📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জনভূমির বিলে ঝিলে জিনরা থাকে

📄 জনভূমির বিলে ঝিলে জিনরা থাকে


হযরত আবু হুরাইরা (রাঃ)-র বাচনিকে এ মর্মে একটি হাদীস বর্ণিত হয়েছে যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) মানুষকে নিষেধ করেছেন জলাভূমির মাঝে অবস্থিত তলায় চারাগাছ-ঘাস প্রভৃতি জন্মে থাকে- এমন ছোট ছোট বিলে ডুব দিতে, কেননা ওখানে জ্বিনরা থাকে। (১৫)

টিকাঃ
(১৫) কামিল, ইবনে আদী। অনুবাদক কর্তৃক হাদীসের ভাবার্থটি উল্লেখিত।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 খালি মাথায় পায়খানায় নয়

📄 খালি মাথায় পায়খানায় নয়


ইবনে রফিআহ্ বলেছেন: (শাফিঈ মাযহাবের) আলেমগণের মতে, খালি মাথায় পায়খানায় না যাওয়া মুস্তাহাব। যদি কোনও কিছু না পাওয়া যায়, তবে জ্বিনদের ভয়ে নিজের জামার হাতা-ই মাথায় রাখা দরকার। (১৬)

টিকাঃ
(১৬) কিতাবুল কিনায়াহ্, আল্লামা ইবনুর রফিআহ্।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00