📄 মু’মিন জিনদের স্থান
মু'মিন জ্বিনদের সম্বন্ধে কয়েকটি মত বা মাযহাব আছে।
প্রথম মাযহাব : ওদের কোনও সাওয়াব মিলবে না। কেবল জাহান্নাম থেকে নিষ্কৃতিই হবে ওদের পুরস্কার। তারপর ওদের নির্দেশ দেওয়া হবে, তোমরাও পশুদের মতো মাটি হয়ে যাও। -এই মত ইমাম আবু হানীফা (রহঃ)-র। (৩)
হযরত লাইস বিন আবূ সালীম (রহঃ) বলেছেন : জ্বিনদের প্রতিদান হল জাহান্নাম থেকে মুক্তিদান। তারপর ওদের বলা হবে, তোমরা মাটিতে পরিণত হও। (৪)
হযরত আবুয যুনাদ (রহঃ) বলেছেন : হযরত জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ তা'আলা মু'মিন জ্বিন ও ব্যকী সমস্ত সৃষ্টিকে হুকুম দেবেন যে, তোমরা মাটি হয়ে যাও। সুতরাং সবাই মাটি হয়ে যাবে। সেই সময় কাফিরও বলবে। (৫)
يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا
হায়! আমিও যদি মাটি হতাম। (৬)
দ্বিতীয় মাযহাব : জ্বিনরা আল্লাহর আনুগত্যের পুরস্কার পাবে এবং অবাধ্যতার শাস্তিও ভোগ করবে। এই মত ইবনে আবী লাইলাহ্, ইমাম মালিক, ইমাম আওযাঈ, ইমাম শাফিঈ, ইমাম আহমাদ ও তাঁদের ছাত্রদের। এবং (অন্য এক বর্ণনায়) হযরত ইমাম আবূ হানীফা ও তাঁর দুই প্রখ্যাত ছাত্র (ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মদ) থেকে এই মতই উদ্ধৃত করা হয়েছে। আল্লামা ইবনে হাযম বলছেন- মু'মিন জ্বিনরা জান্নাতে যাবে। (৭)
টিকাঃ
(৩) ইবনে হাযম, আল্- মিলাল অন্ নিহাল।
(৪) ইবনে আবিদ দুনয়া।
(৫) সূরা আন্-নাবা, আয়াত ৪০।
(৬) আব্দ বিন হামীদ। ইবনুল মুন্যির। কিতাবুল আজ্বাইব অল্-গরাইব, ইমাম ইবনে শাহীন।
(৭) আল্-মিলাল অন-নিহাল।
📄 ইবনে আবী লাইলাহ্ (রহঃ)
ইমাম ইবনে আবী লাইলাহ বলেছেনঃ জ্বিনরা পরকালে পুরস্কারও পাবে। এর সমর্থন পাওয়া যায় কোরআনের এই আয়াতে (৮):
وَلِكُلِّ دَرَجَاتٌ مِّمَّا عَمِلُوا
এবং প্রত্যেক (জ্বিন ও ইনসান)-এর জন্য তাদের কাজ অনুসারে (জান্নাতে ও জাহান্নামে) স্থান রয়েছে। (৯)
হযরত খুযাইমাহ বলেছেনঃ (১০) হযরত ইবনে অহাবকে প্রশ্ন করা হয়েছিল-যা আমিও শুনেছিলাম-জ্বিনদের শ্রমফল প্রদান ও শাস্তিদান হবে কি না? উত্তরে ইবনে অহাব বলেনঃ আল্লাহ তা'আলা বলেছেন-
وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْإِنْسِ أَنَّهُمْ كَانُوا خَاسِرِينَ -
এবং (কুফরের উপর অটল থাকার কারণে) ওদের উপরেও ওদের পূর্ববর্তী জ্বিন ও ইনসানের ন্যায় শাস্তির কথা বাস্তব হয়েছে। ওরা ছিল ক্ষতিগ্রস্ত। (১১)
وَلِكُلِّ دَرَجَاتٌ مِّمَّا عَمِلُوا
এবং প্রত্যেক (জ্বিন ও মানুষ)-এর জন্য তাদের কর্ম অনুযায়ী (জান্নাতে ও জাহান্নামে) জায়গা আছে। (১২)
টিকাঃ
(৮) সূরা আল-আনআম, আয়াত ১৩২।
(৯) ইবনে আবী হাতিম।
(১০) কিতাবুল উম্মাহ, আবূ আশ্-শাইখ।
(১১) সূরা হামীম সাজুদাহ্, আয়াত ২৫।
(১২) সূরা আনআম, আয়াত ১৩২। সূরা আল্-আহক্কাফ, আয়াত ১৯।
📄 হযরত ইবনে আব্বাস (রাঃ)
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ সৃষ্টিকুল চার প্রকার-এক প্রকার সৃষ্টি জান্নাতে যাবে ও এক প্রকার সৃষ্টি জাহান্নামে যাবে এবং দু'প্রকার সৃষ্টি জান্নাতে ও জাহান্নামে যাবে। সুতরাং যে সৃষ্টি পুরোপুরি জান্নাতে যাবে, তারা হল ফিরিশতামণ্ডলী ও যারা সকলেই জাহান্নামে যাবে, তারা হল শয়তানের দল এবং যে দু'প্রকার সৃষ্টি জান্নাতে ও জাহান্নামে যাবে তারা হল জ্বিনজাতি ও মানব সম্প্রদায়। জ্বিন ও ইনসানের মধ্যে মুসলমানরা পুরস্কার পাবে আর কাফিররা পাবে শাস্তি। (১৩)
টিকাঃ
(১৩) কিতাবুল উম্মাহ্, আবু আশ্-শাইখ।
📄 মুল্লীস বিন সাখী (রহঃ)
হযরত মুগীস বিন সাম্মী বলেছেনঃ আল্লাহ্র সমস্ত সৃষ্টি জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে থাকে কিন্তু দুই প্রকার সৃষ্টি (জ্বিন ও ইনসান)-এর জন্য রয়েছে পুরস্কার অথবা শাস্তি। (১৪)
টিকাঃ
(১৪) কিতাবুল উম্মাহ্, আবু আশ্-শাইখ।