📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 মদীনা থেকে জিনদের বহিষ্কারকারী আয়াত

📄 মদীনা থেকে জিনদের বহিষ্কারকারী আয়াত


বর্ণনায় হযরত সাদ বিন ইস্হাকু বিন কাস্ব বিন উজ্জহ (রহঃ) ইন্না রাব্বাকুলুল্লা-হুল্ লাযী খালাকাস্ সামা-ওয়া-তি অল্ আরদ্ব আয়াতটি যখন নাযিল হয়, তখন এক বিশাল বড় জামাআত হাজির হয়। তাদের দেখা যাচ্ছিল না কিন্তু বোঝা যাচ্ছিল যে তারা আরবীয়। সাহাবীগণ তাদের উদ্দেশে প্রশ্ন করেন, 'তোমরা কারা?' তারা বলে, 'আমরা জ্বিন। আমরা পবিত্র মদীনা থেকে চলে গেছি। এবং ওই আয়াতটি আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। ' (৩১)

টিকাঃ
(৩১) তাফসীর ইবনু আবী হাতিম।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 রাতের ফিৎনতার ডানার তলায় থাকার উপায়

📄 রাতের ফিৎনতার ডানার তলায় থাকার উপায়


হযরত আব্দুল্লাহ বিন আবী মারযুক বলেছেনঃ যে ব্যক্তি শোবার সময় ইন্না রাব্বাকুমুল্লা-হুল্ লাযী খালাকাস্ সামা-ওয়া-তি অল্-আরদ্ব থেকে পুরো আয়াতটি পড়বে, তাকে এক ফিরিস্তা নিজের ডানা দিয়ে সকাল পর্যন্ত (যাবতীয় বিপদ-বিপর্যয়) থেকে আগলে রাখবে। (৩২)

টিকাঃ
(৩২) ইবনু আবিদ দুনইয়া। তাফসীর, আবূ আশ-শায়খ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 সূরা ইয়াসীনের কার্যকরিতা

📄 সূরা ইয়াসীনের কার্যকরিতা


হযরত উবাইদুল্লাহ বিন মুহাম্মদ বিন উমর আদ-দাব্বাগ (রহঃ) বলেছেনঃ একবার আমি এমন এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাতে জ্বিন ভূত থাকত। যেতে যেতে হঠাৎ দেখি আমার সামনে একটি মেয়ে এল। মেয়েটির পরণে ছিল হলুদ রঙের কাপড়। সে নিজে বসে ছিল একটি আসনে। এবং কিছু প্রদীপ জ্বলছিল তার চারদিকে। মেয়েটি আমাকে ডাকছিল। তা দেখে আমি সূরাহ্ ইয়া-সীন পড়তে শুরু করে দিই। ফলে তার সব প্রদীপ নিভে যায়। এবং তখন সে বলতে থাকে, 'ওহে আল্লাহর বান্দা! আমার সাথে এ তুমি কী করলে!' এভাবে আমি তার হাত থেকে বেঁচে যাই। (৩৩)

টিকাঃ
(৩৩) কিতাবু উযমাহ্, আবূ আশ্-শায়খ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 সূরা ইয়াসীনের আরেকটি উপকারিতা

📄 সূরা ইয়াসীনের আরেকটি উপকারিতা


হযরত সাঈদ বিন জুবাইর (রহঃ) একজন উন্মাদকে সূরাহ্ ইয়াসীন পড়ে ফুঁক দিতে সে সুস্থ হয়ে ওঠে। (৩৪)

টিকাঃ
(৩৪) ফাযায়িলুল্ কোরআন, ইবনু যুরাইস।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00