📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 কুদৃষ্টিপাত থেকে বিরত থাকার পুরস্কার

📄 কুদৃষ্টিপাত থেকে বিরত থাকার পুরস্কার


(হাদীস) হযরত হুযাইফাহ (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
النظرة سهم مِن سِهَامِ إبْلِيسَ مَسْمُومَةٌ فَمَنْ تَرَكَهَا مِنْ خَوْفِ اللَّهِ أَثَابَهُ إِيْمَانًا يَجِدُ حَلَاوَتَهُ فِي قَلْبِهِ
ইল্লীসের বিষাক্ত তীরগুলির একটি হল কুদৃষ্টি। সুতরাং যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুদৃষ্টি ছেড়ে দেবে, আল্লাহ তাকে এমন ঈমান দান করবেন, যার মিষ্টতা সে 'অন্তরে অনুভব করবে। (২২)

টিকাঃ
(২২) মুস্তাদ্রাকে হাকিম ৪ঃ ৩১৪। ত্ববারানী, ইবনু מסউদ (রাঃ)। দুররুল মানসুর ৫ ৪৪১। কাশফুল খিফা ২:৪৩৮, ৪৩৯, ৪৫৫।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানী চক্রান্ত বাতিল করার তদবীর

📄 শয়তানী চক্রান্ত বাতিল করার তদবীর


(হাদীস) বর্ণনায় হযরত হাসান বসরী (রহঃ) রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إن جبريلَ أَتَانِي فَقَالَ : إِنَّ عِفْرِبْنَا مِنَ الْجِنِّ يَكِيدُكَ فَإِذَا أَوَيْتَ إلى فراشك فاقرأ آية الكرسي
হযরত জিব্রাঈল (আঃ) আমার কাছে এসে বলেনঃ এক শক্তিশালী জ্বিন আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। সুতরাং যখনই আপনি বিছানায় শয়ন করবেন, 'আয়াতুল কুরসী' পড়ে নেবেন। (২৩)

টিকাঃ
(২৩) মাকায়িদুশ শাইত্বান, ইবনু আবিদ দুনইয়া (৬৭), পৃষ্ঠা ৮৯। আল মাজালিসাহ্ দীনুরী ((রহঃ)) ইহইয়াউল উলুম ৩ঃ ৩৬। দুররুল মানসুর, ১ঃ ৩২৭।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 আয়াতুল কুরসী’র দুই ফিরিশতা

📄 আয়াতুল কুরসী’র দুই ফিরিশতা


(হাদীস) হযরত কাতাদাহ (রহঃ) বলেছেনঃ
مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ وُكُلَ بِهِ مَلَكَانِ يَحْفَظَانِهِ حَتَّى يُصْبِحَ
যে ব্যক্তি শয্যা গ্রহণের সময় 'আয়াতুল কুরসী' পড়ে, তার কাছে দু'জন ফিরিস্তাকে মোতায়েন করা হয়, যারা তাকে সকাল পর্যন্ত হিফাযত করে। (২৪)

টিকাঃ
(২৪) ফাযায়িলুল্ কোরআন, ইবনুল যুরাইস।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ‘আয়াতুল কুরসীর মাহাত্ম্য

📄 ‘আয়াতুল কুরসীর মাহাত্ম্য


(হাদীস) হযরত আবু হুরাইরাহ (রাঃ)-র বাচনিকে জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
سُوْرَةُ الْبَقَرَةِ فِيْهَا آيَةٌ سَيِّدَةٌ آيَ الْقُرْآنِ لَا تُقْرَأُ فِي بَيْتٍ وَفِيهِ شَيْطَانُ إِلَّا خَرَجَ مِنْهُ : آيَةُ الْكُرْسِيِّ
সূরাহ্ বাকারাহয় এমন একটি আয়াত আছে যেটি কোরআনের সমস্ত আয়াতের সর্দার। যে ঘরে শয়তান থাকে, সে ঘরে আয়াতটি পড়লে শয়তান সেখান থেকে পালিয়ে যায়। আয়াতটি হল-'আয়াতুল কুন্সী। (২৫)

টিকাঃ
(২৫) মুস্তাদ্রাকে, হাকিম ১ঃ ৫৬০; ২: ২৫৯। তুবারানী, কাবীর ১০ঃ ১০৬, ৩২৩। দুররুল মানসুর ১: ৩২৬। কানযুল উম্মাল ২৫৫৭। তাফসীর ইবনু কাসীর ১:৪৫৪। জামউল জাওয়ামিই ১:৫৪৮। শুআবুল ঈমান, বায়হাকী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00