📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ইবলীসের বার্ধক্য ও যৌবন

📄 ইবলীসের বার্ধক্য ও যৌবন


হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ বেশ কিছুকাল কেটে যাবার পর ইবলীস বুড়ো হয়ে যায়, তারপর ফের ও ত্রিশ বছরের বয়সে ফিরে আসে। (৪)

টিকাঃ
(৪) গরাইবুস্ সুনান, ইবনে শাহীন।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 মানুষের সঙ্গে কতজন শয়তান থাকে এবং কখন তারা মরে

📄 মানুষের সঙ্গে কতজন শয়তান থাকে এবং কখন তারা মরে


হযরত আসিম আহ্ওয়াল (রহঃ) বলেছেন: আমি হযরত রবী বিন আনাস (রহঃ) কে প্রশ্ন করেছিলাম, মানুষের সাথে যে শয়তান থাকে সে কি মরে না? উনি বলেন-মানুষের সাথে একাধিক শয়তান থাকে। মুসলমানকে গুম্রাহ্ (পথভ্রষ্ট) করার জন্য তো (বহুসংখ্যক সদস্য বিশিষ্ট) রবীআহ্ ও মুযার গোত্রের সমসংখ্যক শয়তান তার মুকাবিলায় লেগে থাকে। (৫)

টিকাঃ
(৫) ইবনে আবিদ দুনয়া।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 শয়তানের বাপ-মা ছিল কুমার-কুমারী

📄 শয়তানের বাপ-মা ছিল কুমার-কুমারী


হযরত আবদুল্লাহ বিন হারিসের বাচনিকে হযরত কাতাদাহ বর্ণনা করেছেনঃ জ্বিনরাও মরে কিন্তু শয়তান যুবক থাকে, ও মরে না। হযরত কাতাদাহ বলেছেনঃ শয়তানের বাপ কুমার ছিল, শয়তানের মাও ছিল কুমারী এবং ওদের থেকে শয়তানও জন্মেছে চিরকুমার হয়ে। (৬)

টিকাঃ
(৬) ইবনে আবিদ দুনইয়া। আবূ আশ্-শাইখ, কিতাবুল উম্মাহ্।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 দীর্ঘ আয়ুর এক আজব ঘটনা

📄 দীর্ঘ আয়ুর এক আজব ঘটনা


হাজ্জাজ বিন ইউসুফ একবার খবর পেয়েছিলেন যে, চীনদেশে এমন একটি বাড়ি আছে, যার পাশ দিয়ে যাবার সময় কোনও লোক রাস্তা ভুলে গেলে ভিতর থেকে আওয়াজ আসত-'রাস্তা অমুক দিকে।' কিন্তু কাউকে দেখতে পাওয়া যেত না।-এই খবর শুনে হাজ্জাজ কিছু লোককে চীনে পাঠালেন এবং তাদের নির্দেশ দিলেন- তোমরা ইচ্ছে করে রাস্তা হারিয়ে ফেলবে। যখন ওরা তোমাদের বলবে, 'রাস্তা অমুক দিকে' অমনই ওদের উপর হামলা করবে এবং দেখবে, ওরা কারা।' সুতরাং হাজ্জাজের পাঠানো লোকেরা ওরকমই করল। এবং ওদের উপর হামলা চালাল। ওরা তখন বলল, 'তোমরা আমাদের কক্ষণো দেখতে সক্ষম হবে না।' এরা বলল, তোমরা এখানে কত বছর ধরে রয়েছ? ওরা বলল, 'আমরা সন-তারিখের হিসেব রাখি না। তবে হ্যাঁ, এখানে আমাদের থাকা অবস্থায় চীনদেশ আটবার ধ্বংস হয়েছে এবং আটবার আবাদ হয়েছে। (৭)

টিকাঃ
(৭) কিতাবুল আজ্বাইব, আবু আবদুর রহমান বিন মুন্যির মাআরবী আল্-মাঅরূফ। কিতাবুন নাওয়াদির আবুশ-শাইখ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00