📄 হাদীস বর্ণনাকারী জিন
বর্ণনায় হযরত উবাই বিন কা'ব (রাঃ) মক্কার উদ্দেশে সফর করছিল একদল যাত্রী। একসময় তারা রাস্তা ভুলে গেল। (এবং খাদ্যপানীয় ফুরিয়ে যাবার কারণে) তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে, তাদের মৃত্যু নিশ্চিত হয়ে গেছে অথবা তারা মৃত্যুর কাছাকাছি এসে গেছে। তাই তারা কাফন পরে মৃত্যুর প্রতীক্ষায় শুয়ে পড়ল। এমন সময় এক জ্বিন গাছের ভেতর থেকে তাদের সামনে বেরিয়ে এল এবং বলল- আমি এই সম্মানিত জ্বিনদের মধ্যে অবশিষ্ট থেকে যাওয়া ব্যক্তি, যাঁরা জনাব রসূলুল্লাহ (সাঃ)-এর থেকে কোরআন পাঠ শুনেছিলেন। আমি নবীজীকে বলতে শুনেছি।ঃ
الْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ وَعَيْنَهُ) وَدَلِيلُهُ لَا يَخْذُلُهُ
(এক) মু'মিন (অপর) মু'মিনের ভাই ও তার দেখভালকারী, একে অপরকে অসহায় অবস্থায় না ছাড়া হল ওই সম্পর্কের দাবী।
এরপর সেই জ্বিন মরণাপন্ন যাত্রীদলকে পানি দিল এবং পথের সন্ধান জানিয়ে দিল। (২৬)
টিকাঃ
(২৬) দালায়িলুন নুবুউঅত, আবূ নুআইম, ১২৮।
📄 আরও এক জিনের ঘটনা
মাওলানা আব্দুর রহমান বিন বিশরের বর্ণনাঃ তখন হযরত উসমান (রাঃ)-এর খিলাফতকাল। একদল যাত্রী হজ্জের উদ্দেশে যাচ্ছিল। রাস্তায় তাদের পিপাসা লাগল। তারা একটু পানির জায়গায় গিয়ে পৌঁছল। তাঁদের মধ্যে থেকে একজন বলল, তোমরা যদি এ জায়গাটি ছেড়ে এগিয়ে যাও, তো ভাল হয়। আমার ভয় হচ্ছে যে এই পানি খেলে আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে। তাছাড়া সামনেও পানি রয়েছে। সুতরাং তারা ফের চলতে শুরু করল। অবশেষে সন্ধ্যা হয়ে গেল। কিন্তু পানির কাছ পর্যন্ত পৌছতে পারল না। তখন তারা পরস্পর বলাবলি করতে লাগল, হায় যদি সেই কটু পানির দিকেই ফিরে যাওয়া যেত, এরপর তারা রাতভর সফর চালু রাখল। অবশেষে তারা এক বাবলা গাছের কাছে গিয়ে থামল। তখন তাদের কাছে এক কালো মোটাতাজা জওয়ান দেখা দিল। সে বলল, হে যাত্রীদল, আমি শুনেছি জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُحِبَّ لِلْمُسْلِمِينَ مَا يُحِبُّ لِنَفْسِهِ وَيَكْرَهُ لِلْمُسْلِمِينَ مَا يَكْرَهُ لِنَفْسِهِ
যে ব্যক্তি আল্লাহতে ও কিয়ামত দিবসে বিশ্বাস রাখে তার উচিত মুসলমানদের জন্য তাই পছন্দ করা যা সে নিজের জন্য পছন্দ করে এবং মুসলমানদের জন্য তাই অপছন্দ করা যা সে নিজের জন্য অপছন্দ করে।
অতএব, তোমরা এখান থেকে রয়াওনা হয়ে যাও। যেতে যেতে তোমরা এক টিলার কাছে পৌঁছবে, তোমরা তার ডানদিকে বাঁক নেবে। ওখানে তোমরা পানি পেয়ে যাবে।
অন্য একজন বলল, শয়তান এ ধরনের কথা বলে না, যে ধরনের কথা ও বলেছে। নিশ্চয়ই ও কোনও মু'মিন জ্বিন। সুতরাং সেই আগন্তুকের কথা মতো ওরা এগিয়ে গেল। এবং সেখানে পানিও পেল। (২৭)
টিকাঃ
(২৭) ইবনে আবিদ দুনয়া, আল্ হাওয়াতিফ (১০৪), পৃষ্ঠা ৯০।
📄 আরও এক হাদীস বর্ণনাকারী জিন
আপন পিতার সূত্রে বর্ণনা করেছেন ইবনে হিব্বানঃ কোনও এক এলাকায় সফর করছিল, তাইম গোত্রের একদল যাত্রী। পথে তাদের প্রচণ্ড পিপাসা লাগে। তখন তারা (অदृश्य থেকে) শুনতে পায় এক ঘোষকের কণ্ঠ- আমি শুনেছি, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
إِنَّ الْمُسْلِمَ أَخُوا الْمُسْلِمِ وَعَيْنُ الْمُسْلِمِ
মুসলমান মুসলমানের ভাই.ও তার তত্ত্বাবধায়ক। অতএব, অমুক স্থানে একটি কুয়ো আছে। তোমরা সেখানে চলে যাও এবং সেখান থেকে পানি পান করো। (২৮)
টিকাঃ
(২৮) মাকারিমুল আল্লাকু খরায়িতী।
📄 রাস্তায় মৃত জিন
একবার হযরত উমর বিন আব্দুল আযীয (রহঃ) খচ্চরের পিঠে সওয়ার হয়ে আপন সহযাত্রীদের সাথে সফর করছিলেন। যেতে যেতে হঠাৎ রাস্তায় পড়ে থাকা এক মৃত জ্বিনের কাছে পৌছলেন। সেখানে তিনি বাহন থেকে নেমে পড়ে হুকুম দিলেন, একে রাস্তা থেকে সরিয়ে দাও। তারপর তার জন্য একটি গর্ত খনন করালেন এবং তাতে তাকে চাপা দিলেন। তারপর গন্তব্যে রওয়ানা হলেন। হঠাৎ এক জোরালো গলার আওয়াজ শুনলেন, যদিও তিনি কাউকে দেখতে পাচ্ছিলেন না। সে বলছিলঃ
হে আমীরুল মু'মিনীন! আল্লাহর তরফ থেকে আপনার কল্যাণ হোক। আমি এবং আমার ওই সাথী- যাকে আপনি এইমাত্র দাফন করলেন- সেই (জ্বিন) দলের অন্তর্গত, যাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন- وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ
(হে নবী) আমি তোমার প্রতি একদল জ্বিনকে আকৃষ্ট করেছিলাম যারা কোরআন পাঠ শুনছিল। (২৯)
যখন আমরা আল্লাহ্ ও তাঁর রসূলের প্রতি ঈমান এনেছিলাম, তখন রসূলুল্লাহ (সাঃ) আমার ওই সাথীকে বলেছিলেন- أَما أَنَّكَ سَتَمُوتُ فِي أَرْضِ غُرْبَةٍ يُدْفِنُكَ فِيهَا يَوْمَئِذٍ خَيْرَ أَهْلِ الأرض
তুমি বিদেশে মারা যাবে। সেখানে তোমাকে দাফন করবে (সেই সময়ের) পৃথিবীর সেরা ব্যক্তি। (৩০)
টিকাঃ
(২৯) সূরা আল আহক্বাফ, আয়াত ২৯।
(৩০) ইবনে আবিদ দুনইয়া, আল্ হাওয়াতিফ, পৃষ্ঠা ৩৮, হাদীস নং ২৪।