📄 হযরত ইবনে আব্বাস (রাঃ)
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ সৃষ্টিকুল চার প্রকার-এক প্রকার সৃষ্টি জান্নাতে যাবে ও এক প্রকার সৃষ্টি জাহান্নামে যাবে এবং দু'প্রকার সৃষ্টি জান্নাতে ও জাহান্নামে যাবে। সুতরাং যে সৃষ্টি পুরোপুরি জান্নাতে যাবে, তারা হল ফিরিশতামণ্ডলী ও যারা সকলেই জাহান্নামে যাবে, তারা হল শয়তানের দল এবং যে দু'প্রকার সৃষ্টি জান্নাতে ও জাহান্নামে যাবে তারা হল জ্বিনজাতি ও মানব সম্প্রদায়। জ্বিন ও ইনসানের মধ্যে মুসলমানরা পুরস্কার পাবে আর কাফিররা পাবে শাস্তি। (১৩)
টিকাঃ
(১৩) কিতাবুল উম্মাহ্, আবু আশ্-শাইখ।
📄 মুল্লীস বিন সাখী (রহঃ)
হযরত মুগীস বিন সাম্মী বলেছেনঃ আল্লাহ্র সমস্ত সৃষ্টি জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে থাকে কিন্তু দুই প্রকার সৃষ্টি (জ্বিন ও ইনসান)-এর জন্য রয়েছে পুরস্কার অথবা শাস্তি। (১৪)
টিকাঃ
(১৪) কিতাবুল উম্মাহ্, আবু আশ্-শাইখ।
📄 হযরত হাসান বসরী (রহঃ)
হযরত হাসান বস্ত্রী বলেছেনঃ জ্বিনরা ইবলীসের বংশধর এবং মানুষ হযরত আদমের বংশধর। এদের মধ্যেও ঈমানদার আছে, ওদের মধ্যেও ঈমানদার আছে। এরা পুরস্কার তথা শাস্তির ক্ষেত্রেও অংশীদার। সুতরাং এই উভয় প্রকার সৃষ্টির মধ্যে মু'মিনরা হবে আল্লাহর বন্ধু এবং উভয় প্রকার সৃষ্টির মধ্যে কাফিররা হবে শয়তান। (১৫)
টিকাঃ
(১৫) ইবনে আবী হাতিম। আবূ আশ্-শাইখ।