📄 শয়তান কখন এবং কিভাবে ওসওয়াসা দেয়
হযরত ঈসা (আঃ) আল্লাহর কাছে এ মর্মে দু'আ করেন যে, মানবদেহে শয়তানের থাকার জায়গাটি তাকে দেখিয়ে দেওয়া হোক। সুতরাং আল্লাহ্ তাঁর কাছে বিষয় প্রকাশ করেন। ফলে হযরত ঈসা (আঃ) দেখেন, শয়তানের মাথা সাপের মতো। অন্তরের মুখগহ্বরে রাখে, যখন মানুষ আল্লাহ্র যিক্র করে, তখন সে দূরে হটে যায় মানুষ আল্লাহ্র যিক্র ছেড়ে দিলে, সে তার ধ্যান-ধারণা ও প্ররোচনা (অসা) দিতে শুরু করে দেয়। (৬)
টিকাঃ
(৬) সাঈদ বিন মাসুর। আল্-অস্ত্রসাহ্, ইবনে আবূ দাউদ।
📄 শয়তান মন মগজকে মূখের গ্রাস বানিয়ে নেয়
হযরত আনাস (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إنَّ الشَّيْطَانَ وَاضِعُ خِطْمَهُ عَلَى قَلْبِ ابْنِ آدَمَ فَإِنْ ذَكَرَ اللَّهَ خَلَسَ وَإِنْ نَسِيَ اللَّهَ الْتَقَمَ قَلْبَهُ
মানুষের অন্তরে শয়তান তার শুঁড় রাখে, মানুষ যখন আল্লাহর যিকর করে, তখন সে দূরে সরে যায় এবং যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন শয়তান তার মন-মগজকে মুখের গ্রাস বানিয়ে নেয়। (৭)
টিকাঃ
(৭) মাকায়িদুশ শাইতান। আবূ ইয়ালা। শুআবুল ঈমান, বায়হাকী। যামুল হাওয়া, ইবনে জাওযী, ১৪৪। তালবীসুল ইল্লীস ২৬। আকامুল মারজান ১৯৭। ফাওযুল ক্বাদীর ২: ৩৫৫। আল্ জ্বামিল আস্-সগীর ৩০২। ইহইয়াউল উলূম ৩: ২৯। দুররুল মানূর ৬: ৪২০। আল্-মুতালিবুল আলিয়াহ্, হাদীস নং ৩৩৮৪। কামিল, ইবনে আদী ৩: ১০৪৪। হুলইয়াতুল আউলিয়া ৬: ২৬৮। তারগীব অ তারহীব, মুনযিরী ২:৪০০। মাকায়িদুশ্ শায়তান, ইবনে আবী দুনিয়া, হাদীস নং ২২, পৃষ্ঠা ৪৩।
📄 ওসওয়াসা দেওয়া শয়তানের আকৃতি
হযরত উমর বিন আব্দুল আযীয (রহঃ)-এর বর্ণনা : একবার একটি লোক আল্লাহর কাছে এ মর্মে প্রার্থনা করেন যে, তাকে (মানবদেহে) শয়তানের জায়গাটি দেখিয়ে দেওয়া হোক। ফলে তাকে একটি বিস্ময়কর (মানব)-দেহ দেখানো হয়, যার দেহের ভিতরের অংশ বাইরে থেকে দেখা যাচ্ছিল এবং শয়তান ব্যাঙের আকৃতিতে হৃদপিণ্ডের সামনে দুই কাঁধের সন্ধিস্থলে বসে ছিল। তার নাক ছিল মশার নাক (শুঁড়)-এর মতো' যা দিয়ে সে অন্তরে অস্ত্রসা দিচ্ছিল। (৮)
টিকাঃ
(৮) আবুল কাসিম সুহাইলী। মাকায়িদুশ শায়তান ৯৮, রিওয়ায়ত নং ৭৯। মাসায়িবুল ইন্সান ১০৯।
📄 নবীজীর (সাঃ) শয়তানী সুলভ বিশেষ নিদর্শন (মোহর) কাঁধে ছিল কেন
আল্লামা সুহাইলী (রহঃ) বলেছেন : রসূলুল্লাহ (সাঃ)-এর শেষ নবীসুলভ মোহর (মোহরে খাতমে নবুওয়ত) দুই কাঁধের সন্ধিস্থলে ছিল এই কারণে যে, তিনি শয়তানের অস্ত্রসা থেকে মুক্ত ছিলেন। আর শয়তান ওই জায়গায় থেকে মানুষকে অস্ত্রসা দেয়। (৯)
টিকাঃ
(৯) আবুল কাসিম সুহাইলী।