📄 কালিমায়ে তামজীদের আরও কতিপয় ফায়দা
(হাদীস) হযরত আম্মার বিন শুবাইব (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
مَنْ قَالَ لَّا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ - عَلَى أَثْرَ الْمَغْرِبِ بَعَثَ اللهُ تَعَالَى لَهُ مُسْلِحَةٌ يَحْفَظُونَهُ مِنَ الشَّيَاطِينِ حَتَّى يُصْبِحَ -
যে ব্যক্তি মাগরিব-নামাযের পর লা-ইলা-হা ইল্লাল্লা-হু অহ্দাহু লা-শারীকা লাহু লাহুল মুল্ক অলাহুল হাম্দু ইয়ুহয়ী অ ইয়ুমীতু অ হুওয়া আলা কুল্লি শাইয়িন কাদীর পড়বে, আল্লাহ তাআলা তার জন্য কিছু মুহাফিয পাঠিয়ে দেবেন, যারা তাকে সকাল পর্যন্ত শয়তানের (অনিষ্ট) থেকে হিফাযত করবে। (৪৫)
টিকাঃ
(৪৫) সুনানু তিরমিযী, কিতাবুদ দাওয়াত, বাব ৯৭।
📄 জিনদের থেকে হিফাযতের তাওরাতী অসীফা
বর্ণনায় হযরত আবু হুরাইরাহ (রাঃ) হযরত কাবে (আহ্হ্বার (রাঃ)) আমাদের বলেছেন যে, উনি অবিকৃত তাওরাতে একথা লেখা থাকতে দেখেছেন- যে ব্যক্তি এই 'কালিমা' পড়বে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শয়তান তার কাছাকাছিও ঘেঁষতে পারবে না।
اللهُمَّ إِنِّي أَعُوذُ بِاسْمِكَ وَكَلِمَاتِكَ التَّامَّةِ وَالْعَامَّةِ وَأَعُوذُ بِاسْمِكَ وَكَلِمَاتِكَ التَّامَّةِ مِنْ عَذَابِكَ وَشَرِّ عِبَادِكَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِاسْمِكَ وَكَلِمَاتِكَ السَّامَّةِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ اللَّهُمَّ إِنِّي أَسْئَلُكَ
بِاسْمِكَ وَكَلِمَاتِكَ التَّامَّةِ مِنْ خَيْرِ مَا تُسْأَلُ وَخَيْرَ مَا تُعْطَى وَخَيْرِ مَا تُبْدِى وَخَيْرِ مَا تُخْفِى اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ وَكَلِمَاتِكَ التَّامَّةِ مِنْ شَرِّ مَا تَجَلَّى بِهِ النَّهَارُ وَإِنْ كَانَ اللَّيْلُ قَالَ مِنْ شَرِّ مَا دجى به اللَّيْلُ .
হে আল্লাহ! আমি আপনার নাম ও পরিপূর্ণ বাণীগুচ্ছ সহকারে প্রতিটি সাধারণ ও অসাধারণ বস্তুর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আপনার নাম ও আপনার পরিপূর্ণ বাণীগুচ্ছের সাথে আশ্রয় চাইছি আপনার শাস্তি ও আপনার বান্দাদের ক্ষয়ক্ষতি থেকে। হে আল্লাহ! আপনার নাম ও চূড়ান্ত কালাম সহকারে আপনার শরণ নিচ্ছি অভিশপ্ত শয়তানের (অনিষ্ট) থেকে। হে আল্লাহ! আপনার নাম ও চূড়ান্ত কালাম সহকারে প্রার্থনা করছি এমন প্রতিটি মঙ্গল, যা দান করা হয়, প্রকাশ করা হয় ও গোপন রাখা হয়। হে আল্লাহ! আমি আপনার নাম ও চূড়ান্ত কালাম-সহকারে আশ্রয় প্রার্থনা করছি এমন সব জিনিসের অনিষ্ট থেকে, যেগুলির উপর সূর্যের আলো পড়ে। রাতের বেলা হলে বলতে হবে -এমন সব বস্তুর অনিষ্ট থেকে, রাত যেগুলিকে ছেয়ে ফেলেছে। (৪৬)
টিকাঃ
(৪৬) ইবনু আবিদ দুনইয়া, কিতাবুদ দুআ।
📄 ইমাম ইবরাহীম নাখঈ (রহঃ)-এর অসীফা
ইমাম ইবরাহীম নাখঈ (রহঃ) বলেছেনঃ যে ব্যক্তি সকাল বেলায় দশবার আউযূ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবে, তাকে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে হিফাযত করা হবে। (৪৭)
টিকাঃ
(৪৭) ইবনু আবিদ দুনইয়া।
📄 ‘বিসমিল্লাহ্’র মোহর
হযরত সুফ্য়ান বিন সালীম (রহঃ) বলেছেনঃ জ্বিনরা মানুষের জামা-কাপড় ব্যবহার করে। সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন কোনও কাপড় তুলবে বা রাখবে, তখন সে যেন বিসমিল্লাহ বলে। কেননা (জ্বিনদের ব্যবহার করতে না দেওয়ার জন্য) বিশেষ মোহর হল 'আল্লাহর নাম'। (৪৮)
টিকাঃ
(৪৮) কিতাবুল উয্যাহ্, আবূ আশ্-শায়খ।