📄 ওসওয়াসা নবীজীর দুআ
হযরত মুআবিয়া বিন আবু তালহা (রাঃ) বলেছেন যে, রসূলুল্লাহ (সাঃ) এই দু'আ করতেন:
اللهم اعمر قلبي مِنْ وَسَاوِسِ ذِكْرِكَ وَاطْرُدُ عَنِي وَسَاوِسَ الشَّيْطَانِ
হে আল্লাহ! তোমার যিক্রের অনুভূতি দিয়ে সমৃদ্ধ করো আমার মন-মগজকে এবং শয়তানের প্ররোচনাকে দূরীভূত করে দাও আমার থেকে। (৪)
টিকাঃ
(৪) যাম্মুল আস্তয়াসাহ্, ইবনু আবী আবূ বক্স। দুররুল মানূর ৬:৪২০।
📄 ‘আল-ওয়াসওয়াসিল খান্নাস’ এর তাফসীর
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেন: শয়তানের দৃষ্টান্ত এমন নেউল বা বেজীর মতো, যে (মানুষের) অন্তরের গর্তে নিজের মুখ রাখে এবং তা দিয়ে (অন্তরে) অসা দেয়। মানুষ যখন আল্লাহর যিকির করে, তখন শয়তান পিছু হটে। এবং যখন নীরব থাকে তখন সে ফিরে আসে। একেই বলে 'আল্-অসয়াসিল খান্নাস'। (৫)
টিকাঃ
(৫) যাম্মুল আস্তয়াসাহ্, ইবনু আবী দাউদ।
📄 শয়তান কখন এবং কিভাবে ওসওয়াসা দেয়
হযরত ঈসা (আঃ) আল্লাহর কাছে এ মর্মে দু'আ করেন যে, মানবদেহে শয়তানের থাকার জায়গাটি তাকে দেখিয়ে দেওয়া হোক। সুতরাং আল্লাহ্ তাঁর কাছে বিষয় প্রকাশ করেন। ফলে হযরত ঈসা (আঃ) দেখেন, শয়তানের মাথা সাপের মতো। অন্তরের মুখগহ্বরে রাখে, যখন মানুষ আল্লাহ্র যিক্র করে, তখন সে দূরে হটে যায় মানুষ আল্লাহ্র যিক্র ছেড়ে দিলে, সে তার ধ্যান-ধারণা ও প্ররোচনা (অসা) দিতে শুরু করে দেয়। (৬)
টিকাঃ
(৬) সাঈদ বিন মাসুর। আল্-অস্ত্রসাহ্, ইবনে আবূ দাউদ।
📄 শয়তান মন মগজকে মূখের গ্রাস বানিয়ে নেয়
হযরত আনাস (রাঃ) বর্ণনা করেছেন যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إنَّ الشَّيْطَانَ وَاضِعُ خِطْمَهُ عَلَى قَلْبِ ابْنِ آدَمَ فَإِنْ ذَكَرَ اللَّهَ خَلَسَ وَإِنْ نَسِيَ اللَّهَ الْتَقَمَ قَلْبَهُ
মানুষের অন্তরে শয়তান তার শুঁড় রাখে, মানুষ যখন আল্লাহর যিকর করে, তখন সে দূরে সরে যায় এবং যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, তখন শয়তান তার মন-মগজকে মুখের গ্রাস বানিয়ে নেয়। (৭)
টিকাঃ
(৭) মাকায়িদুশ শাইতান। আবূ ইয়ালা। শুআবুল ঈমান, বায়হাকী। যামুল হাওয়া, ইবনে জাওযী, ১৪৪। তালবীসুল ইল্লীস ২৬। আকامুল মারজান ১৯৭। ফাওযুল ক্বাদীর ২: ৩৫৫। আল্ জ্বামিল আস্-সগীর ৩০২। ইহইয়াউল উলূম ৩: ২৯। দুররুল মানূর ৬: ৪২০। আল্-মুতালিবুল আলিয়াহ্, হাদীস নং ৩৩৮৪। কামিল, ইবনে আদী ৩: ১০৪৪। হুলইয়াতুল আউলিয়া ৬: ২৬৮। তারগীব অ তারহীব, মুনযিরী ২:৪০০। মাকায়িদুশ্ শায়তান, ইবনে আবী দুনিয়া, হাদীস নং ২২, পৃষ্ঠা ৪৩।