📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 দুষ্ট জিনরা কোথায় থাকে

📄 দুষ্ট জিনরা কোথায় থাকে


হযরত উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ) ইরাকে যাবার মনস্থ করলে হযরত কা'বে আহবার (রহঃ) নিবেদন করেন- হে আমীরুল মু'মিনীন! আপনি ইরাকে যাবেন না। কারণ নব্বই শতাংশ জাদু ওখানে আছে, পাপী জ্বিনরা ওখানে থাকে এবং অচল করে দেবার মতো অসুখও ওখানে রয়েছে। (৮)

টিকাঃ
(৮) মুআত্তা মালিক, কিতাবুল জ্বামিই, বাব আল্-ইস্তীযান হাদীস নং ৩০।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনরা থাকে মাংসের চর্বিলাগা কাপড়ে

📄 জিনরা থাকে মাংসের চর্বিলাগা কাপড়ে


হযরত জাবির (রাঃ) কর্তৃক বর্ণিত রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
أخرِجُوا مِنْدِيلَ الْعَمَرِ مِن بُيُوتِكُمْ فَإِنَّهُ مَيْتُ الْخَبِيْتِ وَمَجْلِسُهُ
তোমরা নিজেদের ঘরবাড়ি থেকে মাংসের চর্বিযুক্ত কাপড় বের করে দাও অর্থাৎ চর্বিওয়ালা কাপড় সত্বর সাফ করে নিও, কেননা) ও হল দুষ্ট জ্বিন (খবীস)-দের থাকার বসার জায়গা। (৯)

টিকাঃ
(৯) দাইলামী, হাদীস নং ৩৪৩। জ্বাল জ্বাওয়ামিই, হাদীস ৮২০। কান্যুল উম্মাল, ৪১৪৯৭। জামিউস সগীর, সুয়ূতী, হাদীস ২৯৩।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 জিনদের সামনে লজ্জাস্থানের পর্দার দুআ

📄 জিনদের সামনে লজ্জাস্থানের পর্দার দুআ


হযরত আনাস (রাঃ) কর্তৃক বর্ণিত, রসূলুল্লাহ (সাঃ) বলেছেন:
ستر ما بين أعين الجن وعورات بني آدَمَ أَنْ يَقُولَ الرَّجُلُ الْمُسْلِمُ إذا أراد أن يطرح ثيابه : بِسْمِ اللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ -
জ্বিনদের চোখ ও মানুষের লজ্জাস্থানের মধ্যে পর্দা (করার উপায়) এই যে, মুসলমান মানুষ যখন কাপড় ছাড়বে, তখন বলবে, বিসমিল্লাহিল্ লাযী লা ইলাহা ইল্লাহ্। (১০)

টিকাঃ
(১০) ইবনুস সুন্নী, আমালুল إয়াউমি অল্-লাইলাহ্, বাব মা ইয়াকূলু ইযা খলাআ সাওবান, হাদীস নং ২৬৮, পৃষ্ঠা ৯০। আল্-জ্বামিই আল্ কাবীর, হাদীস নং '১৪৬২২; ২ঃ ৩৩৯। মিশকাত, ৩৫৮। মুজমাউয যাওয়াইদ, ১: ১৫০।

📘 জীন জাতির বিষ্ময়কর ইতিহাস > 📄 গর্ত জিনদের ঘর

📄 গর্ত জিনদের ঘর


হযরত আবদুল্লাহ ইবনে সারজাস থেকে বর্ণিত: রসূলুল্লাহ (সাঃ) গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। লোকেরা হযরত ক্বাতাদাহ (রাঃ) (এই হাদীসের রাবী)-কে জিজ্ঞাসা করে, গর্তে পেশাব করার অসুবিধার কারণ কী? তিনি বলেন, কথিত আছে, গর্তে জ্বিনরা থাকে। (১১)

টিকাঃ
(১১) আবূ দাউদ, কিতাবুত্ব ত্বহারত, বাব ১৬, ২৯। নাসায়ী, ত্বহারত, বাব ২৯। আহমাদ, ৫:৮২। মুস্তাদ্রক। সহীহ ইবনু খুযাইমা। বায়হাকী। ইবনু সাকান। জ্বামিই সগীর, ৯৫৩১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00