📄 হযরত যায়েদ বিন সাবিত রা.-এর চোর জিন
হযরত যায়েদ বিন সাবিত (রাঃ) একদিন তাঁর (বাগান অথবা বাড়ির) পাঁচিলের কাছে লাফানোর আওয়াজ শুনতে পেয়ে বলেন, কী ব্যাপার?' তখন এক জ্বিন বলে, 'আমাদের উপর দুর্ভিক্ষ পড়েছে। তাই আমি আপনার ফল থেকে কিছু নিতে চাচ্ছি। উপহার স্বরূপ আপনি কিছু দেবেন কি?' হযরত যায়েদ বিন সাবিত (রাঃ) বলেন, কেন দেব না।' এরপর তিনি বলেন, 'আচ্ছা, তুমি কি সেকথা আমাদের বলবে না, যার মাধ্যমে আমরা তোমাদের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকব?' তো জ্বিনটি বলে, 'তা হল আয়াতুল কুরসী।'(৮)
টিকাঃ
(৮) ইবনে আবিদ দুনয়া, মাকায়িদুশ্ শায়ত্বান (১৫), পৃষ্ঠা ৩৫। দুররুল মানসুর ১: ৩২৭। কিতাবুল উযমাহ্ আবূ আশ্-শাইখ।
📄 গাছের উপর শয়তান
বর্ণনায় হযরত অলীদ বিন মুসলিম (রহঃ) একবার একটি লোক একটা গাছে কিছু আওয়াজ শুনলেন। এবং (কৌতুহলবশত আওয়াজকারী জ্বিনের সাথে) কথা বলতে চাইলেন। কিন্তু সে কোনও সাড়া দিল না। লোকটি তখন 'আয়াতুল কুরসী' পড়লেন। ফলে তাঁর কাছে একটা শয়তান নেমে এল। লোকটি তাকে জিজ্ঞাসা করল, 'আমাদের মধ্যে একজন (সম্ভবত জ্বিনঘটিত কারণে) অসুস্থ হয়ে আছে, আমরা কীসের দ্বারা তার চিকিৎসা করব?' শয়তান বলল, 'যার দ্বারা আপনি আমাকে গাছ থেকে নামালেন।'(৯)
টিকাঃ
(৯) ইবনে আবিদ দুনইয়া, মাকায়িদুশ শায়ত্বান (১৫), পৃষ্ঠা ৩৫। দুররুল মানসুর ১ঃ ৩২৭।
📄 সূরা বাকারাহ্ পড়া বাড়িতে শয়তান ঢোকে না
(হাদীস) হযরত আবূ হুরাইরাহ্ (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابَرَ وَإِنَّ الْبَيْتَ الَّذِي تُقْرَأُ فِيهِ الْبَقَرَةُ لَا يَدْخُلُهُ الشَّيْطَانُ
তোমরা নিজেদের ঘর-বাড়িকে কবরখানায় পরিণত করো না) যে ঘরে সূরা আল-বাকারা পড়া হয়, সে ঘরে শয়তান ঢুকতে পারে না। (১০)
টিকাঃ
(১০) তিরমিযী, ফী সাওয়াবিল কোরআন, বাব ২। মুসলিম, হাদীস ২১২, মিনাল মুসাফিস্ক্রীন। মুসনাদে আহমদ ২ঃ ২৮৪, ৩৩৭, ৩৭৮, ৩৮৮। আবু দাউদ মানাসিক, বাব ৯৯। মিশকাত ২১১৯। শারহুস্ সুন্নাহ্ ৪:৪৫৬। কানযুল উম্মাল ৪১৫১১। তারগীর অ তারহীব ২০: ৩৬৯। দুররুল মাসুর ১: ১৯ ফাতহুল বারী ১:৫৩০। যাদুল মাইয়াস্সার ১:১৯।
📄 হযরত উমর (রাঃ) কর্তৃক শয়তানকে আছাড় মারা
বর্ণনায় হযরত ইবনে মাসউদ (রাঃ) রসূলুল্লাহ (সাঃ)-এর সাহাবীদের মধ্যে কোনও একজন কোথাও গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে শয়তানের সাক্ষাৎ হয়। এবং বেশ সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত নবীজীর সাহাবী শয়তানকে আছাড় মেরে ধরাশায়ী করে ফেলেন। শয়তান তখন বলে, 'আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে এমন এক আশ্চর্যজনক কথা বলছি, যা আপনি পছন্দ করবেন।' তো সেই সাহাবী তাকে ছেড়ে দিলেন। তারপর সে কথা বলতে বললেন। কিন্তু শয়তান তখন বলল, 'না বলব না।' ফলে ফের মুকাবিলা হল। এবং নবীজীর সাহাবী তাকে ফের আছড়ে ফেললেন। শয়তান বলল, 'আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে এমন জিনিস বলছি, যা আপনার পছন্দ হবে।' তো তিনি তাকে ছেড়ে দিলেন। এবং বললেন, 'বলো, কী কথা বলতে চাও।' সে বলল, 'না বলব না।' ফলে তৃতীয়বারেও মুকাবিলা হল। এবারেও নবীজীর সাহাবী তাকে আছড়ে ফেললেন এবং তার উপর চড়ে বসে তার আঙুল ধরে চিবুলেন। শয়তান তখন বলল, 'আমাকে ছেড়ে দিন।' সাহাবী বললেন, 'এবারে না বলা পর্যন্ত তোমাকে ছাড়ব না।' শয়তান তখন (নিরুপায় হয়ে) বলল, 'সূরা আল্ বাকারাহর প্রতিটি আয়াত এমন, যা পড়লে শয়তান পালিয়ে যায়। এবং যে ঘরে এই সূরাহ্ পড়া হয়, সে-ঘরে শয়তান ঢুকতে পারে না।;
(বর্ণনাকারী সাহাবী হযরত ইবনে মাসউদ (রাঃ)-কে তাঁর ছাত্রদের পক্ষ থেকে) প্রশ্ন করা হয়, হে আবূ আব্দুর রহমান! ওই সাহাবী কে ছিলেন? তিনি বলেন, 'হযরত উমর বিন খত্তাব (রাঃ) ছাড়া তোমরা অন্য কাউকে ভাবছ নাকি? (১১)
টিকাঃ
(১১) ইবনে আবিদ দুনইয়া, মাকায়িদুশ্ শায়ত্বান (৬৩), পৃষ্ঠা ৮৫। কিতাবুল গরীব, আবূ উবায়দ। দালায়িলুন নুবুওঅত ৭.৪ ১২৩। দালায়িলুন্ নুবুওঅত, আবূ নুআইম।