📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 আবু উসাইদ (রাঃ)-এর চোর জিন

📄 আবু উসাইদ (রাঃ)-এর চোর জিন


(হাদীস) হযরত আবূ উসাইদ সাঅদী (রাঃ) পাঁচিলের কাছাকাছি গাছের ফল পেড়ে সেগুলি রাখার জন্য একটি কামরা বানিয়ে দিয়েছিলেন। কিন্তু জ্বিন অন্য পথ দিয়ে তাঁর ফল চুরি করত এবং নষ্ট করত। তিনি সে বিষয়ে জনাব রসূলে করীম (সাঃ)-এর কাছে অভিযোগ করেন। নবীজী বলেন, ও হল জ্বিন। ওর সাড়া পেলে তুমি বলবে - بِسْمِ اللهِ اجِيبِي رَسُولَ اللهِ (আল্লাহর নাম নিয়ে (বলছি), রসূলুল্লাহ্ সামনে হাজির হও। (সুতরাং আবূ উসাইদ (রাঃ) অমন করলে) জ্বিনটি বলে, 'আমাকে মাফ করুন। নবীজীর কাছে নিয়ে গিয়ে আমাকে কষ্ট দেবেন না। আমি আপনার কাছে আল্লাহর নাম নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করছি যে, আর কখনও আপনার ঘরে আসব না এবং আপনার খেজুর চুরি করব না। আর, আপনাকে একটি জিনিস বলে দিচ্ছি। সেটি যদি আপনি বাড়িতে পড়েন, তবে যে (জ্বিন, শয়তান) আপনার বাড়িতে আসবে, সে ধ্বংস হয়ে যাবে এবং তা যদি আপনি কোনও পাত্রে পড়েন (অর্থাৎ পড়ে ফুঁক দেন), তবে তার ঢাকনা (জ্বিন-শয়তানরা) খুলবে না।' এভাবে জ্বিনটি হযরত আবূ উসাইদকে এমন ভরসা দেন যে, তিনি সন্তুষ্ট হয়ে যান। এবং বলেন, 'তুমি যে আয়াতের কথা বললে, সেটি কী, বলো তো শুনি।' জ্বিন বলল, সেটি হল আয়াতুল কুরসী।' তারপর সে তার নিতম্ব উঁচু করে বায়ু নিঃসরণ করল। ঘটনাটি নবীজীর কাছে নিবেদন করার পর হযরত আবূ উসাইদ (রাঃ) বলেন, 'সে ফিরে যাবার সময়েও একবার বাতকর্ম করেছে।' নবীজী বলেন, ও তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী।'(৭)

টিকাঃ
(৭) ত্ববারানী আবূ নুআইম। ইবনে আবিদ দুনইয়া, মাকায়িদুশ শায়ত্বান (১৩), পৃষ্ঠা ৩২। দুররুল মানসুর। ১ঃ ৩২৫। হাকিম ৩: ৪৫৮। মামমাইয যাওয়াইদ ৬: ৩২৩।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 হযরত যায়েদ বিন সাবিত রা.-এর চোর জিন

📄 হযরত যায়েদ বিন সাবিত রা.-এর চোর জিন


হযরত যায়েদ বিন সাবিত (রাঃ) একদিন তাঁর (বাগান অথবা বাড়ির) পাঁচিলের কাছে লাফানোর আওয়াজ শুনতে পেয়ে বলেন, কী ব্যাপার?' তখন এক জ্বিন বলে, 'আমাদের উপর দুর্ভিক্ষ পড়েছে। তাই আমি আপনার ফল থেকে কিছু নিতে চাচ্ছি। উপহার স্বরূপ আপনি কিছু দেবেন কি?' হযরত যায়েদ বিন সাবিত (রাঃ) বলেন, কেন দেব না।' এরপর তিনি বলেন, 'আচ্ছা, তুমি কি সেকথা আমাদের বলবে না, যার মাধ্যমে আমরা তোমাদের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকব?' তো জ্বিনটি বলে, 'তা হল আয়াতুল কুরসী।'(৮)

টিকাঃ
(৮) ইবনে আবিদ দুনয়া, মাকায়িদুশ্ শায়ত্বান (১৫), পৃষ্ঠা ৩৫। দুররুল মানসুর ১: ৩২৭। কিতাবুল উযমাহ্ আবূ আশ্-শাইখ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 গাছের উপর শয়তান

📄 গাছের উপর শয়তান


বর্ণনায় হযরত অলীদ বিন মুসলিম (রহঃ) একবার একটি লোক একটা গাছে কিছু আওয়াজ শুনলেন। এবং (কৌতুহলবশত আওয়াজকারী জ্বিনের সাথে) কথা বলতে চাইলেন। কিন্তু সে কোনও সাড়া দিল না। লোকটি তখন 'আয়াতুল কুরসী' পড়লেন। ফলে তাঁর কাছে একটা শয়তান নেমে এল। লোকটি তাকে জিজ্ঞাসা করল, 'আমাদের মধ্যে একজন (সম্ভবত জ্বিনঘটিত কারণে) অসুস্থ হয়ে আছে, আমরা কীসের দ্বারা তার চিকিৎসা করব?' শয়তান বলল, 'যার দ্বারা আপনি আমাকে গাছ থেকে নামালেন।'(৯)

টিকাঃ
(৯) ইবনে আবিদ দুনইয়া, মাকায়িদুশ শায়ত্বান (১৫), পৃষ্ঠা ৩৫। দুররুল মানসুর ১ঃ ৩২৭।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 সূরা বাকারাহ্ পড়া বাড়িতে শয়তান ঢোকে না

📄 সূরা বাকারাহ্ পড়া বাড়িতে শয়তান ঢোকে না


(হাদীস) হযরত আবূ হুরাইরাহ্ (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابَرَ وَإِنَّ الْبَيْتَ الَّذِي تُقْرَأُ فِيهِ الْبَقَرَةُ لَا يَدْخُلُهُ الشَّيْطَانُ
তোমরা নিজেদের ঘর-বাড়িকে কবরখানায় পরিণত করো না) যে ঘরে সূরা আল-বাকারা পড়া হয়, সে ঘরে শয়তান ঢুকতে পারে না। (১০)

টিকাঃ
(১০) তিরমিযী, ফী সাওয়াবিল কোরআন, বাব ২। মুসলিম, হাদীস ২১২, মিনাল মুসাফিস্ক্রীন। মুসনাদে আহমদ ২ঃ ২৮৪, ৩৩৭, ৩৭৮, ৩৮৮। আবু দাউদ মানাসিক, বাব ৯৯। মিশকাত ২১১৯। শারহুস্ সুন্নাহ্ ৪:৪৫৬। কানযুল উম্মাল ৪১৫১১। তারগীর অ তারহীব ২০: ৩৬৯। দুররুল মাসুর ১: ১৯ ফাতহুল বারী ১:৫৩০। যাদুল মাইয়াস্সার ১:১৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00