📄 প্লেগে মারা পড়া ব্যক্তি শহীদ
(হাদীস) হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
فِي الطَّاعُونِ وَخَزَةٌ تُصِيبُ أُمَّتِي مِنْ أَعْدَائِهِمْ مِنَ الْجِنِّ غُرَّةً كَغُرَّةِ الابلِ مَنْ أَقَامَ عَلَيْهَا كَانَ مُرَابطًا ، وَمَنْ أَصِيبَ بِهِ كَانَ شَهِيدًا ، مَنْ فَرَّ مِنْهُ كَالْفَارِ مِنَ الزَّحْفِ -
প্লেগ রোগে প্রচণ্ড কষ্ট আছে। যা আমার উম্মতকে চাপিয়ে দেয়া হবে তাদের শত্রু জ্বিনদের তরফ থেকে। সেই জ্বিনদের কুঁজ হবে উটের কুজের মতো। যে ব্যক্তি প্লেগ-পীড়িত এলাকায় থাকবে, সে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষী (মুজাহিদের মতো) হবে। প্লেগে ভুগে যে মারা পড়বে, সে শহীদের মর্যাদা পাবে। এবং যে মানুষ প্লেগ প্রভাবিত এলাকা ছেড়ে পালাবে, সে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধের সময় ময়দান ছেড়ে পলায়নকারীর মতো অপরাধী বলে গণ্য হবে। (২)
টিকাঃ
(২) আবূ ইয়াল্লা। তবারানী। বায্যার।
📄 জিনদের বদনযর
(হাদীস) বর্ণনায় হযরত উম্মে সালমাহ (রাঃ): জনাব রসূলুল্লাহ (সাঃ) একবার তাঁর ঘরে একটি বাচ্চা মেয়েকে দেখেন, যার জ্বিনের বদনজর লেগেছিল। তিনি বলেন - 'একে অমুকের কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে নাও, এর বদনজর লেগেছে।' (৩)
টিকাঃ
(৩) বুখারী, কিতাবুত, ত্বিব্ব, বাব ৩৫। সহীহ মুসলিম কিতাবুস সালাম, হাদীস ৮৫। মুস্তাদরকে হাকিম ৪ : ২১২। মাসাবীহস্ সুন্নাহ্ ১৩ : ১৬৩। মুসান্নিফে আব্দুর রায্যাক ১৯৭৬৯। মিশকাতুল মাসাবীহ্, হাদীস ৪৫২৮।