📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনরা জান্নাতে আল্লাহ্র দর্শন পাবে কি

📄 জিনরা জান্নাতে আল্লাহ্র দর্শন পাবে কি


শাইখ ইযযুদ্দীন বিন আব্দুস্ সালাম কিছু যুক্তি প্রমাণসহ উল্লেখ করেছেন : মু'মিন জ্বিনরা জান্নাতে প্রবেশ করবে কিন্তু আল্লাহর দর্শনের সৌভাগ্য তাদের হবে না। আল্লাহকে দেখার সৌভাগ্য কেবলমাত্র মু'মিন মানুষদের জন্য নির্দিষ্ট। এবং একথা সুস্পষ্ট যে, সম্মানিত ফিরিস্তা সম্প্রদায়ও জান্নাতে আল্লাহ্ তা'আলাকে দেখতে সমর্থ হবে না। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও বলা যায়, জ্বিনরাও আল্লাহকে জান্নাতে দেখবে না। (৪)
আমি (আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহঃ) বলছিঃ ফিরিস্তারা আল্লাহকে দেখবে, এর প্রমাণ রয়েছে। ইমাম বাইহাকীও এই মতই ব্যক্ত করেছেন এবং এ বিষয়ে তিনি তাঁর 'কিতাবুর রুইয়া'গ্রন্থে একটি পরিচ্ছেদও লিপিবদ্ধ করেছেন। (৫)
কাযী জালালুদ্দীন বুল্কিনী-নিজের পক্ষ থেকে বিশ্লেষণ করে এই অভিমত ব্যক্ত করেছেন- সাধারণ যুক্তি-প্রমাণ এ কথাই বলে যে, জ্বিনরা আল্লাহর দর্শন করবে। -এ কথাটি 'শারহি আল্ জাওযিহী ফিল জ্বিন্ন' গ্রন্থে ইবনে ইমাদ তাঁর ওস্তাদ শাইখ সিরাজুদ্দীন বুল্কিনীর থেকেও উদ্ধৃত করেছেন। (৬)
কিন্তু হানাফী ইমাম হযরত ইসমাঈল সিফারের 'আস্সালাতুস্ সিফার' গ্রন্থে আছেঃ জ্বিনরা জান্নাতে আল্লাহ্ তা'আলাকে দেখতে সক্ষম হবে না। (৭)

টিকাঃ
(৪) আল্-ক্কাওয়াইদুস্ সুগরা, ইবনে আব্দুস সালাম।
(৫) কিতাবুর রুউইয়া।
(৬) শারহি আলজাওযিহী ফিল জ্বিন্ন।
(৭) আলাতুস্ সিফার।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 ‘জিনরা জান্নাতে যাবে কী’

📄 ‘জিনরা জান্নাতে যাবে কী’


হযরত মুজাহিদকে মু'মিন জ্বিনদের সম্পর্কে প্রশ্ন করা হয় যে, ওরা কি জান্নাতে প্রবেশ করবে? তিনি বলেনঃ ওরা জান্নাতে যাবে কিন্তু খানা-পিনা করবে না। ওদেরকে কেবল আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য বর্ণনার প্রেরণা দেওয়া হবে, যা জান্নাতী মানুষেরা খানা-পিনার সময় উচ্চারণ করবে। (৮)

টিকাঃ
(৮) ইবনে আবিদ দুনয়া।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 একটি ভিন্ন মত

📄 একটি ভিন্ন মত


জ্বিনরা জান্নাতে প্রবেশ করবে না বরং জান্নাতের এক নিচু এলাকায় থাকবে, সেখানে মানুষ ওদের দেখতে পাবে কিন্তু ওরা মানুষদের দেখতে সক্ষম হবে না।
হযরত লাইস বিন আবূ সালীম বলেছেন: মুসলমান জ্বিনরা না জান্নাতে যাবে আর না জাহান্নামে। কারণ আল্লাহ্ তা'আলা ওদের বাপ (ইবলীস)-কে জান্নাত থেকে (চিরকালের জন্য) বের করে দিয়েছিলেন তাই তাকে দ্বিতীয়বার জান্নাতে প্রবেশ করাবেন না এবং তার বংশধরদেরও জান্নাতে প্রবেশ করাবেন না। (৯)

টিকাঃ
(৯) আবূ আশ্-শাইখ, ফিল উম্মাহ। আল্-বাদুরুস্ সাফরহ্, হাদীস নং ১২৮৫।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনরা থাকবে ‘আরাফ’ নামক স্থানে

📄 জিনরা থাকবে ‘আরাফ’ নামক স্থানে


হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেন: إِنَّ مُؤْمِنِي الْجِنِّ لَهُمْ ثَوَابُ وَعَلَيْهِم عِقَابٌ ، فَسَأَلْنَاهُ عَنْ ثَوَابِهِمْ فقال علَى الْأَعْرَافِ وَلَيْسُو فِي الْجَنَّةِ مَعَ أُمَّةِ مُحَمَّدٍ فَسَأَلْنَاهُ وَمَا الْأَعْرَافُ ؟ قَالَ حَائِطُ الْجَنَّةِ تَجْرِي فِيهِ الْأَنْهَارُ وَ تَنْبُتُ فِيهِ الْأَشْجَارُ وَالثَّمَارُ
'মু'মিন জ্বিনদের জন্য সওয়াবও আছে, আযাবও আছে।' আমরা জিজ্ঞাসা করলাম, 'ওরা কী সওয়াব পাবে? তিনি বললেন, 'ওরা থাকবে আত্মাফে, জান্নাতে উম্মতে মুহাম্মাদের সাথে থাকবে না।' আমরা নিবেদন করলাম, 'আত্মাফ কী?' তিনি বললেন, 'আত্মাফ হ'ল জান্নাতের প্রাচীর, যাতে নদী-নালা বয়ে যাবে, গাছপালা উদ্‌গত হবে এবং ফলমূল উৎপন্ন হবে। (১০)

টিকাঃ
(১০) আবূ আশ্-শাইখ। আল্ বাঅস্ অন্-নুশূর, বাইহাকী, হাদীস নং ১১৭। তাফসীর, ইবনে কাসীর, ৩:৪১৬। বাইহাকী। ইবনে আসাকির।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00