📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানকে বাড়িতে ঢুকতে না দেবার উপায়

📄 শয়তানকে বাড়িতে ঢুকতে না দেবার উপায়


(হাদীস) বর্ণনায় হযরত ইবনু মাসউদ (রাঃ) যে ব্যক্তি সূরা বাকারাহ'র দশ আয়াত রাতের বেলায় পড়বে, সেই রাতে শয়তান তার ঘরে ঢুকতে পারবে না। চার আয়াত সূরাহ্'র শুরুতে, এক আয়াত 'আয়াতুল কুন্সী', দু'আয়াত আয়াতুল কুরসীর পরের দু'আয়াত এবং বাকি তিন আয়াত হল সূরাহ'র শেষে লিল্লাহি মা ফিস্ সামাওয়াতি থেকে। (২৬)
দারিমী ও ইবনু যুরাইসের বর্ণনায় হযরত ইবনু מסউদ (রাঃ)-এর বাচনিকে এরকমও বর্ণিত হয়েছে-যে ব্যক্তি সূরাহ্ বাকারাহ'র প্রথম চার আয়াত, আয়াতুল কুন্সী ও তার পরের দু'আয়াত এবং সূরাহ্ বাকারাহ'র শেষ তিন আয়াত পড়বে-সে দিন তার কাছে শয়তান আসবে না, তার বাড়ির লোকজনদের কাছেও আসবে না এবং তার পরিবার-পরিজনদের কোনও অনিষ্ট হবে না ও তার ধন-সম্পদেরও কোনও ক্ষয়ক্ষতি হবে না। এই আয়াতগুলি কোনও পাগলের উপর পড়লে তারও ফায়দা হবে। (২৭)

টিকাঃ
(২৬) সুনানু দারিমী। ইবনুল মুনযির। তবারানী।
(২৭) সুনানু দারিমী, ফাযায়িলুল কোরআন। ইবনুয় য়রাইস।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 বদনযর থেকে বাঁচার উপায়

📄 বদনযর থেকে বাঁচার উপায়


(হাদীস) হযরত ইমরান বিন হুসাইন (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
فَاتِحَةُ الْكِتَابِ وَايَةُ الْكُرْسِيِّ لَا يُقْرَأُهَا عَبْدٌ فِي دَارٍ فَتُصِيبَهُمْ ذلِكَ الْيَوْمَ عَيْنُ انْسِ أَوجِن -
যে ব্যক্তিই বাড়িতে সূরা ফাতিহাহ্ ও আয়াতুল কুরসী পড়বে, সেই দিন তার জ্বিনের অথবা মানুষের বদনজরঘটিত কোনও বিপদ হবে না। (২৮)

টিকাঃ
(২৮) দাইলামী। আহাফ আস্-সাদাহ্ আল্-মুত্তাক্বীন ৫ঃ ১৩২। দুররুল মানুসর ১ঃ ৫। কানুযুল উম্মাল ২৫০২। তাসীর কুরতুবী ১: ১১১। কাশফুল খিফা ২ঃ১০৭।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানদের জন্য ভীষণ কষ্টদায়ক দু’টি আয়াত

📄 শয়তানদের জন্য ভীষণ কষ্টদায়ক দু’টি আয়াত


(হাদীস) হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ)
لَيْسَ شَيْ أَشَدُّ عَلَى مَرَدَةٍ مِنْ هُؤُلَاءِ الْآيَاتِ فِي سُورَةِ : البقرة (وَإِلَهُكُمْ إِلَهُ وَاحِدٌ ...) الْآيَتَيْنِ
দুষ্ট জ্বিনদের পক্ষে সূরাহ্ বাকারাহ'র ('অ ইলাহুকুম ইলাহু' ওয়াহিদ' থেকে) দু'টি আয়াতের চেয়ে বেশি মারাত্মক আর কোনও আয়াত নেই। (২৯)

টিকাঃ
(২৯) দাইলামী, হাদীস নং ৫১৭৭; ৩ঃ ৩৮৫। আদ দুররুল মানসুর ১: ১৬৩। কানযুল উম্মাল, হাদীস নং ২৫৫৬। আল জামিউল কাবীর ১:৬৭৮।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 হযরত হাসান (রাঃ)-এর যামানত

📄 হযরত হাসান (রাঃ)-এর যামানত


হযরত হাসান (রাঃ) বিন আলী (রাঃ) বলেছেনঃ যে ব্যক্তি এই পঁচিশটি আয়াত প্রত্যেক রাতে পড়বে, আমি তার জামিনদার যে, আল্লাহ্ তাআলা তাকে প্রত্যেক অত্যাচারী শাসক, প্রত্যেক অবাধ্য শয়তান, প্রত্যেক হিংস্র পশু ও প্রত্যেক ঝানু চোর থেকে হিফাযত করবেন। (সেই আয়াতগুলি হল) আয়াতুল কুরসী, সূরা আল-আস্রাফের (ইন্না রাব্বাকুমুল লাযী খলাকাস্ সামাওয়াতি অল্-আবৃদ্‌ থেকে) দশ আয়াত, সূরা সা-ফফাতের (গোড়ার) দশ আয়াত, সূরা আর-রহমানের ইয়া মাশারল, জ্বিন্নি অল্-ইন্সি থেকে তিন আয়াত এবং সূরা হাশরের শেষ আয়াত। (৩০)

টিকাঃ
(৩০) কিতাবুদ্ দু'আ, ইবনু আবিদ দুনইয়া। তারীখে বাগদাদ, খতীব বাগদাদী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00