📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ওযুর শয়তান ‘ইলহান’

📄 ওযুর শয়তান ‘ইলহান’


হযরত উবাই বিন কাব (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
إِنَّ لِوُضُوءٍ شَيْطَانًا يُقَالُ لَهُ ، الوَلْهَانُ ، فَا تَقُوا وَسَوَاسَ الْمَاءِ
অযূরও এক শয়তান আছে, যার নাম 'অল্হান'। সুতরাং তোমরা পানির অসূসা থেকে বাঁচো। (১৯)
হযরত হাসান বস্ত্রী (রহঃ) বলেছেন: অযূর শয়তানের নাম অল্হান। এ মানুষের সাথে অযূর সময় হাসি ঠাট্টা করে।
হযরত ত্বাউস (রহঃ) বলতেন: অযূর শয়তান হল সমস্ত শয়তানের চাইতে বেশি শক্তিশালী। (২০)

টিকাঃ
(১৯) তিরমিযী। ইবনে মাজাহ্। হাকিম। বায়হাকী ১: ১৯৭। সহীহল ইবনে খুযাইমাই ১২২। তাল্ল্বীসুল হরাইন ১: ১০১। মিশকাত ৪১৯। আহ্বাফুস্ সাদাহ্ ৭:২৮৮। তারীজে ইরাকী ৩: ২৭। মিযানুল ইইতিদাল ২৩৯৭।
(২০) ইবনে আবিদ দুনয়া, মাকায়িদুশ শায়তান ২৯, পৃষ্ঠা ৫০। তিরমিযী ৫৭। ইবনে মাজাহ্ ৪২১। মুস্তাদ্রকে হাকিম ১: ১৬২। ইবনে খুযাইমাহ্, হাদীস নং ২২।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ওসওয়াসা শুরু হয়ও যু থেকে

📄 ওসওয়াসা শুরু হয়ও যু থেকে


হযরত ইব্রাহীম তাইমী (রহঃ) বলেছেন: অযূ থেকে অসূসার সূচনা ঘটে। (২১)

টিকাঃ
(২১) ইবনে আবী শায়বাহ্।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ওসওয়াসা রোগ হয় গোসলখানায় পেশাব করলে

📄 ওসওয়াসা রোগ হয় গোসলখানায় পেশাব করলে


হযরত আব্দুল্লাহ বিন্ মাগফ্ফাল (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
لا يبولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحْمِهِ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ
তোমরা কখনই গোসলখানায় প্রস্রাব করো না। সাধারণত এ থেকেই অসূসা-রোগের সৃষ্টি হয়। (২২)

টিকাঃ
(২২) আবূ দাউদ, হাদীস নং ২৭। নাসায়ী ১: ৩৪। ইবনে মাজাহ্, হাদীস ৩০৪। মুস্লাদে আহমাদ ৫: ৩৬। বায়হ্বাকী ১: ৯৮। মুস্তাদূদ্রকে হাকিম ১: ১৬৭, ১৮৫। আব্দুর রায্যাক, হাদীস ৯৭৮। মিশকাত, হাদীস ৩৫৩। আহ্বাফুস্ সাদাহ্, ২:৩৩৮ প্রভৃতি।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ওসওয়াসা না হবার এক অবস্থা

📄 ওসওয়াসা না হবার এক অবস্থা


হযরত হাসান বস্ত্রী (রহঃ)-এর ভাই হযরত সাঈদ বিন আবুল হাসান (রহঃ) বলেছেন: গোসলখানায় প্রস্রাব করলে অসূসা বাড়ে। অবশ্য পানির প্রবাহমান স্রোতে প্রস্রাব করলে কোনও দোষ নেই। (২৩)

টিকাঃ
(২৩) আল্-অস্ত্রসাহ্, ইবনু আবী দাউদ। আকامুল মারজান, পৃষ্ঠা ১৬৫।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00