📄 নবীজী মৃগীরোগির থেকে জিন বের করেছেন
ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত: একবার এক মহিলা তার ছেলেকে হযরত রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে নিয়ে এসে বলে- 'হে আল্লাহ্র রসূল! আমার এই ছেলেটি পাগল। এবং এর পাগলামি জাগে সকালে ও সন্ধ্যায়। এ আমার জীবন দূর্বিষহ করে তুলেছে হুযূর!' তখন নবীজী ছেলেটির বুকে হাত বুলিয়ে দেন এবং তার জন্য দু'আ করেন। ফলে সে ব'মি করে ফেলে। বমির সাথে তার পেট থেকে একটি কালো কুকুরছানা বের হয়ে পালিয়ে যায়। (যেটি আসলে ছিল কুকুরছানারূপী জ্বিন)। (৩)
টিকাঃ
(৩) মুস্লাদে আহমাদ। দারিমী। ত্ববারানী। আবু নুআইম, দালায়িলুন নবুয়ত। বায়হাকী, দালায়িলুন নুবুয়ত।
📄 নবীজী এক বাচ্চার জিন ছাড়িয়েছেন
হযরত উম্মে আব্বান বিনতে আল্-ওয়াযাত্ (রহঃ)-এর পিতামহ জনাব রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে নিজের একটি পাগল বাচ্চাকে নিয়ে যেতে নবীজী বলেন, 'ওকে আমার কাছাকাছি নিয়ে এসো এবং ওর পিঠটি আমার সামনে কর। তারপর নবীজী তার উপর নীচের কাপড় ধরে পিঠে মারতে মারতে বলেন- 'ওরে আল্লাহর দুশমন! বেরিযে যায়!' ফলে বাচ্চাটি সুস্থ হয়ে চোখ খোলে। (৪)
টিকাঃ
(৪) মুস্লাদে আহমাদ। আবু দাউদ। তবারানী।
📄 নবীজীর জিন ছাড়ানোর আরেকটি ঘটনা
(হাদীস) হযরত উসামা বিন যাইদ (রাঃ) বলেছেন: আমরা রসূলুল্লাহ (সাঃ)-এর সাথে হজ্জের জন্য (মদীনা থেকে মক্কার উদ্দেশ্যে) রওয়ানা হয়েছি। 'বাতুনে রওহা' নামক স্থানে এক মহিলা নিজের বাচ্চাকে সামনে এনে বলে- 'হে আল্লাহ্র রসূল! এ আমার ছেলে। যখন থেকে আমি ওকে প্রসব করেছি তখন থেকে এখন পর্যন্ত এর রোগ সারেনি।' তো জনাব রসূলুল্লাহ (সাঃ) মহিলাটির কাছ থেকে বাচ্চাকে নিয়ে নিলেন। এবং তাকে নিজের বুক ও পায়ের মাঝখানে রেখে, তার মুখে থুথু দিয়ে বলেন- 'ওহে আল্লাহ্র দুশমন! বেরিয়ে যা! আমি আল্লাহ্র রসূল।' এরপর নবীজী বাচ্চাটিকে তার মায়ের হাতে তুলে দিয়ে বলেন- 'একে নিয়ে যাও। এখন ওরে কোনও কষ্ট নেই।'(৫)
টিকাঃ
(৫) আবূ ইয়ালা। আবূ নূআইম, দালায়িলুন্ নুবুয়ত। বায়হাকী, দালায়িলুন্ নুবুয়ত ৬: ২৫। মুজমাউয যাওয়াদি ৯: ৭১।
📄 ইমাম আহমাদের জিন ছাড়ানোর ঘটনা
আবুল হাসান বিন আলী বিন আহমাদ বিন আলী আস্ফারী (রহঃ)-এর পিতামহ বলেছেন: আমি একবার ইমাম আহমাদ বিন হাম্বালের মসজিদে বসেছিলাম। এমন সময় তাঁর কাছে (বাদশাহ্) মুতাওয়াক্কিল তাঁর এক মন্ত্রীকে একথা জানানোর জন্য পাঠালেন যে, শাহযাদীর মুগীরোগ হয়েছে। তাই তিনি যেন ওরে সুস্থতার জন্য দু'আ করেন। তো হযরত ইমাম আহমাদ বিন হাম্বাল অযু করার জন্য খেজুরপাতার ফিতে লাগানো খড়ম বের করলেন এবং সেই স্ত্রীকে বললেন- 'আমীরুল মুমেনীনের বাড়িতে 'গিয়ে, মেয়েটির কাছে বসে বলো- ইমাম আহমাদ বলেছেন- তুমি কি এই মেয়েটির থেকে বেরিয়ে যেতে চাও, নাকি ইমাম আহমাদের হাতে সত্তর (৭০) জুতো খেতে চাও?' সুতরাং মুন্ত্রী জ্বিনের কাছে গিয়ে ওকথা বললেন। তখন সেই দুষ্ট জ্বিন মেয়েটির মুখ দিয়ে বলল- 'আমি শুনব এবং মানব। এমনকি, যদি তিনি আমাকে ইরাকে না থাকার নির্দেশ দেন, তবে আমি ইরাকও ছেড়ে দেব। উনি (ইমাম আহমাদ) তো আল্লাহর অনুগত। এবং যিনি আল্লাহর আনুগহত্য করেন, সমস্ত সৃষ্টি তাঁর অনুগত হয়।' তারপর সেই জ্বিন মেয়েটিকে ছেড়ে চলে যায়। এবং মেয়েটি সুস্থ হয়ে ওঠে। পরে মেয়েটির ছেলেপুলেও হয়।
ইমাম আহমাদের ইন্তিকালের পর সেই জ্বিন ফের মেয়েটির কাছে আসে। তখন (বাদশাহ্) মুতাওয়াক্কিল তাঁর মন্ত্রীকে ইমাম আহমাদের ছাত্র হযরত আবু বকর মারুযী (রহঃ)-র কাছে পাঠিয়ে সমস্ত ঘটনা শোনালেন। হযরত মারূযী (রহঃ) একটা জুতো নিয়ে মেয়েটির কাছে গেলেন। দুষ্ট জ্বিনটা তখন মেয়েটির মুখ দিয়ে বলল- 'আমি একে ছেড়ে যাব না। আমি তোমার কথা মানব না। ইমাম আহমাদ বিন হাম্বাল (রহঃ) তো আল্লাহর অনুগত ছিলেন। তাঁর ওই আনুগত্যের জন্যেই তো আমি তাঁর হুকুম মেনেছিলাম।(৬)
টিকাঃ
(৬) তবাকাতে হানাবিলাহ্, কাযী আবূ ইয়াঅলা হাম্বালী (রহঃ)।