📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনদের সামনে লজ্জাস্থানের পর্দার দুআ

📄 জিনদের সামনে লজ্জাস্থানের পর্দার দুআ


হযরত আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
ستر ما بين أعين الجن وعورات بني آدَمَ أَنْ يَقُولَ الرَّجُلُ الْمُسْلِمُ إذا أراد أن يطرح ثيابه : بِسْمِ اللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ -
জ্বিনদের চোখ ও মানুষের লজ্জাস্থানের মধ্যে পর্দা (করার উপায়) এই যে, মুসলমান মানুষ যখন কাপড় ছাড়বে, তখন বলবে, বিসমিল্লাহিল্ লাযী লা ইলাহা ইল্লাহ্। (১০)

টিকাঃ
(১০) ইবনুস সুন্নী, আমালুল إয়াউমি অল্-লাইলাহ্, বাব মা ইয়াকূলু ইযা খলাআ সাওবান, হাদীস নং ২৬৮, পৃষ্ঠা ৯০। আল্-জ্বামিই আল্ কাবীর, হাদীস নং '১৪৬২২; ২ঃ ৩৩৯। মিশকাত, ৩৫৮। মুজমাউয যাওয়াইদ, ১: ১৫০।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 গর্ত জিনদের ঘর

📄 গর্ত জিনদের ঘর


হযরত আবদুল্লাহ ইবনে সারজাস থেকে বর্ণিত: রসূলুল্লাহ (সাঃ) গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। লোকেরা হযরত ক্বাতাদাহ (রাঃ) (এই হাদীসের রাবী)-কে জিজ্ঞাসা করে, গর্তে পেশাব করার অসুবিধার কারণ কী? তিনি বলেন, কথিত আছে, গর্তে জ্বিনরা থাকে। (১১)

টিকাঃ
(১১) আবূ দাউদ, কিতাবুত্ব ত্বহারত, বাব ১৬, ২৯। নাসায়ী, ত্বহারত, বাব ২৯। আহমাদ, ৫:৮২। মুস্তাদ্রক। সহীহ ইবনু খুযাইমা। বায়হাকী। ইবনু সাকান। জ্বামিই সগীর, ৯৫৩১।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনরা পানিতেও থাকে

📄 জিনরা পানিতেও থাকে


হযরত আবু সাঈদ খুদ্রী (রাঃ) বলেছেন: আমি হাসান (রাঃ) ও হযরত হুসাইন (রাঃ) কে (সম্ভবত গোসল করার সময়) দু'টি চাদরে জড়ানো অবস্থায় দেখে কৌতূহল বোধ করি (এবং ওঁদের কাছে গিয়ে কারণ জিজ্ঞাসা করি)। ওঁরা বলেন, হে আবু সাঈদ! তুমি কি জান না, পানিতে কিছু মাখলুক থাকে। (১২)
হযরত (ইমাম বাকির) মুহাম্মদ বিন আলী থেকে বর্ণিত: হযরত হাসান (রাঃ) ও হযরত হুসাইন (রাঃ) একবার সকালে এলেন। ওঁরা চাদর গায়ে দিয়ে ছিলেন। ওঁরা বলেন, পানিতেও (জ্বিন ও শয়তানরা) থাকে। (১৩)

টিকাঃ
(১২) আল্-কিন্নী, লিদদাওয়ালাবী।
(১৩) মুসান্নিফ আব্দুর রায্যাক্ব।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 রাতের পানি জিনদের জন্য

📄 রাতের পানি জিনদের জন্য


কথিত আছে: রাতের বেলা পানি জ্বিনদের। তাই এক সৃষ্টিজীব (জ্বিনজাতি)-র ভয়ে ওতে পেশাব করা এবং গোসল করা উচিত নয় যাতে ওদের তরফ থেকে কোনও কষ্ট না পৌঁছানো হয়। (১৪)

টিকাঃ
(১৪) শারহুর্ রাফিঈ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00