📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনরা শরীয়তের অনুসারী

📄 জিনরা শরীয়তের অনুসারী


এ বিষয়ে সকলে একমত জ্বিনরা শরীয়তের অনুসারী হওয়ার বিষয়ে ইসলামবিদ্গণের মতৈক্য রয়েছে। হাফিয ইবনে আব্দুল বাহ্ (রহঃ) বলেছেন: একদল আলেমের মতে, জ্বিনরা শরীয়তের অনুসারী এবং আওতাধীনও। কেননা আল্লাহ্ বলেছেন:
হে জ্বিন ও মানব সম্প্রদায়!(১) يَامَعْشَرَ الْجِنِّ وَالْإِنْسِ
তিনি আরও বলেছেন: - فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং তোমরা তোমাদের প্রভুর কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?(২)
এই দু'টি আয়াতে আল্লাহ্ তাআলা মানুষ ও জ্বিন সম্প্রদায়কে সম্বোধন করেছেন। সুতরাং জানা গেল যে এরা উভয়ে শরীয়তের অনুসারী।
ইমাম রাযী (রহঃ) বলেছেন: সকল উম্মত এ বিষয়ে একমত যে, সকল জ্বিন শরীয়ত অনুসারী।(৩)
কাযী আব্দুল জব্বার (মুতাযিলী) বলেছেন: জ্বিনরা শরীয়তের অনুসারী হওয়ার বিষয়ে ইসলামবিদ্গণের মধ্যে কারও দ্বিমত আছে বলে আমাদের জানা নেই।
আল্লামা ইযযুদ্দীন জুমাআহ্ বলেছেন: শরীয়ত অনুসারীগণ তিন শ্রেণীতে বিভক্ত-
(১) যারা জন্মের শুরু থেকেই অনুসারী। এরা হল ফেরেস্তা সম্প্রদায়, হযরত আদম এবং হাওয়া (আঃ)।
(২) যারা জন্মের শুরু থেকে পুরোপুরি অনুসারী নয়। এরা হল হযরত আদমের বংশধর।
(৩) শেষ শ্রেণীটি হল জ্বিন সম্প্রদায়। এদের শরীয়ত অনুসরণের সময় সম্পর্কে মতভেদ থাকলেও অধিকাংশের মতে এরাও জন্মের শুরু থেকেই শরীয়তের অনুসারী।(৪)

টিকাঃ
(১) সূরাহ আর-রাহমান।
(২) সূরাহ আর-রাহমান
(৩) তাফসীরে কাবীর, ইমাম রাযী।
(৪) শারহে বাউল আমালী, আল্লামা ইযযুদ্দীন বিন জুমাআহ্।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00