📄 হযরত হাসান (রাঃ)-এর যামানত
হযরত হাসান (রাঃ) বিন আলী (রাঃ) বলেছেনঃ যে ব্যক্তি এই পঁচিশটি আয়াত প্রত্যেক রাতে পড়বে, আমি তার জামিনদার যে, আল্লাহ্ তাআলা তাকে প্রত্যেক অত্যাচারী শাসক, প্রত্যেক অবাধ্য শয়তান, প্রত্যেক হিংস্র পশু ও প্রত্যেক ঝানু চোর থেকে হিফাযত করবেন। (সেই আয়াতগুলি হল) আয়াতুল কুরসী, সূরা আল-আস্রাফের (ইন্না রাব্বাকুমুল লাযী খলাকাস্ সামাওয়াতি অল্-আবৃদ্ থেকে) দশ আয়াত, সূরা সা-ফফাতের (গোড়ার) দশ আয়াত, সূরা আর-রহমানের ইয়া মাশারল, জ্বিন্নি অল্-ইন্সি থেকে তিন আয়াত এবং সূরা হাশরের শেষ আয়াত। (৩০)
টিকাঃ
(৩০) কিতাবুদ্ দু'আ, ইবনু আবিদ দুনইয়া। তারীখে বাগদাদ, খতীব বাগদাদী।
📄 মদীনা থেকে জিনদের বহিষ্কারকারী আয়াত
বর্ণনায় হযরত সাদ বিন ইস্হাকু বিন কাস্ব বিন উজ্জহ (রহঃ) ইন্না রাব্বাকুলুল্লা-হুল্ লাযী খালাকাস্ সামা-ওয়া-তি অল্ আরদ্ব আয়াতটি যখন নাযিল হয়, তখন এক বিশাল বড় জামাআত হাজির হয়। তাদের দেখা যাচ্ছিল না কিন্তু বোঝা যাচ্ছিল যে তারা আরবীয়। সাহাবীগণ তাদের উদ্দেশে প্রশ্ন করেন, 'তোমরা কারা?' তারা বলে, 'আমরা জ্বিন। আমরা পবিত্র মদীনা থেকে চলে গেছি। এবং ওই আয়াতটি আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে। ' (৩১)
টিকাঃ
(৩১) তাফসীর ইবনু আবী হাতিম।
📄 রাতের ফিৎনতার ডানার তলায় থাকার উপায়
হযরত আব্দুল্লাহ বিন আবী মারযুক বলেছেনঃ যে ব্যক্তি শোবার সময় ইন্না রাব্বাকুমুল্লা-হুল্ লাযী খালাকাস্ সামা-ওয়া-তি অল্-আরদ্ব থেকে পুরো আয়াতটি পড়বে, তাকে এক ফিরিস্তা নিজের ডানা দিয়ে সকাল পর্যন্ত (যাবতীয় বিপদ-বিপর্যয়) থেকে আগলে রাখবে। (৩২)
টিকাঃ
(৩২) ইবনু আবিদ দুনইয়া। তাফসীর, আবূ আশ-শায়খ।
📄 সূরা ইয়াসীনের কার্যকরিতা
হযরত উবাইদুল্লাহ বিন মুহাম্মদ বিন উমর আদ-দাব্বাগ (রহঃ) বলেছেনঃ একবার আমি এমন এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাতে জ্বিন ভূত থাকত। যেতে যেতে হঠাৎ দেখি আমার সামনে একটি মেয়ে এল। মেয়েটির পরণে ছিল হলুদ রঙের কাপড়। সে নিজে বসে ছিল একটি আসনে। এবং কিছু প্রদীপ জ্বলছিল তার চারদিকে। মেয়েটি আমাকে ডাকছিল। তা দেখে আমি সূরাহ্ ইয়া-সীন পড়তে শুরু করে দিই। ফলে তার সব প্রদীপ নিভে যায়। এবং তখন সে বলতে থাকে, 'ওহে আল্লাহর বান্দা! আমার সাথে এ তুমি কী করলে!' এভাবে আমি তার হাত থেকে বেঁচে যাই। (৩৩)
টিকাঃ
(৩৩) কিতাবু উযমাহ্, আবূ আশ্-শায়খ।