগণ এবং ৩। মহাপ্রতাপশালী আল্লাহর ভয়ে ক্রন্দনকারীগণ। (৫২)

টিকাঃ
(৫২) দাইলামী। কানযুল উম্মাল ৪৩৩৪১।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 সাদা মোরগের বরকত

📄 সাদা মোরগের বরকত


(হাদীস) হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
اتَّخِذا الديك الابيض فَإِنَّ دَارًا فِيهَا دِيكًا أَبْيَضُ لَا يَقْرُبُهَا شَيْطَانُ وَلَا سَاحِرٌ وَلَا الدُّورُ حَولَهَا
তোমরা সাদা মোরগ রাখবে। কেননা যে বাড়িতে সাদা মোরগ থাকে, তার কাছে না শয়তান ঘেঁষতে পারে আর না জাদুকর। এমনকী তার (সাদা মোরগ বাড়ির) আশেপাশের বাড়িতেও শয়তান (ও জাদুকার) যায় না। (৫৩)

(হাদীস) হযরত উমর (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
الديك يؤذن يا لصلوة من اتَّخَذَ دِيكًا أَبْيَضَ حَفِظَ مِنْ ثَلَاثَةٍ مِنْ شَرِّ مَحَل شَيْطَانٍ وَسَاحِرٍ وَكَاهِن .
মোরগ নামাযের জন্য আযান দেয়। যে ব্যক্তি সাদা মোরগ রাখে, তাকে তিনটি জিনিস থেকে হিফাযত করা হয়- শয়তানের অনিষ্ট থেকে, জাদুকরের অনিষ্ট থেকে এবং জ্যোতিষীর অনিষ্ট থেকে। (৫৪)

(হাদীস) হযরত আবূ যায়েদ আনসারী (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
الديك الأبيض صديقي وَصَدِيقُ صَدِيقِي يَحْرُسُ دَارَ صَاحِبِهِ وَسَبْعَ دُورٍ حَوْلَهَا
সাদা মোরগ আমার বন্ধু এবং আমার বন্ধুরও বন্ধু। এ আপন মনিবের বাড়ি হিফাযত করে এবং হিফাযত করে তার আশেপাশের সাতটি বাড়িও। (৫৫)

(হাদীস) হযরত আনাস (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
الديك الابيض الافرق حَبِيبِي وَحَبِيبُ حَبِيبِي جِبْرِيلُ يَحْرُسُ بَيْتَهُ وَسِتَّةَ عَشَرَ بَيْتًا مِنْ جِيرَانِهِ : أَرْبَعَةٌ عَنِ الْيَمِينِ وَأَرْبَعَةٌ عَنِ الشِّمَالِ وَأَرْبَعَةٌ مِنْ قُدَّامِهِ وَأَرْبَعَةً مِنْ خَلْفِهِ -
ঝুঁটিওয়ালা সাদা মোরগ আমার বন্ধু এবং আমার বন্ধু জিব্রাঈলেরও বন্ধু। এ (ঝুঁটিওয়ালা সাদা মোরগ) নিজের বাড়ির হিফাযত করে এবং সেই সাথে হিফাযত করে আপন প্রতিবেশির ষোলোটি ঘরও-হিফাযত করে- চারটি ডানদিক থেকে, চারটি বামদিক থেকে, চারটি সামনে থেকে এবং চারটি পিছন থেকে। (৫৬)

(হাদীস) হযরত ইবনু উমর (রাঃ) কর্তৃক বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
لَا تَسُبُّوا الدِّيكَ الْأَبْيَضَ فَإِنَّهُ صَدِيقِي وَأَنَا صَدِيقَهُ وَعَدُوهُ عَدُوِّى وَإِنَّهُ لَيَطْرُدُ مَدَى صَوْتِهِ مِنَ الْجِنِّ -
সাদা মোরগকে তোমরা ভর্ৎসনা করো না। ও আমার বন্ধু। আমিও ওর বন্ধু। ওর যে শত্রু সে আমারও শত্রু। ওর আওয়াজ যতদূর পৌঁছায়, ততদূর পর্যন্ত ও জ্বিনকে তাড়িয়ে দেয়। (৫৭)

টিকাঃ
(৫৩) মুউজামে আওসাতু, তবারানী। আল্ সদীক ফী আখবারিদ্ দীক, সুয়ূতী। মাজমাউয যাওয়াইদ ৫: ১১৭। আল্ লালী আল মাসনূআহ্ ২: ১৪২।
(৫৪) শুআবুল ঈমান, বায়হাকী। জামিই সগীর ৪২৯৫। কানযুল উম্মাল ৩৫২৮৮। তাক্বিরাতুল মাউযুআত, তাহির পাটনাবী। আল্ আসরার আল্ মারফুআহ্ ৪৩১।
(৫৫) মুস্লাদে হারিস বিন উসামাহ্। কাশফুল খিফা ১৩২৩। জামিই সগীর ৪২৯৪। কানযুল উম্মাল ৩৫২৭৭। লালী মাসনুআহ্ ২: ১২৩। আল আস্সারুল মারফুআহ্ ৪৩০। কিতাবুল মাউযূআত, ইবনুল জ্বাওযী ৩:১। কিতাবুল উম্মাহ।
(৫৭) যুআফায়ে ইবনু হিব্বান। কিতাবুল উম্মাহ্, আবূ আশ্-শায়খ। কিতাবুল মাউযূআত ৩ঃ ৩। আসরারুল মারফুআহ্ ২০০, ৪৩০। তাযকিরাতুল মাউযুআত, কইসারানী ৯৬৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00