📄 ওসওয়াসা রোগ হয় গোসলখানায় পেশাব করলে
হযরত আব্দুল্লাহ বিন্ মাগফ্ফাল (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
لا يبولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحْمِهِ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ
তোমরা কখনই গোসলখানায় প্রস্রাব করো না। সাধারণত এ থেকেই অসূসা-রোগের সৃষ্টি হয়। (২২)
টিকাঃ
(২২) আবূ দাউদ, হাদীস নং ২৭। নাসায়ী ১: ৩৪। ইবনে মাজাহ্, হাদীস ৩০৪। মুস্লাদে আহমাদ ৫: ৩৬। বায়হ্বাকী ১: ৯৮। মুস্তাদূদ্রকে হাকিম ১: ১৬৭, ১৮৫। আব্দুর রায্যাক, হাদীস ৯৭৮। মিশকাত, হাদীস ৩৫৩। আহ্বাফুস্ সাদাহ্, ২:৩৩৮ প্রভৃতি।
📄 ওসওয়াসা না হবার এক অবস্থা
হযরত হাসান বস্ত্রী (রহঃ)-এর ভাই হযরত সাঈদ বিন আবুল হাসান (রহঃ) বলেছেন: গোসলখানায় প্রস্রাব করলে অসূসা বাড়ে। অবশ্য পানির প্রবাহমান স্রোতে প্রস্রাব করলে কোনও দোষ নেই। (২৩)
টিকাঃ
(২৩) আল্-অস্ত্রসাহ্, ইবনু আবী দাউদ। আকامুল মারজান, পৃষ্ঠা ১৬৫।
📄 ‘খিনযিব’ শয়তানের বিবরণ
হযরত উসমান বিন আবুল আস (রাঃ) বলেছেন: আমি (জনাব রসূলুল্লাহ্ (সাঃ)-কে) নিবেদন করি, হে আল্লাহর রসূল (সাঃ)! শয়তান আমার এবং আমার নামায ও ক্বিরাআতের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং ক্বিরাআতে সন্দেহ সৃষ্টি করছে। তিনি বলেন:
ذلِكَ شَيْطَانَ يُقَالُ لَهُ خِنْزِبُ ، فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذُ بِاللَّهِ مِنْهُ وَاتَّقُلْ عَلَى يَسَارِكَ ثَلَاثًا
এ হল শয়তান, যাকে বলে 'খিনন্যিব'। তুমি যখন (ওর উপস্থিতি) অনুভব করবে, তো ওর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং বাঁদিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। (এখানে 'থুথু নিক্ষেপ' বলতে মুখ দিয়ে থুথু ফেলার মতো হাওয়া ছাড়ার কথা বলা হয়েছে।) (২৪)
টিকাঃ
(২৪) মুসলিম, ইসলাম ৬৮। নাসায়ী, ইমান, বাব ১২। মুস্লাদে আহমাদ ১৪ ১৮৭, ২১৬। তবারানী কাবীর ৯:৪৩, ৪৪। মুশকিলুল আসার ১: ১৬০, ৭৭৫। মুসান্নিফে আব্দুর রায্যাক ২৫৮২।
📄 শয়তানের জন্য ছুরি
হযরত আবুল মাইলাহ (রহঃ)-এর পিতার বর্ণনা: জনৈক ব্যক্তি নিবেদন করে- 'ইয়া রাসূলাল্লাহ্ (সাঃ)! আমি আপনার কাছে এই অনুযোগ নিয়ে এসেছি যে, আমার অন্তরে অস্ত্রসার উদয় হয়, যখন আমি নামাযে দাঁড়াই, তখন আমার স্মরণ থাকে না যে দু'-রাআত না তিন-রাত।' উত্তরে রসূলুল্লাহ (সাঃ) বলেন-
وَإِذَا وَجَدْتَ ذَلِكَ فَارْفَعْ اِصْبَعَكَ السَّبَابَةَ الْيُمْنَى فَاطْعَنْهُ فِي فَخُذِكَ الْيُسْرَى وَقُلْ بِسْمِ اللَّهِ فَإِنَّهَا سِكِينُ الشَّيْطَانِ
যখন তোমার এরকম অবস্থা ঘটবে, তখন শাহাদাত (তর্জনী আঙুল দিয়ে বাম পায়ের গোছায় মারবে এবং বলবে- 'বিস্মিল্লাহা- এ হল শয়তানের ছুরি (অর্থাৎ এরকম করলে শয়তান পালাবে) । (২৫)
টিকাঃ
(২৫) জামিই কাবীর ১: ৯২, সূত্র: হাকীম, তিরমিযী, ত্ববারানী। কানযুল উম্মুল, হাদীস ১২৭৩। তবারানী ১: ১৬০। মীযানুল ইইতিদাল ৬:৮৮। মিসানুল মীযান ৬: ৩৬৩।