📄 শহীদ জিনের থেকে সুগন্ধি
হযরত মু'আয বিন উবাইদুল্লাহ বিন মুআম্মার (রহঃ) বর্ণনা করেছেন: আমি হযরত উসমান (রাঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর কাছে একটি লোক এসে বলল, আমি আপনাকে এক বিস্ময়কর ঘটনা শুনাতে চাইছি: আমি এক (সফরে) বিশাল মরুভূমির মধ্যে ছিলাম। এমন সময় আমার সামনে দু'টো ঘুর্ণি হাওয়া এল- একটা একদিক থেকে আরেকটা আরেক দিক থেকে। উভয়ের মধ্যে টক্কর লাগল এবং মুকাবিলা হল। তারপর ঘূর্ণি হাওয়া দু'টো আলাদা হয়ে গেল। উভয় ঘূর্ণির মধ্যে একটা ছিল আরেকটার চেয়ে বেশি জোরালো। ঘূর্ণি দু'টো যেখানে মিলিত হয়েছিল, সেখানে আমি যেয়ে দেখতে পেলাম যে, ওখানে বহু সংখ্যক সাপ পড়ে রয়েছে। এক সাথে এত সাপ আমার চোখে কখনও দেখিনি। ওই সাপগুলোর মধ্যে কোনও এক সাপের শরীর থেকে মৃগনাভীর খুশবু আসছিল। এবং ওখানে একটি হালকা সবুজ রং এর সাপও পড়েছিল। আমি ওই সাপটাকে উল্টে-পাল্টে দেখতে লাগলাম, যাতে বুঝতে পারি যে কোন সাপের গা থেকে সুগন্ধি আসছে। তো জানা গেল, ওই সুগন্ধি সেই হালকা সবুজ রঙের সাপটির গা থেকে আসছিল। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে, এটা ওর কোনও সৎকাজের কারণে হচ্ছে। সুতরাং আমি ওই সাপটিকে নিজের পাগড়িতে জড়িয়ে দাফন করে দিলাম। এরপর আমি (নিজের গন্তব্যে) যাচ্ছিলাম। এমন সময় এক ঘোষকের কণ্ঠস্বর শুনলাম। যাকে আমি দেখতে পাচ্ছিলাম না। সে বলল, 'ওহে আল্লাহর বান্দা! এ তুমি কী করলে?' আমি ওকে সব কথা বললাম, যা-কিছু দেখেছি। সে বলল, 'তুমি ঠিকই করেছ। ওরা (ওই দুই ঘূর্ণি হাওয়া) ছিল জ্বিনদের দুটি গোত্র। বনূ শাইআন ও বনু আকিয়াশ। ওদের উভয়ের মধ্যে সংঘর্ষ ও লড়াই হয়েছে। ওদের নিহতদের মধ্যে একজন ছিলেন সেই ব্যক্তিও যাকে তুমি দেখেছ (এবং কাফন-দাফন দিয়েছ) উনি ছিলেন সেই সম্মানিত জ্বিনদের অন্তর্গত, যাঁরা নবী করীম (সাঃ) এর কাছ থেকে পবিত্র কোরআন শুনেছিলেন। (৩)
টিকাঃ
(৩) ইবনে আবিদ দুনইয়া, কিতাবুল হাওয়াতিফ, ১৫৮, পৃষ্ঠা ১১৪। আকামুল মারজান, পৃষ্ঠা ৪৩।
📄 এক সাহাবী জিনের লাশ মৃত্যুর ঘটনা
হযরত কাসীর বিন আব্দুল্লাহ আবূ হাশিম তাজী (রহঃ) বলেছেন: আমরা হযরত আবূ রিজা আতারদ্দী (রহঃ)-এর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাস করি যে, আপনার কাছে সেই জ্বিনদের কোনও খবর আছে কি, যারা মহানবী (সাঃ)-এর হাতে বায়য়াত (দীক্ষা বা আনুগত্যের শপথ) গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিল? এ প্রশ্ন শুনে তিনি মৃদু হাসলেন এবং বললেন, আমি সেই কথা বলছি, যা আমি খোদ দেখেছি এবং শুনেছি। ঘটনা হল এই যে, আমরা এক সফরে ছিলাম। পথিমধ্যে পানি পাওয়া যায়- এমন এক জায়গায় আমরা যাত্রাবিরতি দিলাম এবং নিজেদের তাঁবু ফেললাম। দুপুরে আমি আরাম করার জন্য আমার তাঁবুতে চলে গেছি। এমন সময় দেখি তাঁবুর বাইরে একটি সাপ ছটফট করছে। আমি পানি পাত্র দিয়ে তার গায়ে ছিটিয়ে দিলে সে শান্ত হল। যখন আসরের নামায আদায় করি তখন সাপটি মারা গেল। আমি আমার থলে থেকে একটা সাদা কাপড় বের করে সাপটিকে জড়াই এবং গর্ত খুঁড়ে তাতে দাফন করে দেই। তারপর বাকি দিন ও রাত আমরা সফর চালু রাখি। পরের দিন বেলা বাড়লে আমরা এক পানির জায়গায় যাত্রাবিরতি দিই এবং তাঁবু ফেলি। তারপর দুপুরে যখন আমি আরাম করছি এমন সময় (বহুলোকের কণ্ঠ) দু'বার আসসালামু আলাইকুম এর আওয়াজ শুনলাম। ওই সালামদাতারা এক, দশ, একশ হাজার ছিল না বরং ছিল তার চেয়েও বেশি। আমি উদের ওদ্দেশে জিজ্ঞাসা করলাম, 'তোমরা কারা?' ওরা বলল, 'আমরা জ্বিন। আল্লাহ আপনাকে বরকত দিন। আপনি আমাদের এমন একটি কাজ করে দিয়েছেন, যার প্রতিদান দেবার সাধ্য আমাদের নেই।' আমি জানতে চাইলাম, 'আমি তোমাদের কী কাজ করে দিয়েছি?' ওরা বলল, 'যে সাপটি আপনার সামনে ইন্তেকাল করেছেন তিনি ছিলেন সেইসব শেষ জ্বিনদের অন্তর্গত যাঁরা মহানবী মুহাম্মদ (সাঃ)-এর বায়আতের সৌভাগ্য হাসিল করেছিলেন। (৪)
টিকাঃ
(৪) ইবনে আবিদ দুনইয়া, ৩৫, পৃষ্ঠা ৩৯। হিলইয়া, আবু নুআইম, ২:৩০৪। দালায়িলুন নুবুয়ত, আবু নুআইম ইস্পাহানী, ২: ১২৭।
📄 মহানবীর (সাঃ) কাছে এসেছিল জিনদের কয়েকটি প্রতিনিধি দল
আকামুল মার্জ্জানের গ্রন্থকার ইমাম শিবলী (রহঃ) বলেছেন, এতে কোন সন্দেহ নেই যে, হিজরতের পর মক্কা ও মদীনায় মহানবী (সাঃ)-এর কাছে জ্বিনদের প্রতিনিধিদল কয়েকবার এসেছিল।
📄 আসমান থেকে শয়তানদের তথ্য চৃনি বন্ধ হলো কবে থেকে
হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন:
انْطَلَقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ عَامِدِينَ إِلى سُوقِ عِكَاظٌ وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَيْرٍ السَّمَاءِ وَأُرْسِلَتْ عَلَيْهِمُ الشُّهُبُ فَرَجَعَتِ الشَّيَاطِينُ إِلَى قَوْمِهِم فَقَالُوا حِيلَ بيننا وبين خبر السَّمَاءِ وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ . قَالُوا مَا حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَيْرِ السَّمَاءِ إِلَّا شَيْ حَدَثَ ، فَاضْرِبُوا مشارق الأرْضِ وَمَغَارِبَهَا فَانْظُرُوا مَا هَذَا الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَيْرِ السَّمَاءِ فَانْطَلَقُوا يَضْرِبُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا - فَانْصَرَفَ أُولَئِكَ النَّفَرُ الَّذِينَ تَوَجَّهُو نَحْوَتِهَا مَةَ إِلَى رَسُولِ اللَّهِ صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِنَخْلَةٍ وَهُوَ يُصَلِّي بِأَصْحَابِهِ صَلوةَ الفجر . فَلَمَّا سَمِعُوا الْقُرْآنَ إِسْتَمِعُوا إِلَيْهِ فَقَالُوا هَذَا وَاللَّهِ الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَيْرِ السَّمَاءِ فَهُنَالِكَ لَمَّا رَجَعُوا إِلَى قَوْمِهِمْ قَالُوا : إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَأَمَنَّا بِهِ وَلَنْ تُشْرِكَ بِرَبِّنَا أَحَداً -
জনাব রসূলুল্লাহ সা একবার তাঁর সাহাবীদের নিয়ে উকাযের বাজারের উদ্দেশে রওয়ানা হন। সেই সময় শয়তানদের সামনে আসমানে যাওয়া ও সেখান থেকে খবরাদি সংগ্রহ করে আনার কাজে প্রতিবন্ধকতা দেখা দিল। এবং তাদের উপর উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হল। সেই শয়তানরা যখন তাদের সম্প্রদায়ের কাছে গেল, বলল : তোমাদের এবং আসমানের খবরাদি সংগ্রহের মধ্যে কোন জিনিস বাধা হতে পারে না। মনে হচ্ছে, কোনও নতুন কিছু ঘটেছে। তোমরা পৃথিবীর পূর্বে-পশ্চিমে, চতুর্দিকে ঘোরাঘুরি করো এবং দেখ যে, কোন্ জিনিস তোমাদের ও আসমানের খবর সংগ্রহের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তারা (বিভিন্ন দলে বিভক্ত হয়ে) পৃথিবীর পূর্বে, পশ্চিমে অনুসন্ধান করতে লাগল। তাদের মধ্যে একটি দল 'তিহামার' দিকে ঘুরতে ঘুরতে রসূলুল্লাহ্ (সাঃ) এর দিকে এল। তিনি সেই সময় আপন সাহাবীদের নিয়ে 'নাখলা' নামক স্থানে ফজরের নামায পড়ছিলেন। জ্বিনের দলটি নবীজীর মুখে কোরআন পাক শুনে তাঁর প্রতি মনোযোগী হল। এবং বলতে লাগল: আল্লাহর কসম! এই সে বিষয়, যা তোমাদের ও আসনমানের তথ্য সংগ্রহের মধ্যে রাখা হয়েছে। এরপর তার নিজেদের সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলতে লাগল : হে আমাদের (জ্বিন) সম্প্রদায়! 'আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি, যা সঠিক পথনির্দেশ করে, তাই আমরা এতে ইমান এনেছি এবং আমরা কখনও আমাদের প্রতিপালকের সাথে কোনও শরীক স্থাপন করবো না। (৫)
টিকাঃ
(৫) বুখারী শরীফ, কিতাবুল আযান, বাব ১০৫: কিতাবুত তাফসীর, তাফসীর সূরাহ্ ৭২। সহীহ মুসলিম, কিতাবুস্ সলাহ্, হাদীস নং ১৪৯। সুনানে তিরমিযী, তাফসীর সূরাহ্ ৭২।