📄 শয়তানের জন্য ছুরি
হযরত আবুল মাইলাহ (রহঃ)-এর পিতার বর্ণনা: জনৈক ব্যক্তি নিবেদন করে- 'ইয়া রাসূলাল্লাহ্ (সাঃ)! আমি আপনার কাছে এই অনুযোগ নিয়ে এসেছি যে, আমার অন্তরে অস্ত্রসার উদয় হয়, যখন আমি নামাযে দাঁড়াই, তখন আমার স্মরণ থাকে না যে দু'-রাআত না তিন-রাত।' উত্তরে রসূলুল্লাহ (সাঃ) বলেন-
وَإِذَا وَجَدْتَ ذَلِكَ فَارْفَعْ اِصْبَعَكَ السَّبَابَةَ الْيُمْنَى فَاطْعَنْهُ فِي فَخُذِكَ الْيُسْرَى وَقُلْ بِسْمِ اللَّهِ فَإِنَّهَا سِكِينُ الشَّيْطَانِ
যখন তোমার এরকম অবস্থা ঘটবে, তখন শাহাদাত (তর্জনী আঙুল দিয়ে বাম পায়ের গোছায় মারবে এবং বলবে- 'বিস্মিল্লাহা- এ হল শয়তানের ছুরি (অর্থাৎ এরকম করলে শয়তান পালাবে) । (২৫)
টিকাঃ
(২৫) জামিই কাবীর ১: ৯২, সূত্র: হাকীম, তিরমিযী, ত্ববারানী। কানযুল উম্মুল, হাদীস ১২৭৩। তবারানী ১: ১৬০। মীযানুল ইইতিদাল ৬:৮৮। মিসানুল মীযান ৬: ৩৬৩।
📄 ওসওয়াসার চিকিৎসা
হযরত আবু হাযিম (রহঃ)-এর কাছে এক যুবক এসে বলে- আমার কাছে শয়তান আসে এবং আমাকে অস্ত্রসা দেয়। আমি নিজেও তাকে আমার কাছে আসতে দেখি। ওই শয়তান আমাকে বলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়েছ।' হযরত আবূ হাযিম বলেন- 'তুমি কি কাছে এসে নিজের স্ত্রীকে তালাক দাওনি?' সে বলে- 'আল্লাহ্র কসম! আমি আপনার কাছে তাকে আদৌ তালাক দিইনি।' তখন আবূ হাযিম বলে- 'ব্যাস, শয়তানের সামনেও এমন শপথ করবে, যেমন আমার সামনে করলে। (২৬)
টিকাঃ
(২৬) কিতাবুল অস্ত্রসাহ্, ইবনে আবী দাউদ।
📄 ওসওয়াসা অনুযায়ী কাজ করা অধিক বিপজ্জনক
উমর বিন মুরয়াহ (রহঃ) বলেছেন: যেসব অস্ত্রসা তোমাদের চোখে পড়ে, সেগুলি স্ব স্ব কাজের চইতে বেশি চিত্তাকর্ষক নয়। (২৭)
টিকাঃ
(২৭) ইবনে আবী শায়বাহ্।
📄 খান্নাস গুজব রটায়
হযরত উমর ফারুক (রহঃ)-এর মনে একবার এক. মহিলার কথা খেয়াল হয়। কিন্তু তিনি সেকথা কাউকে বলেন নি। এমন সময় তাঁর কাছে একটি লোক এসে বলে- 'আপনি অমুখ মহিলার কথা উল্লেখ করেছেন। ও খুব সুন্দরী, ভদ্র এবং সদ্বংশীয়।' হযরত উমর বলেন- 'তোমাকে এ কথা কে বলেছে?' সে বলল- 'লোকেরা তো বলাবলি করছে। তিনি বললেন- 'আল্লাহর কসম! আমি তো একথা কারও সামনে প্রকাশ করিনি। তা স্বত্বেও লোক জানল কীভাবে? লোকটি বলে- 'আমি জানি খান্নাস এই গুজব রটিয়েছে।' (২৮)
টিকাঃ
(২৮) আল্-অস্ত্রসাহ্, ইবনে আবী দাউদ।