📄 কোরআন খতমে জিনদের উপস্থিতি
হযরত ইবনে ইমরান আন-নিমার বলেছেন: আমি একদিন ফজরের আগে হযরত হাসান (বস্ত্রী (রহঃ))-এর মজলিসের উদ্দেশে বের হয়ে দেখি, মসজিদের দরজা বন্ধ এবং এক ব্যক্তি দু'আ চাইছে ও গোটা জামা'আত তার দু'আর প্রতি আমীন বলছে। সুতরাং আমি বসে গেলাম। অবশেষে মু'আযয্যিন এল, আযান দিল এবং মসজিদের দরজা খুলে দিল। আমি ভিতরে প্রবেশ করলাম। দেখলাম, ওখানে হযরত হাসান বস্ত্রী (রহঃ) একা রয়েছেন। তাঁর মুখ কিল্লার দিকে। আমি আরয করলাম, আমি ফজর হওয়ার আগে এসেছি। সেই সময় আপনি দু'আ করছিলেন এবং লোকেরা আমীন আমীন বলছিল। কিন্তু এখন ভিতরে ঢুকে আপনাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না কেন? তিনি বললেন, ওরা ছিল নাসীবাইনের জ্বিন। ওরা জুমআর রাত্রে কোরআন খতমে আমার কাছে আসে। তারপর চলে যায়। (১৩)
টিকাঃ
(১৩) আল্-মাজালিস, ইমাম দীনূরী।

📄 জিনদের নামায পড়ার জায়গা
জনাব রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
لا تَحْدَثُوا فِي الْقُرَعِ فَإِنَّهُ مُصَلَّى الْخَافِينَ
তোমরা ঘাসওয়ালা জমিতে পায়খানা করো না, ওটা হল জ্বিনদের নামায পড়ার জায়গা। (১৪)
টিকাঃ
(১৪) নিহায়াহ্, ইবনে আসীর। মাজমাউল বাহারুল আনওয়ার, ৪: ২৫৩।

📄 নবীজীর থেকে কোরআন শুদ্ধ করে নিয়েছে জিনদের প্রতিনিধি
বর্ণনাকারী হযরত জাবির (রাঃ) আমরা রসূলুল্লাহ, (সাঃ)-এর সঙ্গে (কোথাও) যাচ্ছিলাম। পথে এক বিশাল বড় অজগর সামনে এল এবং তার মাথাটা রসূলুল্লাহ্ (সাঃ)-এর কানের কাছে নিয়ে গেল। তারপর রসূলুল্লাহ (সাঃ) তাঁর মুখ সেই সাপের কানে নিয়ে গেলেন এবং কানে-কানে কিছু বললেন। তারপর এমন মনে হল, যেন যমীন সেই সাপটিকে গিলে নিল (অর্থাৎ অদৃশ্য হয়ে গেল) আমরা দিবেদন করলাম- হে আল্লাহর রসূল! আমরা তো আপনার বিষয়ে ঘাবড়েই গিয়েছিলাম। তিনি বললেন-ও ছিল জ্বিনদের প্রতিনিধি দলের সর্দার। জ্বিনরা (কোরআনের) একটি সূরাহ্ ভুলে গিয়েছিল। তাই আমার কাছে ওদেরকে পাঠিয়েছে। আমি ওদের কোরআন পাকের নির্দিষ্ট জায়গা জানিয়ে দিয়েছি। (১৫)
টিকাঃ
(১৫) মালিক, খতীব বাগদাদী। তারীখে জুরজান সাহসী হাদীস নং ৫২৬।

📄 লেবু থাকা ঘরে জিনরা প্রবেশ করে না
কাযী (আলী বিন হাসান বিন হুসাইন) খঙ্গর জীবনীতে আছেঃ জ্বিনরা তাঁর কাছে যাতায়াত করত। একসময় বেশ কিছুদিন ওরা আসেনি। তো ক্বাযী সাহেব ওদের কাছে তার (অতদিন দেরি করে আসার) কারণ জিজ্ঞাসা করলেন। ওরা বলল- আপনার বাড়িতে লেবু ছিল বলে আসিনি। কেননা, যে বাড়িতে লেবু থাকে, তাতে আমরা ঢুকি না। (১৬)
টিকাঃ
(১৬) তারজুমাতুল কাযী আল্ খলঈ।