📄 ওসওয়াসার দরজা
হযরত ইয়াহইয়া বিন আবী কাসীর (রহঃ) বলেছেন : মানুষের বুকে অস্ত্রসার একটি দরজা আছে, যেখান থেকে (শয়তান) অস্ত্রসা দেয়। (১০)
টিকাঃ
(১০) ইবনে আবিদ দুনইয়া। মাকায়িদুশ শাইতান ৭০, পৃষ্ঠা ৯১।
📄 শয়তানকে মন থেকে সরানোর উপায়
হযরত আবুল জ্বাওয়া (রহঃ) বলেছেন (১১) : শয়তানের মন-মগজের সাথে লেপ্টে থাকে, যার কারণে মানুষ আল্লাহ্র যিক্র করতে পারে না। তোমরা কি দ্যাখো না, মানুষ হাটে-বাজারে ও নানান আড্ডায় সারাদিন কাটিয়ে দেয়, আল্লাহকে স্মরণ করে না, কিন্তু কেবল কসম করার সময় আল্লাহর নাম নেয়। যাঁর আয়ত্তে আমার জীবন সেই সত্তা (আল্লাহ্)-র কসম! লা ইলাহা ইল্লাল্লাহ্ ছাড়া অন্য কোনও কিছুই শয়তানকে মনমগজ থেকে সরাতে পারে না। এরপর তিনি তিলাওয়াত করেন এই আয়াতটি:
وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحدَهُ وَلَوْ عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا
যখন তুমি কুরআন থেকে তোমার প্রভুর কথা উল্লেখ করো, তখনও (কাফির শয়তান প্রভৃতি)-রা পিঠ ফিরিয়ে পলায়ন করে। (১২)
টিকাঃ
(১১) ইবনে আবিদ দুনইয়া। আকامুল মারজান ১৯৬। যامুল হাওয়া, ইবনে জাওযী ১৪৪। মাকায়িদুশ শাইতান ২৩: পৃষ্ঠা ৪৪। হুইয়াতুল আউলিয়া ৩:৮০।
(১২) আল্-কোরআন ১৭:৪৬।
📄 ঝগড়া-বিবাদের মূলে শয়তানী পাঁয়তারা
হযরত আব্দুল্লাহ্ (রহঃ)-এর পিতা বলেছেন: আমার মনে খুব অসঅসা হয়। একথা আমি হযরত আলা বিন যিয়াদ (রহঃ)-কে বলি। উনি বলেন: খোকা! অস্ত্রসা হল চোরের মতো। চোর যখন এমন ঘরে ঢোকে, যাতে মাল-সামান থাকে। তখন সে ওগুলো চুরি করার চেষ্টা করে। আর কোনও ঘরে যদি সে কিছু না পায় তবে সে ঘর ছেড়ে চলে যায়। (১৪)
টিকাঃ
(১৪) আল্-অস্ত্রয়ায়াসাহ্, ইববে আবী দাউদ।
📄 নির্ভেজাল মু’মিনও ওসওয়াসার শিকার হয়
হযরত আয়েশা (রাঃ) বলেছেন: সাহাবীগণ জনাব রসূলুল্লাহ্ (সাঃ)-এর কাছে অত্মসার অনুযোগ করলে তিনি বলেনঃ অস্ত্রসা হল বিশুদ্ধ ঈমানের প্রমাণ। (১৫)
হযরত আবদুল্লাহ বিন যাইদ বিন আসিম (রাঃ) থেকে বর্ণিত: কতিপয় সাহাবী নিজেদের অত্মস্সসা সম্পর্কে রসূলুল্লাহ (সাঃ)-এর কাছে এ মর্মে নিবেদন করেন- 'আমাদের পক্ষে অস্ত্রসা-সহকারে কথা বলার চাইতে 'সারিয়া' থেকে পড়ে যাওয়া কি ভালো নয়?' উত্তরে রসূলুল্লাহ (সাঃ) বলেন-
ذلِكَ صَرِيحُ الْإِيْمَانِ إِنَّ الشَّيْطَانَ يَاتِي الْعَبْدَ فِيمَا دُونَ ذَلِكَ فَإِذَا عصمَ مِنْهُ وَقَعَ فِيمَا هُنَالِكَ
এ (অস্ত্রসা হল বিশুদ্ধ ঈমানের প্রমাণস্বরূপ। শয়তান মানুষের উপর বিভিন্ন কাজের মাধ্যমে হামলা করে। যখন মানুষ সে-সব থেকে বেঁচে যায়, তখন সে অন্তরে আক্রমণ চালায় (এবং অস্ত্রসা দেয়) ।(১৬)
টিকাঃ
(১৫) মুস্লাদে আহমাদ, ২: ২৫৬: ৬: ২৯৬। শারহুস্ সুন্নাহ, বাগবী, ১: ১০৯। মুশকিলুল আসার ২: ২৫১। দুররুল মানসূর ১: ৩৭৬। কানযুল উম্মাল, হাদীস ১৭১৫।
(১৬) মুসনাদে বায্যার। মুশকিলুল আসার ২: ২৫১। আহ্বাফুস্ সাদাহ্ ৮: ২৯৫। দুররুল মানূর ১:৩৭৬। কানযুল উম্মাল ১৭১৫। তাখ্রীজে ইরাকী ৩ঃ ৩০৫।