📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 গর্ত জিনদের ঘর

📄 গর্ত জিনদের ঘর


হযরত আবদুল্লাহ ইবনে সারজাস থেকে বর্ণিত: রসূলুল্লাহ (সাঃ) গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। লোকেরা হযরত ক্বাতাদাহ (রাঃ) (এই হাদীসের রাবী)-কে জিজ্ঞাসা করে, গর্তে পেশাব করার অসুবিধার কারণ কী? তিনি বলেন, কথিত আছে, গর্তে জ্বিনরা থাকে। (১১)

টিকাঃ
(১১) আবূ দাউদ, কিতাবুত্ব ত্বহারত, বাব ১৬, ২৯। নাসায়ী, ত্বহারত, বাব ২৯। আহমাদ, ৫:৮২। মুস্তাদ্রক। সহীহ ইবনু খুযাইমা। বায়হাকী। ইবনু সাকান। জ্বামিই সগীর, ৯৫৩১।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনরা পানিতেও থাকে

📄 জিনরা পানিতেও থাকে


হযরত আবু সাঈদ খুদ্রী (রাঃ) বলেছেন: আমি হাসান (রাঃ) ও হযরত হুসাইন (রাঃ) কে (সম্ভবত গোসল করার সময়) দু'টি চাদরে জড়ানো অবস্থায় দেখে কৌতূহল বোধ করি (এবং ওঁদের কাছে গিয়ে কারণ জিজ্ঞাসা করি)। ওঁরা বলেন, হে আবু সাঈদ! তুমি কি জান না, পানিতে কিছু মাখলুক থাকে। (১২)
হযরত (ইমাম বাকির) মুহাম্মদ বিন আলী থেকে বর্ণিত: হযরত হাসান (রাঃ) ও হযরত হুসাইন (রাঃ) একবার সকালে এলেন। ওঁরা চাদর গায়ে দিয়ে ছিলেন। ওঁরা বলেন, পানিতেও (জ্বিন ও শয়তানরা) থাকে। (১৩)

টিকাঃ
(১২) আল্-কিন্নী, লিদদাওয়ালাবী।
(১৩) মুসান্নিফ আব্দুর রায্যাক্ব।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 রাতের পানি জিনদের জন্য

📄 রাতের পানি জিনদের জন্য


কথিত আছে: রাতের বেলা পানি জ্বিনদের। তাই এক সৃষ্টিজীব (জ্বিনজাতি)-র ভয়ে ওতে পেশাব করা এবং গোসল করা উচিত নয় যাতে ওদের তরফ থেকে কোনও কষ্ট না পৌঁছানো হয়। (১৪)

টিকাঃ
(১৪) শারহুর্ রাফিঈ।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জনভূমির বিলে ঝিলে জিনরা থাকে

📄 জনভূমির বিলে ঝিলে জিনরা থাকে


হযরত আবু হুরাইরা (রাঃ)-র বাচনিকে এ মর্মে একটি হাদীস বর্ণিত হয়েছে যে, জনাব রসূলুল্লাহ (সাঃ) মানুষকে নিষেধ করেছেন জলাভূমির মাঝে অবস্থিত তলায় চারাগাছ-ঘাস প্রভৃতি জন্মে থাকে- এমন ছোট ছোট বিলে ডুব দিতে, কেননা ওখানে জ্বিনরা থাকে। (১৫)

টিকাঃ
(১৫) কামিল, ইবনে আদী। অনুবাদক কর্তৃক হাদীসের ভাবার্থটি উল্লেখিত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00