📄 ঝগড়া-বিবাদের মূলে শয়তানী পাঁয়তারা
হযরত আব্দুল্লাহ্ (রহঃ)-এর পিতা বলেছেন: আমার মনে খুব অসঅসা হয়। একথা আমি হযরত আলা বিন যিয়াদ (রহঃ)-কে বলি। উনি বলেন: খোকা! অস্ত্রসা হল চোরের মতো। চোর যখন এমন ঘরে ঢোকে, যাতে মাল-সামান থাকে। তখন সে ওগুলো চুরি করার চেষ্টা করে। আর কোনও ঘরে যদি সে কিছু না পায় তবে সে ঘর ছেড়ে চলে যায়। (১৪)
টিকাঃ
(১৪) আল্-অস্ত্রয়ায়াসাহ্, ইববে আবী দাউদ।
📄 নির্ভেজাল মু’মিনও ওসওয়াসার শিকার হয়
হযরত আয়েশা (রাঃ) বলেছেন: সাহাবীগণ জনাব রসূলুল্লাহ্ (সাঃ)-এর কাছে অত্মসার অনুযোগ করলে তিনি বলেনঃ অস্ত্রসা হল বিশুদ্ধ ঈমানের প্রমাণ। (১৫)
হযরত আবদুল্লাহ বিন যাইদ বিন আসিম (রাঃ) থেকে বর্ণিত: কতিপয় সাহাবী নিজেদের অত্মস্সসা সম্পর্কে রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে এ মর্মে নিবেদন করেন- 'আমাদের পক্ষে অস্ত্রসা-সহকারে কথা বলার চাইতে 'সারিয়া' থেকে পড়ে যাওয়া কি ভালো নয়?' উত্তরে রসূলুল্লাহ (সাঃ) বলেন-
ذلِكَ صَرِيحُ الْإِيْمَانِ إِنَّ الشَّيْطَانَ يَاتِي الْعَبْدَ فِيمَا دُونَ ذَلِكَ فَإِذَا عصمَ مِنْهُ وَقَعَ فِيمَا هُنَالِكَ
এ (অস্ত্রসা হল বিশুদ্ধ ঈমানের প্রমাণস্বরূপ। শয়তান মানুষের উপর বিভিন্ন কাজের মাধ্যমে হামলা করে। যখন মানুষ সে-সব থেকে বেঁচে যায়, তখন সে অন্তরে আক্রমণ চালায় (এবং অস্ত্রসা দেয়) ।(১৬)
টিকাঃ
(১৫) মুস্লাদে আহমাদ, ২: ২৫৬: ৬: ২৯৬। শারহুস্ সুন্নাহ, বাগবী, ১: ১০৯। মুশকিলুল আসার ২: ২৫১। দুররুল মানসূর ১: ৩৭৬। কানযুল উম্মাল, হাদীস ১৭১৫।
(১৬) মুসনাদে বায্যার। মুশকিলুল আসার ২: ২৫১। আহ্বাফুস্ সাদাহ্ ৮: ২৯৫। দুররুল মানূর ১:৩৭৬। কানযুল উম্মাল ১৭১৫। তাখ্রীজে ইরাকী ৩ঃ ৩০৫।
📄 ওসওয়াসা ঈমানের প্রমাণ
হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত: জনৈক ব্যক্তি নিবেদন করে, 'ইয়া রাসূলাল্লাহ (সাঃ)! আমাদের মধ্যে কেউ নিজের অন্তরে কিছু খটকা অনুভব করে।' রসূলুল্লাহ্ (সাঃ) জবাবে বলেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ
সমস্ত প্রশংসা আল্লাহ্, যিনি শয়তানের প্রতারণাকে প্ররোচনা (অস্ত্রসা)-য় পর্যবসিত করেছেন।(১৭)
টিকাঃ
(১৭) আবূ দাউদ, কিতাবুল আদাব, বাব ১০৯। নাসায়ী। মুস্লাদে আহমাদ ১ ২৩৫। মুশকিলুল আসার ২: ২৫২। মুতালিবি আলিয়াহ্, হাদীস নং ২৯৮০। তাখ্রীজে ইরাকী ৩:৩০৬।
📄 অযুর ওসওয়াসা থেকে সাহায্য প্রার্থনা
হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
تعوذ بِاللَّهِ مِنْ وَسْوَسَةِ الْوُضُوءِ
অযূর অস্ত্রসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। (১৮)
টিকাঃ
(১৮) কিতাবুল অস্ত্রসাহ্, ইবনে আবী দাউদ।