📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 জিনদের থেকে হিফাযতের তাওরাতী অসীফা

📄 জিনদের থেকে হিফাযতের তাওরাতী অসীফা


বর্ণনায় হযরত আবু হুরাইরাহ (রাঃ) হযরত কাবে (আহ্হ্বার (রাঃ)) আমাদের বলেছেন যে, উনি অবিকৃত তাওরাতে একথা লেখা থাকতে দেখেছেন- যে ব্যক্তি এই 'কালিমা' পড়বে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শয়তান তার কাছাকাছিও ঘেঁষতে পারবে না।
اللهُمَّ إِنِّي أَعُوذُ بِاسْمِكَ وَكَلِمَاتِكَ التَّامَّةِ وَالْعَامَّةِ وَأَعُوذُ بِاسْمِكَ وَكَلِمَاتِكَ التَّامَّةِ مِنْ عَذَابِكَ وَشَرِّ عِبَادِكَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِاسْمِكَ وَكَلِمَاتِكَ السَّامَّةِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ اللَّهُمَّ إِنِّي أَسْئَلُكَ
بِاسْمِكَ وَكَلِمَاتِكَ التَّامَّةِ مِنْ خَيْرِ مَا تُسْأَلُ وَخَيْرَ مَا تُعْطَى وَخَيْرِ مَا تُبْدِى وَخَيْرِ مَا تُخْفِى اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ وَكَلِمَاتِكَ التَّامَّةِ مِنْ شَرِّ مَا تَجَلَّى بِهِ النَّهَارُ وَإِنْ كَانَ اللَّيْلُ قَالَ مِنْ شَرِّ مَا دجى به اللَّيْلُ .
হে আল্লাহ! আমি আপনার নাম ও পরিপূর্ণ বাণীগুচ্ছ সহকারে প্রতিটি সাধারণ ও অসাধারণ বস্তুর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আপনার নাম ও আপনার পরিপূর্ণ বাণীগুচ্ছের সাথে আশ্রয় চাইছি আপনার শাস্তি ও আপনার বান্দাদের ক্ষয়ক্ষতি থেকে। হে আল্লাহ! আপনার নাম ও চূড়ান্ত কালাম সহকারে আপনার শরণ নিচ্ছি অভিশপ্ত শয়তানের (অনিষ্ট) থেকে। হে আল্লাহ! আপনার নাম ও চূড়ান্ত কালাম সহকারে প্রার্থনা করছি এমন প্রতিটি মঙ্গল, যা দান করা হয়, প্রকাশ করা হয় ও গোপন রাখা হয়। হে আল্লাহ! আমি আপনার নাম ও চূড়ান্ত কালাম-সহকারে আশ্রয় প্রার্থনা করছি এমন সব জিনিসের অনিষ্ট থেকে, যেগুলির উপর সূর্যের আলো পড়ে। রাতের বেলা হলে বলতে হবে -এমন সব বস্তুর অনিষ্ট থেকে, রাত যেগুলিকে ছেয়ে ফেলেছে। (৪৬)

টিকাঃ
(৪৬) ইবনু আবিদ দুনইয়া, কিতাবুদ দুআ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 ইমাম ইবরাহীম নাখঈ (রহঃ)-এর অসীফা

📄 ইমাম ইবরাহীম নাখঈ (রহঃ)-এর অসীফা


ইমাম ইবরাহীম নাখঈ (রহঃ) বলেছেনঃ যে ব্যক্তি সকাল বেলায় দশবার আউযূ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবে, তাকে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে হিফাযত করা হবে। (৪৭)

টিকাঃ
(৪৭) ইবনু আবিদ দুনইয়া।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 ‘বিসমিল্লাহ্’র মোহর

📄 ‘বিসমিল্লাহ্’র মোহর


হযরত সুফ্য়ান বিন সালীম (রহঃ) বলেছেনঃ জ্বিনরা মানুষের জামা-কাপড় ব্যবহার করে। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন কোনও কাপড় তুলবে বা রাখবে, তখন সে যেন বিসমিল্লাহ বলে। কেননা (জ্বিনদের ব্যবহার করতে না দেওয়ার জন্য) বিশেষ মোহর হল 'আল্লাহর নাম'। (৪৮)

টিকাঃ
(৪৮) কিতাবুল উয্যাহ্, আবূ আশ্-শায়খ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস 📄 ধূর্ত জিনের তদবীর

📄 ধূর্ত জিনের তদবীর


(হাদীস) হযরত খালিদ বিন অলীদ (রাঃ)-এর নিবেদনঃ হে আল্লাহর রসূল (সাঃ)! এক ধূর্ত জ্বিন আমাকে ধোঁকা দিচ্ছে।' জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেন, 'তুমি এই দু'আটি পড়বে-
أعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ الَّتِي لَا يُجَاوِزُهُنَّ بِرِّ وَلَا فَاجِرٌ مِن شَرِّ مَا ذَرَا فِي الْأَرْضِ وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِي السَّمَاءِ وَمَا يَنزِلُ مِنْهَا وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ يَا رَحْمَنُ -
হযরত খালিদ বিন অলীদ বলেন- আমি ওই আমল করতে আল্লাহ তাআলা সেই জ্বিনকে আমার থেকে দূর করে দেন। (৪৯)

টিকাঃ
(৪৯) দালায়িলুন্ নুবুওয়ত ৭ঃ ৯৬। মুস্নাদে আহমাদ ৩ঃ ৪১৯। কিতাবুস্ সুন্নাহ্, ইবনু আবী আসিম ১ঃ ১৬৪। তাজুরীদুত তাম্হীদ, ইবনু আবদুল বার ১৭৭।

ফন্ট সাইজ
15px
17px